রাধারাণী
মনোরঞ্জন দাস
ছোটো গল্প
চতুর্থ পর্ব
আজ আকাশের রঙ আরো বেশি নীল হয়েছে মলয়ের মনে। জীবনে সত্যি কেউ যখন প্ৰকৃত ভালোবাসা পায় , সব যেন সোনালী রূপ ধারণ করে। এতদিন সে বাবা- মায়ের ভালোবাসার আঙিনায় মানুষ হলো , বড়ো হলো , তবু কোনো এক সরু গলি দিয়ে নির্ভেজাল প্রেমের কাহিনী তার জীবনে প্রবেশ করল। এর আগেও কতোবার নমিতাদের বাড়ি গেছে সে , কিন্তু আজ যেন নিজেই নিজেকে চিনতে অক্ষম। অথচ কয়েক দিন আগেও সে কিন্তু নমিতাদের বাড়ি গেছে আবার বললে ভুল হবে না , যে , সে নমিতাকে মনে - প্রাণে ভালো বেসেছে। তার কথাও কিন্তু পুরোপুরি ভুলতে পারেনি। আজ হয়তো নতুন অধ্যায় তার সামনে রাধারাণীর ভালোবাসা রূপ নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু তবু কি করে দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক সে ভুলে যাবে অতি সহজে।
একদিকে অতীতের ভালোবাসার টান ,অন্যদিকে নতুন প্রেমের হাতছানি। যেমন আছে নতুন প্রেমের স্বাদ ,ঠিক তেমনি রয়েছে অতীতকে ছেড়ে যাওয়ার যন্ত্রনা।
তোমরাই বলো এরকম যদি জীবনে কোনো পরীক্ষা আসে , যেখানে অসহায় হতে চাইবে নাকি বিশ্বাসের ভরসা ভেঙে চুরমার করবে। না নিজেকে কোনো নতুন অন্ধকারে নিজেকে হারিয়ে দেবে।
সে তার প্রিয় সাইকেল চড়ে বেরিয়ে পড়ে , কিন্তু আকাশের মন যেন আজ ভালো নেই। সারা আকাশ ছেয়ে গেল ক্ষনিকের মধ্যে ঘন কালো মেঘে। এদিকে বাড়ি ফিরতে হবে তাকে তাড়াতাড়ি।
অধীর আগ্রহে মা অপেক্ষা করছে। জীবন যেন অগ্নি পরীক্ষা নেওয়ার জন্য প্রতি মুহূর্তে তৈরী থাকে।
বলে না সুখের সময় খুবই অল্প আর দুঃখের সময় যেন শেষ হতেই চাই না।
কিছুদূর যেতে না যেতেই মেঘের গর্জন শুরু হয়ে গেল। কালো অন্ধকারের বুক চিরে যেন আলোর ঝলকানি প্রবেশ করছে প্রতি পদক্ষেপে। যেন আজ কঠিন পরীক্ষায় পড়ে গেছে আমাদের নাটকের নায়ক মলয়বাবু। কাকে রাখি আর কাকে হারায়। আমরা ভাবি একরকম আর হয় আরেক রকম জানিনা বিধাতার এ কেমন লিখন।