12.1.22

Bengali Poem /When man is unable to earn money Sundar Bane





সুন্দর বনে 
মনোরঞ্জন দাস 

মাধুরী গিয়েছিল তার দাদুর সাথে ,

কিছু খাবার ,একটা মশাল ও একটা বর্শা নিয়ে হাতে। 

সেই কোন সকাল বেলায় মুখে তুলেছিল ,

পান্তাভাত ,সর্ষের তেল আর তেঁতুলের টক ছিল। 


বস্তির মানুষ ওরা ,ওভাবেই মানুষ হয়েছে চিরকাল ,

তাদের কাছে চিরদিনই ছিল খাবারের আকাল। 

বস্তির জীবন পঞ্জিকাতে কোনো সুখের দিনের তালিকা নেই ,

পরিপূর্ণ শুধু দুঃখ ,কষ্ট ,অনাহার আর দুর্দিনেই। 


ওদের কাছে আর পাঁচটা দিনের মতোই ছিল আজকের দিনটা ,

কয়েকদিন ধরে মাগারামদাদু  অনাহারে থাকায় অসুস্থ শরীরটা। 

শরীরে চর্বির চিহ্ন টুকু নেই ,

অসুস্থ শরীর নিয়ে তবু সুন্দর বনের উদ্দেশে রওনা দিয়েছে দুজনেই। 


এদিকে বাড়ির পরিজনদের অবস্থা ভালো নেই ,

কিন্তু তা সত্ত্বেও মাধুরী খাবার জোগাড়ের দায়িত্ব নিয়েছে নিজের কাঁধেই। 

সাথে কেবল বীর পরাক্রমশালী অসুস্থ দাদু মাগারাম ,

অনেকেই তাকে নাম দিয়েছে বুড়োভাম।



https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html

কিন্তু দিনের আলোয় অনেকটা পথ অতিক্রম করল তারা ,

দ্রুত পা চালিয়ে যেতে পারলে গভীর বনে প্রবেশ করবে তারা।

কিন্তু হঠাৎ দাদু বুকের ব্যথায় অস্থির হয়ে পড়ে ,

মুরুবির মতো দাদুকে সুস্থ করার পথে নেমে পড়ে। 


এখন সংসারের সমস্ত অভাব পূরণের কাজ নিজের ,

তাই লক্ষ্য শুধু দু-বেলা অন্নের। 

সেই দুর্গম পথে পাড়ি দিয়েছে ,

দাদুকে কাঁধে নিয়ে সামনের দিকে ছুটেছে। 


কিছুদূর গিয়ে একটা গাছের তলায় দাদুকে বসিয়ে দেয় ,

তারপর একটা পাত্রে করে জল নিয়ে মুখে তুলে দেয়। 

অল্প সময়ের জন্য হলেও  পায়ের তলার মাটি আলগা হয়েছিল ,

মাথার মধ্যে নানান চিন্তা -ভাবনার সংঘর্ষ বেঁধেছিল। 


যাক দাদু অল্পের জন্য এ যাত্রা বেঁচে গেল ,

কিছুক্ষন বিশ্রামের পর শুরু আবার অজানা পথে পা বাড়ালো। 

 আবার সেই দুজনের সকলের জন্য খাবারের খোঁজ শুরু হলো ,

 অবশেষে একটা জনবসতি তাদের দৃষ্টিগোচর হলো। 




তাদের নিকট খাবারের জন্য প্রার্থনা করল ,

সকলে তাদের মুখের দিকে খানিকক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইলো। 

তারপর তারা তাদের সাহায্যের অপূর্ব হাতগুলো বাড়িয়ে দিল ,

তাদের বেশ কয়েকদিন যাতে চলে যায় তা সুনির্দিষ্ট করে দিল। 


ভবিষ্যতে যদি তাদের খাদ্যের প্রয়োজন হয় ,

তারও পথ দেখিয়ে তাদেরকে করল নির্ভয়। 

সুন্দর বনের এই কুৎসিত চেহারা হয়তো সকলের জানা নেই ,

সকলে কেবল মরে  হিংস্র বাঘের কিংবা কুমিরের আক্রমণেই। 


পৃথিবীর কতো  মানুষ যে হিংস্র ক্ষুদার জ্বালাতেই মারা যায় ,

তার সঠিক কোনো হিসাব শাস্ত্র মনে হয় সৃষ্টি হয় নাই। 

বন্য পশুরা তো বাঁচার জন্য মানুষের শিকার করে ,

কিন্তু সভ্য সমাজের মানুষের মুখোশ পরা হিংস্র পশুগুলো নিজের আত্মীয় স্বজনকেও হত্যা করে। 


পৃথিবীটা সুন্দরবনে সেদিন পরিণত হবে ,

যেদিন সভ্য সমাজের মানুষ রূপী পশুগুলো নির্মূল হবে। 

সেদিন আর অসহায়  মাগারাম -মাধুরিদের খাবারের জন্য ,

পাড়ি দিতে হবে না অজানা - অচেনা গভীর অরণ্য। 


জীব সেবা শিব সেবায় পরিণত হবে ,

যেদিন প্রতিটি মুহুর্ত মানুষের মানুষের জন্যই রবে। 

স্বামীজীর বাণী সত্য হবে ,

জীবে প্রেম করে যেই জন ,

সেই জন সেবিছে ঈশ্বর। 


--------*****--------

Monoranjantalks.com


Thanks for supporting me. Please comment, share and follow me.





2 comments: