একটি গোলাপ
মনোরঞ্জন দাস
একটি গোলাপ রেখেছিলাম Economics Geographic বই এর মাঝখানে ,
দুটি পাতার মধ্যে ছিল সেই গোলাপ।
গোলাপটি রেখেছিলাম আমি ,
জানিনা এটাই কি ছিল আমার বোকামি।
গোলাপটি নীরবে আশ্রয় নিয়ে ছিল ,
দুটি পাতার মনের অন্তরে।
এদিকের পাতা ভালোবেসে ছিল তাকে ,
আবার ঠিক ওদিকের পাতাও ভালোবেসে ছিল তাকে।
তার অজান্তেই তার প্রেমে পড়েছিল দুজন ,
গোলাপ নিজেও জানে না কারা সেই দুজন।
এদিকের পাতা ভাবে খুব ভাগ্যবতী আমি ,
ওদিকের পাতা ভাবে আমি।
গোলাপকে জড়িয়ে কেটে যাবে আমার জীবন ,
ওদিকের পাতা ভাবে গোলাপেই আমার ভূবন।
সারা জীবন দুজন দুজনকে এভাবেই আঁকড়ে ধরে থাকব ,
সকল দুঃখকে ভুলে রইব।
ঈশ্বরের ইচ্ছাতেই মিলেছি আমরা আজ ,
শুধু ভালোবাসায় হলো আমাদের কাজ।
কোনো শক্তি পারবেনা আমাদেরকে করতে আলাদা ,
তাতে যতই আসুক না কেন কঠিন বাধা।
কিন্তু তাদের এই নিষ্পাপ ভালোবাসায় হলো ,
তাদের জীবনের সবচেয়ে আঁধার-কালো।
কারণ তারা যে একে অপরের প্রতিপক্ষ ,
একজন প্রথম পক্ষ তো আরেকজন দ্বিতীয় পক্ষ।
প্রেমেও আশ্চর্য বিষয় ,
কখনো সয় না তো কখনো সয়।
কারো কাছে অমৃত ,
তো আবার কারো কাছে বিষ রূপ অমৃত।
গোলাপ যেদিন জানবে যে সে কি করেছে ,
সেদিন হয়তো দেখা যাবে অনেক দেরি হয়ে গেছে।
ঠিক মানুষের মধ্যেও ঘটে ঈশ্বরের অপরূপ লীলা ,
জীবনে ঘটে যায় অতীত ও বর্তমানের প্রেম -প্রেম খেলা।
অতীত ভাবে আমি সবচেয়ে বেশি ভালোবাসি বর্তমানকে ,
কেউ পারবে না রুখতে আমাকে।
আমি আমার প্রেমিকের একমাত্র প্রেমিকা ,
আমার প্রভুর আমিই সেবিকা।
চিরদিন তার বুকের উপর মাথা রেখে কাটিয়ে দেব ,
আমার সমস্ত ভালোবাসা তাকেই উজাড় করে দেব।
কিন্তু ঈশ্বর ও খেলে কিছু নতুন খেলা ,
মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা।
যে খেলায় হারিয়ে যায় বাঁচার মানে ,
শ্যাওলার মতো ভেসে চলে জীবন নিজের অভিমানে।
সকলের অজান্তেই ওই গোলাপটির মতোই জীবনে ,
ঘটে যায় কত কি নির্জনে।
কেউ পারে সঠিক পথে চলতে ,
আবার হারিয়ে যায় পথেই চলতে চলতে।
সে রকমই এক মানুষ হল দেবদাস বাবু ,
এক সময় প্রেমে খেয়ে ছিল কত হাবুডুবু।
বাস করতো গ্রামের বাড়িতে ,
বসে বসে দম দিত সেই পুরনো ঘড়িতে।
মাটির বাড়ি খড়ের চাল ,
উঠোনের দিকে লম্বা ঢাল।
একান্নবর্তী পরিবার তাদের ,
কোনো কিছুতেই আপত্তি নেই তাদের।
যা জোটে তাই করে রান্না ,
রাগে ,অভিমানে অনেকেই আবার খান না।
কচু লতি ,পুই এর ডগার চড়চড়ি ,
সাথে কোনোদিন ভাত ,কোনোদিন খিচুড়ি।
পুকুরের কই মাছ কিংবা নদীর চুনো পুঁটি ,
পাতে পড়তো খাবার সময় দু - একটি।
সোমবারেতে ওলের টক সাথে পোস্ত বড়া ,
মঙ্গলবারে পিঠে পুলি মায়ের হাতের গড়া।
বুধবারে পুকুরের কাতলা মাছের ঝোল ,
বৃহস্পতি বারে লুচি -পায়েস দুটি রাজভোগ ,
বাসি লুচি - পায়েস দিয়ে শুক্রবারে হতো জলযোগ।
শনিবারে শাক , কুমড়োর তরকারি ও বিউলির ডাল ,
রবিবারে খাঁসির মাংস ,খিচুড়ি ও রুই মাছের ঝাল।
এই হল দেবদাস বাবুর পরিবারের রান্না ঘরের হাল ,
বলায় মুশকিল তারা ঘটি না বাঙাল।
পরিবারে পোশাকের কোনো নেই কারো আবদার ,
মায়ের দেওয়া মোটা কাপড় সকলেই নিয়ে থাকে বারবার।
ছেলেদের পরনে ধুতি ,গোল গলা গেঞ্জি ও পাঞ্জাবি ,
মেয়েদের জন্য নবদ্বীপের তাঁতের বাহারি ছবি।
সকলে মিলে হইচই হুলোড়ে কেটে যায় বেলা ,
যেন এই পরিবারে নিত্যদিনই লেগে থাকে মিলনের মেলা।
প্রতিবেশীদের নিকট তারা নিত্যানন্দের আয়না ,
তারাও যেন ওদের মতো থাকতে পারে এই তাদের বায়না।
গ্রামের সকলের নিকট সুখের সংসারের উদাহরণ ,
এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলেছে আমরণ ,
মা - বাবা ,কাকা - কাকিমা, ভাই - বোন নিয়ে ভরা সংসার ,
এই চাঁদের হাটেই নববধূ রূপে আগমন হয় সাগরিকার।
রানাঘাটের কুঞ্জবাবুর আদরের একমাত্র কন্যা ,
গানের জগতের শিল্পী সনামধন্যা।
রূপে-গুনে অকল্পনীয় রানাঘাটের রমণী ,
এত গুন্ থাকা সত্বেও অহংকার নেই একটুখানি।
বহু ভালোবাসা আদরে মানুষ হয়ে ওঠে ,
বাগানে ফুল যেমন স্বাধীন ভাবে ফোটে।
শৈশব থেকে যৌবন সুখ -শান্তিতে কেটেছে ,
প্রজাপতির মতো রঙিন ডানা মেলে উড়েছে।
সদ্য ফোটা গোলাপের মতো নির্মল মন ,
এই পৃথিবীর সকলেই যে তার আপনজন।
সকলকে আপন করে নেওয়ায় তার কাজ ,
কোনো কাজেই নেই কোনো তার লাজ।
ফাল্গুনের পলাশ ও শিমুলের রঙে নিজেকে রাঙিয়ে ,
করবে অজানা - অচেনা দেবদাসকে বিয়ে।
এই শুভলগ্নে চার হাত এক হয়ে যাবে চিরদিনের জন্য ,
দুজনেই দুজনকে পেয়ে হবে দুজনেই ধন্য।
হাতের উপরে হাত রেখে শপথ নেবে দুটি নতুন জীবন ,
শুভদৃষ্টি দিয়ে শুরু হবে এক অনন্য ভূবন।
মালা বদল হবে দুই পৃথিবীর বর কনের,
কঠিন দায়িত্ব বিনিময় হবে দুজনের।
সিঁথির সিঁদুর রাঙিয়ে দেবে সাগরিকার মন ,
মনের মধ্যে বেজে উঠবে ভ্রমরের গুঞ্জন।
অবশেষে সেই মুহুর্ত এল তাদের দৈনন্দিন জীবনে ,
একে অপরকে আপন করে নিল দুজনে।
ভালোবাসার ভিত দিয়ে তৈরী হল নতুন সংসার ,
দুটি মন মিলেমিশে হবে একাকার।
দুজনের সুখের সংসার চলছিল পুরোদমে ,
হঠাৎ ঈশ্বরের নতুন লীলা এল নেমে।
যেভাবে গোলাপটি আমি রেখেছিলাম দুটি পাতার মাঝখানে ,
স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় উর্বশীর আগমন হল দেবদাসের জীবনে।
এক বিয়ে বাড়িতে পরিচয় হল একে অপরের সঙ্গে ,
দেখা মাত্রই এক শিহরণ জেগে উঠল উর্বশীর সর্বাঙ্গে।
এক লহমায় মনে স্থান নিল দেবদাস ,
এটাই ছিল তাদের নতুন প্রেমের পূর্বাভাষ।
কোথা থেকে উদয় হল এই সূর্যালোক ,
দেবদাস কি মেনে নেবে এই আশ্চর্য ভূলোক।
সে কি জানে তার নামের বাগান গড়ে উঠেছে অন্যখানে ,
এই প্রেম কি খুঁজে পাবে তার প্রকৃত মানে।
ঈশ্বর কি চায় জানি না মোরা ,
এভাবেই নতুন গল্পে অবিরাম চলেছে বসুন্ধরা।
প্রেম পবিত্রতার এক অন্য রূপ ,
কেউ সহজেই মেনে নেয় আবার কেউ হয় বিরূপ।
এদিকে প্রেমের বাগানে নিত্যদিন ফুলে সাজিয়েছে ,
প্রেমিকার সব থাকতেও সবকিছু হারিয়েছে।
মনের মধ্যে কত নতুন স্বপ্নের পাহাড় বানায় সে প্রতিদিন ,
কখনো গান গায় তো কখনো নাচে তা তা ধিন ধিন।
স্ত্রীর ভালোবাসায় স্বামীর জীবন সাগরে ওঠে ঢেউ ,
ওদিকে প্রেমিকের স্বীকারোক্তির অপেক্ষায় করে না কেউ।
ধ্যান ,জ্ঞান,মন উজাড় করে দিয়ে চলেছে নানা বাহানায় ,
নদী যেমন প্রেম ঢেলে অতি বর্ষণে কানায় কানায়।
উর্বশী নানা ছলনায় দেখা করে তার প্রেমিকের সাথে ,
পথ চলতে চায় দুজনে হাত রেখে হাতে।
পূর্বরাগের ছোঁয়া লেগেই আছে তার সারা শরীরে ,
দেবদাসের জীবনে যেন প্রবেশ করছে ধীরেধীরে।
ভালোবাসার মধুর আগুনে পুড়ে মরছে জেনেশুনে ,
সত্যি কি মিলন হবে তাদের এই জীবনে।
পুনর্জন্ম হয় কি না কে বা জানে ,
যা হবে তাই হোক এই জীবনে।
গোলাটিকে যেমন দুটি পাতা অজান্তেই ভালোবেসে ছিল ,
একজন মেনে নিয়েছিল স্বামীরূপে ,অন্যজন প্রেমিক রূপে মেনেছিল।
দেবদাসকেও কেউ স্বামী কেউ প্রেমিক ভেবে আঁকড়ে ধরে ,
বেঁচে থাকতে চেয়েছে সারা জীবন ধরে।
গোলাপ যেমন নিরুপায় ছিল দুটি পাতার নিকট ,
পালতে না পেরে করেছিল ছটপট।
দেবদাসও অসহায় আজ দুজনের প্রকৃত প্রেমের কাছে ,
এই রূপে বহু দেবদাস রয়েছে সাগরিকা ও উর্বশীর মনের অন্তরালে রয়েছে।
Please comment, share, and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/bengali-poem-kancha-aam-by-monoranjan.html
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html