28.11.21

Bengali poem why life partners is essential for everyone? Bengali Poem




মনের মিল 
মনোরঞ্জন দাস  

 তোমার  সাথে আমার মনের থাকে যদি মিল ,

কোনোদিনই তুমি ভুল করে দিও না মনের দরজায় খিল। 

মনের মানুষ খুঁজে পাওয়া এই জগতে কঠিন ,

মনের পেলে তুমি সারা জীবন স্বাধীন। 

মনের কথা জানতে হলে মন-মন্দিরে থেকো ,

না বলা কথা শুনতে পাবে এটা মনে রেখো। 

ভালোবাসার সৃষ্টি হয় মনের ইশারাতেই ,

কঠিন কাজ সহজ হয় মনের ইচ্ছাতেই। 





আকাশ কুসুম কল্পনাতেই ভাসতে থাকে মন,

মনের ময়লা দূর হয়ে যায় সুস্থ মানুষ সারা জীবন। 

রাতের অন্ধকারে কেউ সাথ না দিলে ,দিবেই তোমার মন ,

মনের মানুষ সাথে থাকলে তুমি পাবে বৃন্দাবন। 

মনের মানুষ শ্রী শ্রী গৌরাঙ্গ এটাই তো চান ,

যেন সকলেই তার মানুষকে এই জীবনে খুঁজে পান। 

আমি তোমাকে ভালোবাসি বললেই কী আর হয় ,

ভালোবাসা নয় মুখের কথা হৃদয়েতে রয়। 

তুমি যাকে ভালোবাসো সেই তোমার জীবন ,

তার ভালোতেই তোমার ভালো এই তো চায় মন। 








মা যেমন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় ,

জীবনে যে শান্তি আসে এর মধ্যেই যায় পাওয়ায়। 

বলো তুমি মন থেকে কাকে তুমি বাসো ভালো ,

শুধু মুখের কথা বলো না তুমি ,মনের কথাই বলো। 

জীবনে যদি সুখ পেতে চাও মনকে রাখো পবিত্র ,

মনের মধ্যে ময়লা যেন কুড়িয়ে রেখো না যত্রতত্র। 

রাতকে  তুমি আঁধার ভেবে করো না তুমি ভয় ,

রাতই হল  মনের মিলনের উপযুক্ত সময়। 

শ্রী রাধিকার কানাই হল তার আঁধার রাতের সাথী ,

মন দিয়ে মন চাইলে তুমি কৃষ্ণের দেখা পাবে রাতারাতি। 





পৃথিবীর অতি ক্ষুদ্র কণাতেও মনের মানুষের ছোঁয়া থাকে ,

অছুত  বলে তাড়িয়ে দিও না কখনোই জেক তাকে। 

তুমি যাকে মন থেকে নিয়েছ মেনে ,

জীবন সাথী করো তাকে অজানাকে জেনে। 

মায়ের ভালোবাসাতেই সন্তানেরা হয় ভালো ,

তাদের জীবনে মায়ের আশীর্বাদেই আসবে শুভ আলো। 




প্রেমের ঠাকুর  শ্রী শ্রী  গৌরাঙ্গ প্রভুর ইচ্ছাতেই  হয় সবকিছু ,

জীবনে সুখ,শান্তি ,সমৃদ্ধি তাঁর ইশারাতেই আসে পিছু পিছু। 

ভেবো না তুমি নিজেকে মহান ,

নাহলে সব হবে খানখান। 

অহংকারকে তুমি রাখবে দূরে ,

মনের আঁধার তাহলে যাবে সরে। 

মনের মিলে কেটে যাবে জীবন-সংসারের ঝুট-ঝামেলা ,

মনের মিল থাকলে জীবনে আসবে প্রেমের মেলা। 

---------*******-----------

Thanks for supporting me. Please comment share and follow me.






 

1 comment: