30.11.21

Bengali poem about fetures and importants of a river.








নদী 
মনোরঞ্জন দাস 

চলো তুমি নিজস্ব গতিতে ,

উৎস থেকে মোহনাতে। 

জন্ম তোমার কোনো পাহাড়ের ঝর্ণাতে ,

তারপর  চলো তুমি তীব্র গতিতে। 

উৎস থেকে মোহনাতে দেখতে থাকো মানব জীবনকে ,

কখনো সহায়তা করো ,কখনো ধ্বংস করো তাকে। 

ভালোবেসে আপন করে নাও তোমার কিনারাকে,

তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে তোলো খরা ভূমিকে। 


https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html


চাষির  মনকে ভরিয়ে তোলো তোমার ছোঁয়াতে ,

চাষি তাই তোমাকে রাখে মনের আঙিনাতে। 

তোমার জলে মেটে তৃষ্ণা শুকনো জমির ,

সেখানে ফসল ফলায় চাষিভাই নিজস্ব জমির। 

চাষিভাইয়ের কাছে মহান তুমি ,

আবার কখনো প্লাবিত করো অতি বর্ষনে সেই ভূমি। 

অসহায় চাষি তখন কেঁদে কুল -কিনারা নাহি পায় ,

তোমার দুই পাশে বসবাস করে মোদের চাষিভাই। 

অজস্র জীব পালিত হয় তোমার কোলেতে ,

ছোট বড়ো জলজ প্রাণী গুলি খেলা করে তোমার সুস্বাদু জলেতে। 



                                                  তাদের কাছে পালিত মা তুমি ,

তোমার কোলে জন্ম বলে তুমিই ওদের জন্মভূমি। 

নৌকা তোমার জলে খেলা করে অবলীলায় ,

কান্ডারীর জীবন অতিবাহিত হয় তোমার আঙিনায়। 

কান্ডারীর জীবনে আসে জোয়ার -ভাঁটা ,

তার সাথে চলে তোমার নিত্যদিনের হাঁটা। 

তোমার বুকের উপর পারাপার করে কত গরু -মহিষের দল ,

কখনো বেসে যায় কচুরিপানা ও শ্যাওলার দল। 

কখনো বেসে যায় অসহায় মানুষের সম্বল ,

কারো ভাসে ঘর-বাড়ি ,গরু -মোষ ,কারো ভাসে শীতের কম্বল। 

https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html



তোমার জলেই সাঁতার কাটে ওই জেলেবস্তির ছেলেগুলো ,

তাদের তুমি মানুষ করছো মা ,তোমাকে ভালোবাসে ওই নিষ্পাপ শিশুগুলো।  

তোমাকে ভীত করেই গড়ে উঠেছে কতো শহর -নগরী ,

গড়ে উঠেছে কল,-কারখানা ,শিল্প তরী। 

মানব জীবনে তুমি হৃৎপিণ্ডে পরিণত হয়েছো ,

তাই তো তুমি মোদের প্রাণবায়ু হয়ে শরীরে বইতেছো। 

কতো জন এসেছে নববধূ রূপে তোমার বুকের উপর দিয়ে ,

আবার কতো জন গেছে ভাঙা শাঁখার গল্প শুনিয়ে। 

কেউ স্নান করিয়েছে তার সদ্যজাত সন্তানকে ,

আবার কেউ তার হারিয়েছে অতি প্রিয়জনকে। 

কেউ জল নিয়ে যায় শুভ কাজের জন্য ,

আবার কেউ আসে তোমার কাছে আপনজনের অস্থি নিরঞ্জনের জন্য।



সবার সবকিছু তুমি দেখে যাও শুধু  নীরব মনে  ,

তবু কোনো কথা বলো না কেন। 

তোমার বুকের দুগ্ধ পান করে কতো মানুষ ,

জীবন অতিবাহিত করেছে তার নেই কোনো হুঁশ। 

তোমাকে করজোড়ে প্রণাম মাগো ,তুমি যে তবু মোদের জননী ,

মোরা তোমার অবুঝ সন্তান ,তুমি কি বোঝেনি। 

এভাবেই তুমি বইতে থাকো চিরদিন,

তবেই মানব জীবন থাকবে স্বাধীন।

  



Thanks for supporting me . Please comment share and follow me.


https://monoranjantalks.blogspot.com/2021/11/river.html


29.11.21

Bengali poem about Sourav Ganguly ,about banglar dada .




দাদা 
মনোরঞ্জন দাস 


বাংলার দাদার  প্রথম পায়ের ছোঁয়া পেয়েছিল ,

কলকাতার  বেহালা ,সেখানেই তার জন্ম হয়েছিল। 

৮ই  জুলাই ১৯৭২ সালে তার জন্ম হয়েছিল ,

মাতা নিরূপা গাঙ্গুলীর কোল আলো করেছিল। 

পিতা চন্ডীদাস গাঙ্গুলীর  মনকে আশায়  ভরিয়ে ছিল। 

গাঙ্গুলী পরিবারে নতুন সদস্য হয়েছিল। 

জন্ম হয়েছিল ধনী ব্যবসায়ীর বাড়িতে ,

তার ছেলেবেলা কেটেছিল স্বছন্দেতে। 

তার ডাক নাম বাড়িতে মহারাজা ,

বর্তমানে সকলেরই মনের প্রিয় রাজা। 



সে তার পড়াশোনার সাথে ক্রিকেট খেলায় মগ্ন থাকতো ,

দাদা স্নেহাশীষ তার এই খেলার উপর নজর রাখতো। 

তার পিতা পরলোক গমন করেন ২১সে ফেব্রুয়ারী ২০১৩ সালে ,

মায়ের খুব একটা ইচ্ছে ছিল না মহারাজ ক্রিকেট খেলে। 

তার ইতি পূর্বেই ক্রিকেটে নাম যশ করেছিল ,

আর দাদার ইচ্ছেতেই মহারাজা ক্রিকেটে এসেছিল। 

সেই সময় কলকাতার মানুষেরা ফুটবলকে বাসতো ভালো ,

কিন্তু তার দাদা তাকে বলল তুমি ক্রিকেট খেলো। 


দাদা যখন দশম শ্রেণিতে পড়তো ,

ঠিক তখনই গ্রীষ্মের ছুটিতে ক্রিকেটের কোচিং করতো। 

ডান হাতে ব্যাট করা সত্ত্বেও বাম হাতে করা শিখেছিল ,

এটাই তার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে ছিল। 

বাড়িতেই দাদার সাথে চলতো নিত্যদিনের অনুশীলন ,

আর টিভির পর্দায় David Gower -এর খেলা দর্শন। 

দাদা তাঁকে খুব বেশি পছন্দ করতো,

তাই তাঁর খেলা টিভির পর্দায় প্রায়ই দেখতো। 




দাদা শত রান করেছিল যখন বয়স ছিল পনেরোর নিচে ,

পরে  অবশ্যই বহুৱান উপহার দিয়েছিল ক্রিকেটের পিচে। 

সে শুরু করেছিল খেলা স্কুলের দলের হয়ে ,

পরে অবশ্য খেলেছিল রঞ্জি ও দুলীপ ট্রফির হয়ে। 

সবচেয়ে বড়ো পরিবর্তন ঘটল ,

যখন ইংল্যান্ডের মাঠে ভারতের হয়ে খেলেছিল। 

১৩১ রানের পাহাড় বানিয়ে ছিল ,

সেই খেলার ফলেই ভারতীয় দলে প্রতিষ্ঠিত হয়েছিল।





সে পেয়েছিল Man of the Match - -এর  খেতাব ,

1999 Cricket World Cup -এ। 

দাদা আমাদের সকলের প্রিয় এই বাংলায় ,

তাই তো তোমাকে আমার সেলাম জানায়। 

বর্তমানে তুমি একটি উজ্জ্বল নক্ষত্র ,

তোমার আলোয় আলোকিত হোক পৃথিবীর যত্রতত্র। 

দাদাগিরির মঞ্চে তুমি যে মহান ,

সবার কোমল মনে তুমি পেয়েছো স্থান। 




ভবিষ্যতে তুমি আরো বাড়িয়ে তোলো ভারত মায়ের নাম ,

তার সাথে বাড়তে থাকুক তোমার সম্মান। 

তুমি মোদের ঘরের ছেলে ,

নাম করেছো ক্রিকেট খেলে। 

ব্যালার তথা ভারতের নাম ছড়ালে তুমি পৃথিবীর বুকে ,

চিরদিন থেকো তুমি শান্তিতে ও সুখে। 




যদি আপনাদের আমার লেখা কবিতা ভালো লেগে থাকে ,

তাহলে সারা বিশ্বে ছড়িয়ে দিন আপনার ভালো লাগা কবিতা গুলি। 

---------*******-----------

Thanks for supporting me. Please comment share and follow me.

https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html



 

28.11.21

Bengali poem why life partners is essential for everyone? Bengali Poem




মনের মিল 
মনোরঞ্জন দাস  

 তোমার  সাথে আমার মনের থাকে যদি মিল ,

কোনোদিনই তুমি ভুল করে দিও না মনের দরজায় খিল। 

মনের মানুষ খুঁজে পাওয়া এই জগতে কঠিন ,

মনের পেলে তুমি সারা জীবন স্বাধীন। 

মনের কথা জানতে হলে মন-মন্দিরে থেকো ,

না বলা কথা শুনতে পাবে এটা মনে রেখো। 

ভালোবাসার সৃষ্টি হয় মনের ইশারাতেই ,

কঠিন কাজ সহজ হয় মনের ইচ্ছাতেই। 





আকাশ কুসুম কল্পনাতেই ভাসতে থাকে মন,

মনের ময়লা দূর হয়ে যায় সুস্থ মানুষ সারা জীবন। 

রাতের অন্ধকারে কেউ সাথ না দিলে ,দিবেই তোমার মন ,

মনের মানুষ সাথে থাকলে তুমি পাবে বৃন্দাবন। 

মনের মানুষ শ্রী শ্রী গৌরাঙ্গ এটাই তো চান ,

যেন সকলেই তার মানুষকে এই জীবনে খুঁজে পান। 

আমি তোমাকে ভালোবাসি বললেই কী আর হয় ,

ভালোবাসা নয় মুখের কথা হৃদয়েতে রয়। 

তুমি যাকে ভালোবাসো সেই তোমার জীবন ,

তার ভালোতেই তোমার ভালো এই তো চায় মন। 








মা যেমন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় ,

জীবনে যে শান্তি আসে এর মধ্যেই যায় পাওয়ায়। 

বলো তুমি মন থেকে কাকে তুমি বাসো ভালো ,

শুধু মুখের কথা বলো না তুমি ,মনের কথাই বলো। 

জীবনে যদি সুখ পেতে চাও মনকে রাখো পবিত্র ,

মনের মধ্যে ময়লা যেন কুড়িয়ে রেখো না যত্রতত্র। 

রাতকে  তুমি আঁধার ভেবে করো না তুমি ভয় ,

রাতই হল  মনের মিলনের উপযুক্ত সময়। 

শ্রী রাধিকার কানাই হল তার আঁধার রাতের সাথী ,

মন দিয়ে মন চাইলে তুমি কৃষ্ণের দেখা পাবে রাতারাতি। 





পৃথিবীর অতি ক্ষুদ্র কণাতেও মনের মানুষের ছোঁয়া থাকে ,

অছুত  বলে তাড়িয়ে দিও না কখনোই জেক তাকে। 

তুমি যাকে মন থেকে নিয়েছ মেনে ,

জীবন সাথী করো তাকে অজানাকে জেনে। 

মায়ের ভালোবাসাতেই সন্তানেরা হয় ভালো ,

তাদের জীবনে মায়ের আশীর্বাদেই আসবে শুভ আলো। 




প্রেমের ঠাকুর  শ্রী শ্রী  গৌরাঙ্গ প্রভুর ইচ্ছাতেই  হয় সবকিছু ,

জীবনে সুখ,শান্তি ,সমৃদ্ধি তাঁর ইশারাতেই আসে পিছু পিছু। 

ভেবো না তুমি নিজেকে মহান ,

নাহলে সব হবে খানখান। 

অহংকারকে তুমি রাখবে দূরে ,

মনের আঁধার তাহলে যাবে সরে। 

মনের মিলে কেটে যাবে জীবন-সংসারের ঝুট-ঝামেলা ,

মনের মিল থাকলে জীবনে আসবে প্রেমের মেলা। 

---------*******-----------

Thanks for supporting me. Please comment share and follow me.






 

27.11.21

Bengali poem about the thoughts of a little girl. Bengali Poem


 The thoughts of a little girl.



 the thoughts of a little girl.


child education plan

                           thoughts about parents  

                                      lovely parents

                                    about my parents


Every parent loves their children too much. They always think of better things for their wards. So they are always very careful about their wards. About their health, education, and their future life in every moment. But when parents go out of their house to earn some money, they do not feel relaxed in their ordinary life. But they can't do anything. So many parents fail or face many kinds of problems.

খুকুমনির বায়না  
মনোরঞ্জন দাস 


রাত পেরিয়ে ভোর যে হল ,

তাই খুকুমনির ঘুম ভাঙল। 

কতো কাজ আছে আজ সারাদিন ,

যে মনে হচ্ছে আজ সে পরাধীন। 

সারারাত ধরে করছে কতো চিন্তা-ভাবনা ,

আজ যে বহু লোকের আনাগোনা।   





কিনতে বহু জিনিস বাজারেতে গিয়ে ,

আগামীকাল যে ওর মেয়ের বিয়ে। 

মা বলে খেয়ে নাও ,বাবা বলে খাও ,

সে আমার তো সময় নেই ,তোমরা এখন যাও।  

আজ যে আমার মেয়ের বিয়ে ,

বুঝতে চাও না কেন মন দিয়ে। 

বাবা তুমি বলো  তোমার মেয়ের বিয়েতে কতো কাজ থাকবে ,

তখন কি আর তোমার মেজাজ ঠিক থাকবে। 



মা বলছে বারেবারে খাবার টা  খেয়ে নে ,

আজ যে আমার অনেক কাজ ,মেয়ের বিয়ে সামনে। 

ও বাবা তোমাকে কিন্তু আমার মেয়ের বিয়ের দায়িত্ব নিতে হবে ,

এই রকম সুযোগ বলো তুমি কবে কোথায় পাবে। 

তুমি এখন বাজারে গিয়ে মায়ের সাথে বেনারসী কিনবে ,

মেজো মামা এখন মিষ্টি আনতে যাবে। 

রতন কাকা যাবে মাছের বাজারে ,

দেশী কাতলা মাছ যে চাইরে। 


মনি কাকা গেল সব্জি কিনতে বর্ধমান সদরে ,

ওমা বলতে ভুলে গেছি মিহিদানা-সীতাভোগ ,কেউ ফোন করে বল রে। 

ওই দিকে গিয়ে আবার দেখি পুরোহিত কাকু এল বুঝি ,

প্যান্ডেলের বাঁশগুলো ঠিক করে রাখেনি সন্তু মাঝি। 

আলোর ঝর্ণা যেন ছড়িয়ে পড়ে ,

পুরো পাড়াময় ,তাই বাঁশের খুঁটিগুলো যেন না নড়ে। 

পাড়ার ওই মোড়ের মাথায় আলোর সদর প্রবেশ দ্বার যেন অপূর্ব হয় ,

খাবারের প্যান্ডেলের অন্দর মহল যেন সুমধুর আলোয় ভরপুর রয়। 




বরের বসার সিংহাসন যেন রজনীগন্ধা ফুল দিয়ে সু-সজ্জিত থাকে,

আর কনের বসার স্থানটি যেন রজনীগন্ধার রূপে-সুগন্ধে পরিপূর্ণ রাখে। 

রাঁধুনী কাকুকে বলেছি রান্নায় যেন ত্রুটি না থাকে ,

রাজস্থানের দামী সব মশলার সঠিক ব্যবহার করে থাকে। 

কলকাতার রসগোল্লা আনবে বড়ো পিসেমশাই ,

বিহারের রস-মালাই আনবে রবীন নাগ  মশাই। 

আমেরিকার নাচের দল এই বুঝি এল,

গানের জন্য মুম্বাইয়ের গায়ক-গায়িকার নাম প্রথম তালিকায় ছিল। 

কনে সাজাবে বলিউডের শ্রেষ্ঠ মৌ মুখার্জী ,

আরো অনেক কিছু আছে আমার মেয়ের আর্জি। 


আর কি আছে খুকুমনির বায়না ,

তার তালিকার যে শেষ আর হয়না। 

আগামীকাল হবে খুকুমনির মেয়ের বিয়ে ,

অবশ্যই দেখবেন সকলে সামনে দাঁড়িয়ে। 

আপনাদের আশীর্বাদে তার মেয়ের জীবন যেন হয় সুখের ,

তার মেয়ের বিয়ে বিশাল ধুমধামে হবে শুভলগ্নে বৈশাখের। 

--------*******---------

Thanks for supporting me. Please comment share and follow me.

Monoranjantalks .com

Monoranjantalks.blogspkot.com




26.11.21

Bengali poem new education system . Bengali Poem



বাস্তববাদী শিক্ষা লাভ 
মনোরঞ্জন দাস 

সেদিন ভোর বেলায় ঘুম ভেঙে গেল ,

মুনমুনের চিৎকার যেন কানে এসে ধাক্কা দিল। 

বিছানা থেকেই অনুমান করতে লাগলাম কি হল ,

অবশেষে  তার কাছে যেতে হল। 

গিয়ে দেখি তার প্রিয় পুতুলটা কে নিয়ে পালিয়েছে ,

ভাবলাম এরজন্য এত চিৎকার কেন করছে। 

পরে জানতে পারলাম ,

ওটা তো ওর স্কুলের কর্ম শিক্ষার মডেল ,বুঝলাম। 

ওর মিতালি দিদিমনি ওকে দায়িত্ব দিয়েছেন,

ওর শ্রেণির ওকে দলনেতা বানিয়েছেন। 

সারা রাত জেগে তার সমস্ত কাজ করেছে ,

একটু শুধু শেষ রাতে তার ঘুম পেয়েছে। 




আর ঠিক সময়েই অঘটন ঘটল ,

কে তার এই ক্ষতি করল ?

মুনমুন গত কয়েকদিন ধরে ,

নানান  জিনিস জোগাড় করে। 

সাজিয়ে ছিল তার মডেলটিকে ,

আনুসাঙ্গিক কর্ম শিক্ষার খাতাটিকে। 

মিনা ,রুপা, অসিত , সকলে মিলে ,

কতো কাজ তারা করল মন খুলে। 

শিক্ষার সাথে সাথে শিশুমনের হয় যে বিকাশ ,

শিক্ষা পদ্ধতির এ হল এক নতুন প্রকাশ। 

শুধু কাগজে -কলমে শিক্ষার হয় না আধুনিকতা ,

নিরক্ষরের পরিমান কমে বেড়েছে আজ সাক্ষরতা। 



এখন শুধু মুখস্থ বিদ্যার উপর ভর না দিয়ে ,

ব্যবহারিক শিখায় উন্নত হয়ে দেশ চলবে এগিয়ে। 

বিদ্যালয়ে বইয়ের ওজন কম যত হবে ,

ছাত্র-ছাত্রীদের মেরুদন্ড সোজা তত রবে। 

পুঁথিগত শিক্ষার আঙিনা  থেকে পড়ুয়ারা হয়েছে মুক্ত ,

বিশ্বজুড়ে শিক্ষাবিদরা রয়েছে আজ যুক্ত। 

শান্তিনিকেতনের নির্মল বাতাসে ,

ভরে যাবে পৃথিবী নতুন বিশ্বাসে। 

শিক্ষার উর্ধতন আধিকারিকরা আজ নিয়েছে কঠিন শপথ ,

কিশলয়দের জন্য সৃষ্টি হবে নতুন পথ। 




আত্ম বিশ্বাসে ভরা হবে পাঠক-পাঠিকাদের মন ,

শিক্ষার বাগানে উড়বে যত জ্ঞানের মৌমাছিরা করে ভনভন। 

পাঠ যত সহজ হবে ,

শিক্ষা তত গ্রহণযোগ্য রবে। 

মুনমুনের তাই হয়েছে প্রকৃত শিক্ষালাভ ,

শিক্ষকের সাথে পড়ুয়াদের বাড়বে নিত্যদিন ভাব। 

অবশেষে মুনমুন খুঁজে পেল তার প্রিয় পুতুলকে ,

মা তার হাতের কাজকে রেখেছিল  নিজের পলকে। 

শিক্ষার আঙিনা সকলের গ্রহনযোগ্য হোক ,

বিশ্বজুড়ে কিশলীরা স্বাবলম্বী হোক। 




---------*******---------

Thanks for supporting me. Please comment share and follow me.




25.11.21

Thoughts of a little girl Bengali Poem





দিনের শেষে 
মনোরঞ্জন দাস 


সৌমীর বাবা আজ ফিরবে অফিস থেকে,

তাই তার বেজায় আনন্দ সকাল থেকে।

রাতভর ঘুম ভালো হয়নি তার ,

বিছানায় পাশ ফিরে  কাটিয়েছে এধার থেকে ওধার। 

সেই আগের মাসে তার বাবা গিয়েছিল অফিসের কাজে,

গত দুমাস তার কেটেছে খুবিই বাজে।

মায়ের কাছে খেয়েছে  আদরের চেয়ে বকুনি বেশি ,

এই মাস দুই মায়ের মুখেও নেই কোনো হাসি। 

মামা বাড়ি যাওয়ায় হয়নি তার ,

তাদের বাড়িতেও আসেনি কেউ এবার।

কতো খেলবে সে তার পুতুল মুনিয়ার সাথে ,

তাই মায়ের  কাজে সাহায্য করেছে হাতে হাতে। 




বয়স তেমন হয়নি যে যাবে সে স্কুলে ,

মায়ের পাশে বসেই চলেছে তার পড়াশোনা হেলেদুলে। 

পাশের বাড়ির পূজা কতো আদর পায় ,

সকলেই তাকে ভালোবাসে ,বেড়াতে নিয়ে যায়। 

বাড়ির বড়োরা তাকে পড়াশোনা শেখায় ,

তার বাবা - মা তাকে খাবার খাওয়ায়। 

রাতে ঠাম্মা শোবার সময় পরীদের গল্প শোনায় ,

আবার মিষ্টি সুরে ঠাম্মা গানও গায়। 

আর সৌমীর বেলা নেই কিছুরই বালাই ,

তাই তার একটু মায়ের প্রতি অভিমান হয়ে যায়। 

তবে আজ থেকে আর থাকবেন কোনো চিন্তার অবকাশ,

বাবা তার থাকবে সব সময় চারপাশ। 

তাই মাকে একটুও সে জ্বালায়নি ,

বিশেষ কোনো খাবার খেতে চায়নি। 

মায়ের সাথে ভাব বেড়েছে ঢের বেশি ,

মায়ের মুখেও যেন আজ ফুটেছে হাসি। 



গতকাল রাতে সে চুপটি ঘুমিয়েছে ,

তার আগে সে কত্ত গল্প করেছে। 

আবার আজ ভোরবেলা মায়ের সাথেই ঘুম থেকে উঠেছে ,

মাকে সেই সক্কাল বেলা হতে কত্ত সাহায্য করেছে। 

সকাল সকাল সে স্নান সেরেছে ,

ভগবানের কাছে প্রার্থনা করেছে। 

বাবার দেওয়া জন্মদিনের পোশাক পরেছে। 

মা তাদের সকলের জন্য বিভিন্ন পদের রান্না করেছে। 

হয়তো এই এলো বঝি তার বাবা ,

ডাকবে কতো আদর করে বাঃ বাঃ। 

আনবে কতো রকমারি খেলনা ,

আজ থেকে আর কেউ করবে না মানা। 






আনবে কতো চকোলেট আর নানা রকম মিষ্টি ,

কোনো দিকে দেবে না নজর ,শুধুই খাবারের প্রতি দৃষ্টি। 

বসার ঘর,শোবার ঘর মন দিয়ে মা সাজিয়েছে ,

নিজেকেও যেন আয়নার সামনে বার বার দেখেছে। 

লাল-হলুদের রঙে ভরা শাড়ি পরেছে ,

কানে সোনার দুল,হাতে বালা,পায়েতে নতুন নুপুর পরেছে। 

মায়ের সিঁথির সিঁদুর যেন প্রাণ ফিরে  পেল ,

পায়ের আলতার লাল রঙ উঠোনের উপর ছাপ আলপনা আঁকল। 

অবশেষে প্রতীক্ষার হল অবসান ,

সকলেই যেন নতুন করে ফিরে পেল প্রাণ। 

জড়িয়ে ধরে সৌমীকে বাবা চোখে জল আনল ,

সৌমিও আজ যেন সুখেও কাঁদতে লাগল। 



তারপর এল সেই মধুর সন্ধিক্ষণ ,

যার জন্য অপেক্ষা করছিল সৌমীর দুই আপনজন। 

যাক একটু দেরী হলেও  ,

দিনের শেষে মিলিত হল সম্পর্কের ঢেউ। 

এবার আর তাকে অভিমানে ডুবতে হবে না 

যতো রকমের বায়না তার হবেই পূরণ ,নেই কোনো ভাবনা। 




-----------*******-----------

Monoranjantalks.blogspot.com

Thanks for supporting me, Please comment share, and follow me.

 



24.11.21

Blue Sky ,Bengali Poem





নীল আকাশ 
মনোরঞ্জন দাস 

আজ বেশ কয়েকদিন পরে ,

নীল আকাশ এসেছে দুপুরে। 

রাখীদের ছাদের উপরে কয়েকটা বাচ্চা ছেলে ,

অবলীলায় করছে খেলা দু-হাত তুলে।    




রিমার মা তার কয়েক দিনের ভেজা শাড়িগুলো ,

মেলে দিয়েছে ,হয়তো শুকিয়ে এল। 

 সোমা বৌদি মাঠ থেকে তুলেছে  ,

লঙ্কা গুলো ,পাকা উঠোনের মধ্যেখানে শুকোচ্ছে।  

অমল গতকাল পাট তুলে এনেছে ,

গঙ্গার চর থেকে ,তাই রোদে মেলেছে। 

মনটা কয়েকদিন ধরেই বড্ড খারাপ ,

জানিনা কেন কষ্ট পাচ্ছে , নাকি অনুতাপ। 







সুতপা কাল বলেছিল  ভূগোলের খাতাটা দিতে ,

কিন্তু ,কই পারলাম দিতে।

বাবা বলেছিল মুদিখানা থেকে মাসের জিনিস নিতে ,

সেটাও তো পারিনি নিতে। 

অপুদির দেওয়া শাড়িগুলো ধোয়াতে দেওয়া আছে দোকানে ,

বলেছিল সোমবারে আন্তে হবে ,যেন থাকে মনে। 

গত কয়েকদিন কোনো কাজটাই ঠিকঠাক করিনি ,

আজ করতে পারব কিনা ভাবিনি। 

সকাল থেকে ভাবছি কি করব আর কি করব না ,

এই ভাবতে ভাবতে দুপুর হল ,তাই না। 

আর বসে থেকে লাভ নেই ,

চলো বেরিয়ে পড়ি ভাই। 

নীল আকাশের মধ্যখানে টুকরো মেঘের ভেসে যাওয়া ,

বেশ ভালোই লাগে বলো যখন তাদের গায়ে লাগে হাওয়া। 





শ্যাওলার মতো ভেসে চলে একের পর এক ,

ঘাসের উপর তুই শুধু চেয়ে চেয়ে দেখ। 

ওই সাদা বক গুলো কি সুন্দর যায় সারি সারি ,

নন্দিনী বৌদি যায় পুকুর ঘাটে ,রান্না করেছে রকমারি। 

বিমানে পিসি যায় শ্বশুর বাড়ি  সেজেছে অপরূপা ,

নীল আকাশের  নিচে বসেছে যেন ধরিত্রী বিশ্বরূপা। 







কৈলাশে আজ পার্বতী মন হয়েছে  চঞ্চলা ,

মহাদেবের সাথে দেবী করবে প্রেমের লীলা। 

বহুদিন ধরে বরুণদেবের প্রভাবে হয়নি তা পূর্ণ ,

মহাদেবের ধ্যান ভেঙেছে আজ তাই হবে কৈলাশে সম্পূর্ণ। 

বর্ষার কারণেই বসুন্ধরা হয় যে শস্য শ্যামলা ,

তাকেই বা দোষ কি করে দি ,সে যে সজলা। 

মায়ের আগমনীর গান ভাসছে বাতাসে ,

ওই সময় হয়েছে ঢাকিরা দল বেঁধে আসে। 

অবশেষে মায়ের জন্য মন যে হয় খারাপ ,

বলে আমার  এই মন নিষ্পাপ। 

-----------*********------------ 

Thanks for supporting me. Please comment share and follow me.




23.11.21

The First Day English Poem


The First Day   




Education
Education of Rabindranath Tagore
Rabindranath Tagore education
Child education allowance
Child education plan


Child education is a crucial subject in our society. Every child has the right to be admitted to a school. Because education is the main part of a child. Child is born in their house but when come to school they cry. They feel alone in the school.

The First Day 
Monoranjan Das 


Rakesh is pleased today,

Due to his admission.

He is ready to go his school,

He is too excited now.

But his mother is very afraid,

Due to her son's admission.

The distance is so far,

From their resident.

The school is very beautiful,

Where it is situated.





Also, the teachers are very intelligent,

The headteacher is innocent.

They teach their student very carefully,

Their daily routine is too peaceful.

Rakesh mother feels happiness in her mind,

But also worried for him.

Rakesh's father worked in a private company,

So he is unable to maintain their company.

He gives the money for educational purposes,

And tells his wife this is for his son's success. 





They are very excited for their sons,

Also, they are too much expected from their sons.

One day they went to a school to visit,

They noticed many students were studying there.

The students were like dewdrops on the green grass,

When they were walking on the school campus.

They were started to seethe dreams,

When they ate tested ice cream.

The very little child was playing on the ground,

To look very beautiful the ground.





Just like a pond full of lotus,

Also, the butterflies were flying on their status.

Rakesh is now five years old,

They think there is gold.

They have many dreams for their sons,

But also they are afraid of their unnecessary reasons.

They are a very needy family,

So they think if they can't fulfill their dreams easily.

When poor family will be complete their dreams,

They have faced many kinds of problems.

But when a rich family catches their dreams,

They can easily fulfill their dreams.

I think God is very thoughtable,

That the rich man is very suitable.

But the world is not for only the rich man,

Here many types of men live for a long time,

And all are competent at any time.

So, at last, every man tries to live as a man,

If God's blessing to all.




Just flowers spread their fragrance,

Without any thoughts.

At last, Rakesh was admitted to the school,

And his parent is spending their life peacefully.

------------********------------

Thanks for supporting me. Please comment share and follow me.













22.11.21

Wedding Ceremony Bengali Poem

 



বিয়ে বাড়ি 
মনোরঞ্জন দাস 


বহু তপস্যার পর বীরেন বাবুর বিয়ে ,

আমাদের সকলকে নিমন্ত্রণ দিতে এসেছিল  নিমন্ত্রণ পত্র নিয়ে। 

বলি কেমন আছেন বীরেন বাবু,

এই চলে যাচ্ছে তাপস বাবু। 

বলুন তারপর নতুন খবর ,

আজকের  নতুন খবর ,সত্যি  দারুন খবর। 

যদিও আপনারা জানেন যে আমার বিয়ে ,

তাই ভাবলাম নিমন্ত্রণ দেব নিজে গিয়ে। 

তা সমস্ত কাজ-কর্ম ঠিক ঠাক হচ্ছে ,

বাজার -হাট এসব কে করছে। 

চিন্তার বিষয় সেসব নিয়ে নেই ,

বাবা নিজে দায়িত্ব দিয়েছে সকলকেই। 

আমাদের আত্মীয় -স্বজন সকলে খুবই আনন্দিত ,

সেই জন্য কোনোভাবেই কিছুই রবে না ব্যতীত।  





বহু বাধা -বিপত্তি কাটিয়ে চূড়ান্ত হয়েছে বিয়ের সিদ্ধান্ত ,

তাই বাবা ও মামারা সকলেই তীক্ষ্ণ নজরে দেখবেন আদি থেকে  অন্ত। 

আপনাদের সকলেরই নিকট আমার বিনীত নিবেদন,

যতই কাজ থাকুক ,সেদিন যে অতি শুভক্ষণ। 

তা দেনা - পাওনা কি নিলেন আপনারা ,

খুব ভালো প্রশ্ন করেছেন আপনারা।

চেয়েছি নির্মল মনের মেয়ে ,

যে থাকবে মমতার নয়ন দিয়ে।





কথার মধ্যে থাকবে কোমলতার ভাব ,

অতি জঘন্য যে না হয় ,তার স্বভাব। 

সকলকে সহজেই মেনে নেবে ,

যতই কষ্ট হোক তার সাথে মানিয়ে নেবে।

মানুষের প্রতি তার অধীর আগ্রহ ,

সে হবে মোদের ঘরের মূল্যবান বিগ্রহ। 

জীবনের শুরু থেকে থাকবেনা কোনো অহংকার ,

জীবনের শেষ পর্যায়ে হারাবে না তার ব্যবহার।

রাজার বাড়ির মেয়ে হোক  না কেন ,

  মনুষ্যত অবশ্যই থাকে যেন। 





শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের আপন করে নেবে ,

এই অবলাকান্ত অসফল ব্যক্তিটিকে মন উজাড় করে দেবে। 

এই আমাদের সকলের পণ ছিল কনে পক্ষের নিকট ,

হবু শ্বশুর মশাই বাবাকে ধন্যবাদ জানালেন চটপট। 

বললেন তিনি বহু ভয় ছিল মোদের  মনে ,

আমার কালো মেয়েকে মেনে নেবে কোন জনে। 

আপনাদের কথা শুনে হলাম আমি ধন্য ,

আমি যতই ধনী হই না কেন ,তবু অতি নগন্য। 

আমার মেয়ে বলে বলছি না বেশি কিছু ,

আপনাদের বাড়ি আসছে লক্ষ্মী পিছুপিছু। 

আপনাদের ঘরে শান্তির হোক বন্যা ,

আমার মেয়ে হল সত্যি অনন্যা। 




বীরেন বাবু কি বলে ধন্যবাদ আপনাকে দেব,

পৃথিবী শ্রেষ্ঠ আপনি সকলে জানিয়ে রব। 

আপনার বিয়েতে অবশ্যই যাব ,

কব্জি ডুবিয়ে খাব আর মন- প্রাণ ভরে আশীর্বাদ দেব। 

এই রকম বিয়ে বাড়ির নিমন্ত্রণ যেন বারেবারে পাই ,

আপনাদের মতো পরিবার সকলেই চাই। 

আমরা সকলে অতি আনন্দিত ,

কখনোই হবেন না আপনারা নিন্দিত। 

রূপটাই জীবনের সবকিছু নয় ,

গুনেই হল জীবনের সর্বময়। 

সকলে বিয়ে বাড়ি যায় পরিচয় করতে ,

কিছু আহামরি পদের নমুনা পরীক্ষা করতে ,

নিমন্ত্রণ কর্তাদের কর্মকান্ড পরিদর্শন করতে ,

অবশেষে কিছু না কিছু দোষ -ত্রুটি বিশ্লেষণ করতে। 

ঈশ্বর মঙ্গলময় ,সকলেরই মঙ্গল করে,

আপনার হবু স্ত্রীর মতো মেয়ে যেন প্রতি পরিবারে জন্ম গ্রহণ করে.





------------------*******----------------

Thanks for supporting me. Please comment share and follow me.  

Monoranjantalks.blogspot.com





21.11.21

About Marriage Bengali Poem


পাকা দেখা 
মনোরঞ্জন দাস 

গৌরাঙ্গ কেমন আছো তুমি ,

খুব ভালো আছি আমি। 

তা আজ হঠাৎ আমাদের পাড়ায় ,

একটা বিশেষ কাজে ছুটছি এ পাড়ায় ও পাড়ায়। 

কেন কী এমন হল ভাই ?

একটু আপনার সহযোগিতা চাই। 

বলুন না কী  দরকার ?

এসেছে  সময় সুসংবাদ দেওয়ার। 

আমার কন্যার বিবাহ আগামী বুধবার ,

যেতে হবে আপনাকে নিয়ে সপরিবার। 

এ তো দারুন  খবর,

বলি ,কী করে ভাই বর। 

ছেলে ডাক্তার সরকারি হাসপাতালে  ,

   ওদের সংসার সুখে -শান্তিতে চলে। 

বাবা করেন ব্যাবসা বাজারে ,

বিক্রয় হয় বিপুল হারে। 

মা হলেন বাংলার গৃহিণী ,

অতি শান্ত মনের মানুষ তিনি। 

 কিন্তু আপনার শরীর এখন কেমন ,

আরে আগে ছিলাম যেমন। 

বৌদিভাই তো ভালো আছেন ,

দেখতেই পাবে চলো  না ,গিন্নি বাড়িতে আছেন। 

আরে বেশি দেরি করা যাবে না ,

কাজ তো অনেক ,কোনো কিছু  বাদ দেওয়া যাবে না।  

পোশাকের বাজার আছে বাকী ,

ওর মা সেদিন কেনাকাটা করেছে টুকিটাকি। 

কোয়েল নেবে লাল বেনারসী ,

সেটা দেবে ওর কলকাতার মাসী।

সাথে নেবে কিছু তাঁত বেনারসী ,

সেগুলো দেবে ওর কৃষ্ণ নগরের পিসি। 

গয়না নেবে শ্রীমতী জুয়েলার্সে ,

ওর মেজো মামা দেবে বলেছে অনায়াসে। 

রইল কিছু সাজগোজের কেনাকাটা ,

তাও  দেবে বলেছে ওর বড়ো জ্যাঠা। 

কিন্তু তা বলে ঘরে বসে থাকা যায় না ,

প্যান্ডেলের মালিক বলেছে প্রথমে কিছু দিতে হবে বায়না। 

আপনাদের যা কিছু লাগবে পাঠিয়ে দেবেন তালিকা ,

সে নিয়ে ভাববেন না ,বলেছে আমার শ্যালিকা। 

আলোর ঝর্ণায় ভরিয়ে দেব বলেছে ওর ছোটকাকা ,

চারদিকে থাকবে আলোর বাহার মধ্যেখানে একটু ফাঁকা। 

ওর মা দেবে সাতনরী  হার,কানে ঝুমকো দুল ,

ছাতনাতলা সাজাব ভরে থাকবে লাল গোলাপের ফুল।




বরকে দেব সোনার মালা ,মানান সহিত ধুতি -পাঞ্জাবী ,

আর থাকবে সাথে কিছু পোশাক সাহেবি। 

আমার একমাত্র কন্যার বিবাহে ,

থাকব না  মোরা  কোনো বিরহে। 

তাই তো বলছি দেরি আর করব না ,

অনেক কাজ বাকি আছে ,একটুও অবহেলা চলবে না। 

নেমন্তন্ন অনেক বাকী ,আপনাদেরকে  দিয়ে করলাম শুরু ,

আশীর্বাদ দেবেন প্রানভরে , সম্পর্কে আপনারা হলেন ওর গুরু। 

এবার আমি আসি ভাই ,

হাসি মুখে দেন বিদায়। 

ঈশ্বরের নিকট প্রার্থনা করুন,যেন হয় ওরা দুজনে সুখী ,

এই অনুরোধ  সকলের নিকট রাখি। 




----------********-----------

Please comment share and follow me. Thanks for supporting me. 

Monoranjantals.blogspkot.com

Monoranjantals.com

  



20.11.21

Social Festival Bengali Poem



রাস পূর্ণিমা 

মনোরঞ্জন দাস 

আজ রাস  পূর্ণিমা ,

খুব সুন্দর সাজে সেজেছে চন্দ্রীমা। 

অপরূপ রূপের অধিকারী ,

তার তুলনা  একটু না হয় করি। 

গতকাল আমি অনেক ভেবেছি ,

একবার এটা তো একবার ওটা করেছি। 

আসলে জীবনে আমরা যা ভাবি ,

মন বলে তা আর কোথায় পাবি ?  

একদিন  শান্তি নিকেতনে ,

হঠাৎ উপস্থিত হয় আমার সামনে। 

Monoranjantalks.com

Monoranjantalks.blogspot.com



অন্ধকার রাত ছিল ,

স্যাঁত স্যাঁতে ভেজা মাটি ছিল। 

ঝমঝম বৃষ্টি আর শন শন বাতাসের যেন ,

তাল মিলিয়ে সাংস্কৃতিক মেল্ বন্ধন চলিছে হেন্। 

অফিস থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম ,

রেস্তোরাঁয়  কিছুটা সময় কাটিয়েছিলাম। 

শরীরে কেমন যেন একটা অস্স্বত্বি ছিল সেদিন ,

এদিকে আকাশে বিদ্যুৎ শুরু করেছিল তাক-ধিনা -ধিন। 

আমি একটু অবিশ্বাসের হাত ধরে বেরিয়ে পড়লাম ,

মনের মধ্যে প্রশ্নের মালা গাঁথা শুরু করেছিলাম। 

কারণটা ছিল কাজ নিয়ে ,

করব কি করব না ,কী বলব বাড়ি গিয়ে। 

এদিকে মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছে না ,

অনেকেই এই দুর্মূল্যের বাজারে কাজ পাচ্ছে না। 

কিভাবে চালাব সংসার ?

ভেবেই চিন্তা হচ্ছে আমার। 

ঠিক যা ভেবেছিলাম তাই হল ,

প্রতীক্ষালয়ে এসে দেখি ,আমার আসতে খানিকটা দেরি হল। 


আর তো কোনো উপায় নেই এখন ,

অগত্যা পা বাড়িয়ে দিলাম  তখন। 

একসঙ্গে এতগুলো সমস্যা  এল আজকের দিনে ,

ভেবেছিলাম কিছু ফল ও ওষুধ নিয়ে যাব কিনে। 

জানিনা উপরে যিনি বসে আছেন ,কী চান ?

অগত্যা তাকেই আমরা বলে থাকি,  বাঁচান।

পথের ধারে কিছুটা যেতেই মেঘের শুরু হল কান্না ,

অফিসে রাজশ্রী বলেছিলেন এত চিন্তা করবেন না। 

এখন মনে হচ্ছে সেটাই সঠিক ছিল ,

তখন একেবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। 

কোনো রকমে একটা ভেঙে পড়া মন্দিরে এসে আশ্রয় নিলাম ,

মাকে মনের কথাগুলো নিবেদন করলাম। 

চতুর্দিক অন্ধকার তার মধ্যে একজনের আবির্ভাব ,

আমার এমনিতেই একটু কৌতূহলী স্বভাব। 

আপনি কে ? অমাবস্যা নাকি পূর্ণিমা ,

মৃদু স্বরে উত্তর দিলেন ,আমি চন্দ্রীমা। 

সেই দুর্যোগের দিনটিই ছিল আমার জীবনের নতুন মোড় ,

যে দিনটির জন্য মা প্রায় করত তোড়জোড়। 

অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছে না ,

বিদ্যুতের দয়ায়  মুখখানি দেখতে একবার পাচ্ছি একবার পাচ্ছি না। 

এই বৃষ্টির মধ্যে আপনি এলেন কোথা  থেকে ?

একটু সময় দিন বলছি আপনাকে। 

না ,মানে এই দুর্যোগের রাতে এক নারীর -----

আরে ,আমি এসেছিলাম একটা দরকারি কাজের -----

মানে আমার চাকুরীর প্রয়োজনে এসেছিলাম ,

ব্যাংকের ম্যানেজারের পদের খোঁজ পেয়েছিলাম। 

তা খোঁজ পেলেন অবশেষে ,

হ্যাঁ , কিন্তু আবার একদিন আসতে হবে পরের মাসে। 

কোথায় ,কোন ব্যাংকে পেয়েছেন ?

আপনি কী এখানকার সব ব্যাংক দেখেছেন ?

তা ছাড়ুন আপনার পরিচয় তো পেলাম না ,

আকাশ নামে সকলে চেনে , বুঝলেন চন্দ্রীমা। 

এই বর্ষার রাতে বাড়ি ফিরবেন কিভাবে ?

আপনি ফিরবেন যেভাবে। 



আমার বাড়ি তো বহুদূরে ,কুসুমপুর। 

আরে আমার বাড়ি আপনার পাশের গ্রামে ,শ্যামসুন্দর পুর। 

সে যাই হোক বৃষ্টি মনে হয় থামবে না,

আপনি কী যাবেন না ,যাবেন না। 

চন্দ্রীমা বললেন চলুন ভিজেই যাওয়া যাক ,

তাছাড়া তো উপায় নেই যে বলব থাক। 

দুজনে কিছুদূর যেতেই একটা আলো আমাদের উপর পড়ল ,

উঠে আসুন ,আর কত ভিজবেন ,কে যেন চেনা মনে হল। 

দেখলাম নিজে ভিজলেও হতো ,সঙ্গে একজন আছেন ,

গাড়িতে উঠে দেখি ,রাজশ্রী চালকের ভূমিকায় রয়েছেন। 

চিন্তা নেই বাড়ি অবধি পৌঁছে দেব ,

কিন্তু ,সঙ্গে আপনার কে ? 

উনি হলেন চন্দ্রিমা দেবী , পাশের গ্রামে থাকেন ,

ঘন্টা তিনেক পরে গাড়ি আমাদের বাড়ির সামনে থামে। 

তারপর রাজশ্রী সেদিন চলে যান ,বললেন নেই সময় ,

আর ওই দিনই প্রথম মায়ের সাথে চন্দ্রিমার পরিচয়। 

মা তো দেখেই  বুকে জড়িয়ে ধরে ,

বলে আজ লক্ষ্মী এসেছে ঘরে। 

ওরে হতভাগা খবর দিয়ে আনতে পারলি না ,

আমাকে বলার সুযোগই দিল না। 

ওদিকে চন্দ্রিমাও মাকে যেন মেনে নিয়েছে ,

তাই মায়ের আবদার গুলো শুনছে। 

মায়ের বিয়ের গোলাপী বেনারসী পরে ,

খোলা চুলে ,মায়ের বিয়ের গয়না পরে ,

অপরূপ সাজে সজ্জিত চন্দ্রীমা আমার সম্মুখে দাঁড়িয়ে ,

আমি তো দেখেই আত্মহারা ,যেন যায় জ্ঞান হারিয়ে।

আমার কিছু বলার আগেই মা বলে ,

আজ রাস -পূর্ণিমা ,আজ আমার আঙিনাতে চাঁদ এসেছে  চলে। 

ঈশ্বর আজ আমার মনের বাসনা পূর্ণ করেছে,

তুই শীঘ্র পোশাক বদলে আয় ,দেরি হচ্ছে। 


আজকের শুভদিনে তোদের দুজনকে আশীর্বাদ করি ,

 তারপরে  ঈশ্বরের নাম গান ধরি। 

এই বলে মা চলে যায় নিজের ঘরে ,

আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে যায় আমার ঘরে। 

নিজের মনের মধ্যে শুরু হয় পুনরায় চিন্তা ,

চন্দ্রীমা কি ভাববে ,

ও কি মেনে নেবে। 

নানা চিন্তা-ভাবনা করতে করতে এসে দেখি ,

মায়ের কোলে মাথা রেখে চন্দ্রিমা মাটিতে বসে ,একি !

কিছু না ভেবেই আমি সত্যিটা বলতে থাকি মা কে  ,

সবকিছু শোনার পর মা বলে ,আমি মেনে নিয়েছি  আমার বৌমাকে। 

আমি শেষে চন্দ্রীমাকে জিজ্ঞাসা করলাম ,

তোমার মতামত কি ? বলতে বললাম। 

চন্দ্রীমা শিশুদের মতো নির্মল উত্তর দিল ,

মায়ের সাথে আমি একমত , বলে দিল। 

কিন্তু তোমার বাবা-মা ,বাড়ির লোক কি বলবে ,

আমি যা বলব তাই ওরা মেনে নেবে। 

অবশেষে এক বৎসর পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হল চন্দ্রীমা ,

আজ সেই আবার ফিরে এল  রাস -পূর্ণিমা।   


------------******-----------

Thanks for supporting me. Please comment share and follow me.

 




19.11.21

West Bengal Bengali Poem, Blog, Blogger, Monoranjantalks.com



ও আমার সোনার বাংলা 
মনোরঞ্জন দাস 

ও আমার সোনার বাংলা ,
থেকো তুমি শস্য  শ্যামলা। 
তোমার উপর মোদের ভরসা ,
করো না মোদের কভু নিরাশা। 
চাষি বাসি মানুষ মোরা ,
চাষ ছাড়া যে জীবন খরা। 
সারা বাংলা জুড়ে মা গো ,
তোমার আশীষ ঢেলে দাও মা ওগো। 
কেউ ধানের ক্ষেতে সবুজকে নিয়ে খেলা করে,
কেউবা জলের মাঝে মাছেদের পালন করে। 
মাছের মতো জলই আমাদের আঁতুর ঘর,
জলেই কাটে মোদের জীবন ভর। 


ও আমার সোনার বাংলা ,

তোমার আঙিনাতে গড়ে ওঠে জীবনের পাঠশালা। 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি ,
শিশুদের মনের মতো গড়ে উঠুক পাঠ্যভুমি। 
 শিশুদের মুক্তমনের শিক্ষাঘর এই বাংলা ,
সকলেরই বিদ্যালয় হউক এই মধুর বাংলা। 
প্রতিটি মনে গড়ে উঠুক একটি শান্তিনিকেতন ,
প্রত্যেকেই করুক তার সঠিক যতন। 



ও আমার সোনার বাংলা ,
চুরুলিয়াতে পালিত হয় কবি নজরুলের ইসলামের সাংষ্কৃতিক মেলা। 
শিশুমনের অন্তরে থাকুক তাঁর প্রতি ভালোবাসা ,
শিশুমনে জন্ম হউক নতুন কোনো চিন্তার বাসা।
ভবিষতের পৃথিবীকে নিয়ে ভাবুক তারা চিরন্তন ,
বাংলাকে গড়ার জন্য নিজেকে করুক সমর্পণ।  



ও আমার সোনার বাংলা ,
এই মাটিতে সৃষ্টি হয়েছে বিদ্যাসাগরের বর্ণমালা। 
ভগবতী দেবীর মহান সন্তান তিনি ,
জন্ম নিয়েছিলেন বীর সিংহ গ্রামে যিনি। 
তাঁর দয়াতেই বাংলার ভূমি ,
পরিণত হয়েছে স্বর্ণভূমি। 
শিশুদের জন্য শিক্ষার প্রদীপ জ্বলুক বাংলার ঘরে ঘরে ,
প্রথম ভাগ,দ্বিতীয় ভাগ পড়ুক না তারা একটু করে। 
মাটির ঘরে পড়ছে যেমন চাঁদের আলো ,
মা গো তুমি সন্তানের জন্য শিক্ষার প্রদীপ জ্বালো। 
ঘর পরিণত হউক মন্দিরে তোমার ,
প্রতি ঘরে জন্ম হউক রত্ন এই বাংলার। 




 ও আমার সোনার বাংলা ,
খুলে দাও তুমি জ্ঞানের জানালা। 
তোমার কোলে জন্ম মাগো  স্বামী বিবেকানন্দের ,
জ্ঞানের আলো ছড়িয়ে দিল ,সে কী আনন্দের। 
কু -সংস্কার কে করল বিদায় ,
জ্ঞানের আলোকে ছড়ালো হেথায়। 
আমেরিকার শিকাগো গিয়ে ,
ভারত মায়ের নাম দেয় ছড়িয়ে। 
স্বামীজি দেখিয়ে ছিলেন নতুন আলো ,
গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। 


ও আমার সোনার বাংলা ,
তোমার অবদান যাবে না ভোলা। 
মায়ের আশীষ মাথায় মোদের ,
থাকে না চিরদিন মা হৃদয়ে মোদের। 
সারদা মায়ের  কোমল হৃদয়ে,
রামকৃষ্ণ আছেন লুকিয়ে। 
নারীদের সম্মান সবার উপরে ,
বাংলায় থাকুক ঘরে ঘরে। 
বাংলা মায়ের কোলের পরে ,
ঘুমিয়ে নিও প্রাণ ভরে। 
ও আমার সোনার বাংলা ,
তুমি থেকো মা চিরদিন শস্য শ্যামলা। 


-----******------  

Thanks for supporting me . Please comment, share and follow me.
  




18.11.21

Our School Bengali Poem






আমাদের বিদ্যালয় 
মনোরঞ্জন দাস 

আজ ২৫শে বৈশাখ ,

সকলে তাই পরেছে সাদা পোশাক। 






কবি গুরু রবীন্দ্রনাথের  জন্ম দিন ,

বাংলার মানুষের নিকট গর্বের দিন। 

মিতালি ,রজত ,পল্লবী সকলেই এসেছে ,

কল্লোল মাষ্টার মশাইয়ের কবিতা হাতে রেখেছে। 

আমাদের বিদ্যালয়টি বহু পুরানো ,

বহু শিক্ষক -শিক্ষিকার স্মৃতি জড়ানো। 

বিদ্যালয়টির বয়স শত বৎসর হয়েছে ,

এ বৎসর প্রধান শিক্ষক মহাশয় অবসর নিচ্ছেন। 

তাই আমাদের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান করছি ,

কবি গুরুর জন্মদিকে আমরা বেছে নিয়েছি। 

সকল শিক্ষক-শিক্ষকদের সহযোগিতা পেয়েছি ,

তারাও নানান কর্মসূচি পালন করবে ,শুনেছি। 

বিদ্যালয়টি ব্রিটিশ আমলের বহু প্রাচীন ,

এখানে ব্রিটিশদের অফিস ছিল বহুদিন। 

পুরানো বিল্ডিং এখনো একতলা আছে ,

নতুন বিল্ডিংটি খেলার মাঠটিকে রয়েছে। 

বিদ্যালয়ে বেশ কিছু পুরানো গাছ আছে ,

তার মধ্যে কয়েকটা ফলের গাছ রয়েছে। 

বিদ্যালয়ের পাশ দিয়ে পাকা রাস্তা চলেছে শহরের অভিমুখে ,

টিফিনের সময় কিছু খাবার বিক্রী হয় বিদ্যালয়ের সম্মুখে। 

কেউ কেউ ওখানেই খাবার খায় টিফিন বেলায় ,

আবার কেউ মায়ের হাতের বানানো খাবার খায়। 

রেখা বলছিল তার বাবাও এই বিদ্যালয়ের ছাত্র ছিল ,

রিয়ার দিদিও এই বিদ্যালয়ের ছাত্রী ছিল। 

কি ভালো লাগে নীতিশ নিজের কারো কিছু শুনলে ,

তোর কতটা ভালো লাগে জানিনা ,অনেকে বলে। 

কবিগুরুকে আমার অনেক বেশি ভালো লাগে ,

যেন মনে হয় ভোর বেলায় পাখির মধুর বুলিতে পৃথিবী জাগে। 

যেন তাঁর ওই কবিতার কথাগুলো গীতার বাণী ,

যেন মনে হয় কবিতার সারমর্ম হল বৈকুন্ঠের তরণী। 

সে শৈশব কাল থেকে কবিগুরুর লেখার উপর ভর করে ,

আমরা আমাদের জীবন সমুদ্র পার হই ধীরে ধীরে। 

কবিগুরু তাঁর লেখার মাধ্যমে জীবকুলের সকল দিক তুলে ধরেছেন ,

যেন মনে হয় শেষনাগ যেভাবে ধরণীকে মাথায় তুলে রেখেছেন। 

বিদ্যালয়ের চতুর্দিক যেন ভরে উঠেছে শ্বেত পদ্ম ফুলে ,

ছাত্র-ছাত্রীরা আজ অঞ্জলি দেবে কবিগুরুকে কবিতার ছলে। 

প্রধান শিক্ষক মহাশয় দিলেন রজনীগন্ধার হার পরিয়ে তাঁর গলে ,

গীতাঞ্জলীর কিছু কথা সুন্দর ভাবে বলে। 

কেউ বললেন কবিতা ,কেউ গাইলেন গান ,

সব মিলেমিশে জুড়িয়ে গেল মোর প্রাণ। 

নীলিমাদের দল একসাথে গাইল রবীন্দ্র সঙ্গীত ,

শ্যামলদের দল গাইল বিরহের গীত। 

আমি আবৃতি করলাম কবিগুরুর লেখা প্রশ্ন কবিতা ,

তা শুনে যেন কোথায় হারিয়ে গেল আমার মোমিতা। 

সকাল বেলা এভাবেই কেটে গেল ,

পৃথিবীতে আলো ছড়িয়ে পড়ল। 

সবার জীবনে যদি আলো থাকে ,

আঁধার কোনোদিন পারবে না ছুঁতে তাকে। 

আমাদের বিদ্যালয়ের কিছুটা স্মৃতি ছড়িয়ে দিলাম সবুজ ঘাসের উপরে ,

যেভাবে শিশিরের বিন্দু উজ্জ্বল হয়ে মনকে প্রভাবিত করে। 

--------*******---------

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Monoranjantalks.blogspot.com

Thanks for supporting me . Please comment below in the comment box, share, and follow me.