13.4.23

Little Bengali Story Radharani Part - 01




                                             রাধারাণী 
                                       মনোরঞ্জন দাস 

                                                                     প্রথম অধ্যায় 


আজ বিকেলে নমিতাদের বাড়ি তার মাসীমণির মেয়ে রাধা এল। আমি ঠিক সেই সময়েই তাদের বাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। নমিতা আমাকে দেখতে পেয়ে ডাক দিল মলয়দা ও মলয়দা কোথায় যাচ্ছো গো ? আমি সাইকেলে চেপেই বললাম মোড়ের দিকে। সে বলল একবার এসো না ,একটু কাজ আছে। আমি বললাম তাড়াতাড়ি বল আমার অনেক তাড়া আছে।  সে বলল এসো প্রথমে তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। 

 এসো বসো এখানে চা খাবে ? না, না, বলছি না তোকে আমার কাজ আছে। তোমার তো সব সময়েই কাজ আর কাজ। একটু আমার জন্য তোমার সময় বার করতে পার না। এই দ্যাখ মেলা বকতে পারব না। কি বলছিস বলে ফেল না।  এতো বিরক্ত কেন হয়ে যাচ্ছো তুমি বলো তো ? আরে তা না ,একটু মৃদু স্বরে বললাম কি কাজ আছে বল। তুমি তো আমাকে ভালোবাসো এটা তো সত্যি।  কিন্তু এমন করছো যেন চেনই না। আরে আসলে আগামী সোমবারে ক্লাবের যাত্রা আছে ,তার জন্য একজন কম বয়সী মেয়ের দরকার ,তাই যাচ্ছিলাম। কি বললে ,কমবয়সী মেয়ে অভিনেতা। হ্যাঁ। কেন কি হবে ? তুমি কি আবার এ কাজেই নেমে পড়েছো ? আরে তুই কি আজেবাজে বলছিস ? এ তো যাত্রার জন্য , তুই এমন করছিস যেন ওকে আমার বুক পকেটে গোলাপের মতো গুঁজে রাখবো। এই শোনো তোমাদের কিছুতেই বিশ্বাস করা যায় না। কখন যে তোমরা কোন নৌকোয় চড়ে যাবে কে জানে বাবা। যা তোমার এখন হাবভাব বোঝায় কঠিন। মনে হচ্ছে মনের মানুষ কে খুঁজে বেড়াচ্ছো। আমি যেন পথের ধারে নাম না জানা কোনো ফুল। জীবনে তো অনেক কিছু দেখলাম তাই বলছিলাম আরকি। 

 আমি এই যাত্রায় নায়কের ভূমিকায় অভিনয় করছি ,তাই।  তুই চা খাওয়াবি বললি তো দে তাড়াতাড়ি। কথা টা পাল্টে দিলে বলো। তুমি যে যাত্রায় অভিনয় করছো তার নাম কি গো ? প্রেমের গোলাপ  নামটা দারুণ বল।  নামটাতেই তো কেমন যেন আভাষ পাচ্ছি নায়ক মশায় ,সাবধান। 

 ঠিক প্রেমের আলোচনায় আমরা দুজন মত্ত ,ঠিক সেই সময়েই আবির্ভাব রাধারাণীর। দিদি আমি চা করে আনবো তোমাদের জন্য। তুই পারবি চা করতে ?হ্যাঁ, কেন পারব না ? হোস্টেলে তো আমাকেই সবকিছু করতে হয়। আমি সেই কবে থেকে হোস্টেলে আছি জানো তুমি।  না তুমি তো দেখছি কিছুই জানো না। আরে বাবা কাজ শিখে নিতে হয় ,কেউ কি মায়ের গর্ভে কিছু শিখে আসে। যাই হোক কোথায় কি আছে তুমি শুধু তাই বলে দাও। তারপর দেখে যাও আমার হাতের জাদু। ওই যে কাঁচা কার্ত্তিক বসে আছে তোমার সামনে দেখবে সেও বারবার আমার কথা বলবে। যখনি আসবে শুধু আমার হাতের চায়েই খেতে চাইবে। 

 হ্যাঁরে তুই তো দেখছি আমার উপরওয়ালা ,আমি এক রেডিও জোকার ,যাকে সবাই R J বলে। এখন তো আমিও তোর কাছে হার মেনে গেলাম। যাই হোক রান্নাঘরে গেলেই সব দেখতে পাবি। 

যেই রাধা রান্না ঘরে ঢুকেছে অমনি মলয় তখন উঠে পালাতে যাচ্ছে ,এই আমি এলাম ,এবার দেরি হলে মায়ের কাছে বকুনি খেতে হবে। 

 মানে অমনি যাব বললেই হলো ,চা টা কি তোমার ভূতে খাবে। 

না রে আমার আর চা খেয়ে লাভ নেই। তুই যার পাল্লায় পড়েছিস ও আমি ভালোই বুঝতে পারছি। অমন পেত্নীর পাল্লায় আমি পড়তে চাই না.

 ও হো তুমি ভুল ভাবছো ,ও খুব ভালো মেয়ে ,আসলে বাইরে থাকে তাই একটু বেশি কথা বলছে। জীবনের বেশির ভাগ সময়টাই তো হোস্টেলে কেটে গেল ,তাই। 

না, না, দেখলে না চেনা নেই জানা নেই ,অমনি দুম করে কাঁচা কার্ত্তিক বলে ফেলল। তোর কে হয় ওই পেত্নীটা ? 

আরে আসল কথাটা তো বলায় হয়নি ,ওর জন্যই তো তোমাকে ডাকা। ও আজ বিকেলে আমাদের বাড়ি এসেছে। থাকবেও বেশ কয়েকদিন কিন্তু ও বায়না ধরেছে ওকে আমাদের গ্রাম ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখতে হবে মন দিয়ে। তাই তোমার চেয়ে ভালো গাইড কোথায় পাব ? তাই তো সেই কখন থেকে তীর্থের কাকের মতো পথের দিকে চেয়ে আছি। 

কি বললে আমি ,আর এই জ্যান্ত পেত্নীকে নিয়ে ঘুরে বেড়াব। একবার ভেবে দেখেছিস তো। আমার ঘাড়ে ক টা মাথা আছে যে ওর পাল্লায় পড়ব। আমার দ্বারাই হবে না। তুই অন্য কাউকে খুঁজে নিবি ,বুঝলি। 

কথা শেষ হতে না হতেই  পেত্নীর আবির্ভাব। থুড়ি থুড়ি আমাদের গল্পের প্রধান নায়িকা রাধারাণীর প্রবেশ হয়েছে ড্রয়িং রুমে। অর্থাৎ যেখানে তার গুনাগুন নিয়েই এতক্ষণ আলোচনা চলছিল। 

কই গো কে কোথায় আছো চলে এসো আমার দার্জিলিং চায়ের বাগানে। সুস্বাদু ও সুগন্ধে ভরা চায়ের পেয়ালায় বসিয়ে দাও ওই কোমল ঠোঁটদুটি।  যেভাবে ভ্রমর ফুলের উপর আলতো ভাবে বসে তার প্রেমের মধু পান করে চলে। ঠিক তোমরাও তোমাদের প্রেমের স্মৃতিগুলোকে নতুন করে সাজিয়ে নাও। সত্যি আমিও কেমন যেন, কোনো কিছু না ভেবেই কী সব বলে দিলাম ,তোমরা কিছু মনে করো না। আসলে কি জানো  তো ,আমি চুপ করে বসে থাকতে পারি না ,সকলকেই সহজেই আপন করে নিতে ইচ্ছে করে। শৈশব থেকে একাই তো কাটিয়েছি ,তাই প্রতিটি মুহুর্তে বাঁচার চেষ্টা করি ,নিজের মনের গভীরের দুঃখকে ভোলার জন্য।ভালোবাসা কি জিনিস জানিনা ,কিভাবে সকলের সাথে মিশতে হয় জানিনা ,কিভাবে অন্য়ের সাথে কথা বলতে হয় জানিনা। তাই মনে যা আসে তাই বলে যাই। বলতে বলতে রাধার চোখ দিয়ে জল ঝরতে লাগলো আর গলা যেন বন্ধ হয়ে গেল। অবশেষে চোখের জল মুছতে মুছতে বেড রুমে চলে গেল। 

এদিকে মলয়ের মনে যেন এক অজানা ঝড় বয়ে গেল।  সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। চায়ের কাপ হাতে রয়ে গেল ,আর তার আজ বিকেলের চা খাওয়া হল না। ভবিষ্যতেও হবে কি না কে জানে ? যে এতক্ষণ তার সম্পর্কে কতো কি বলে গেল , তাকে নিয়ে চিন্তা করা তো দূরে থাক ,তার নাম নিতেও রাজি ছিল না। সেই এখন তার চিন্তায় এমন মগ্ন হয়ে গেছে যে তার পূর্বের প্রেমিকা নমিতার কথা যেন চিরদিনের জন্য ভুলে গেছে।  তার মনে আজ কেবল শুধুই রাধার দুঃখের কাহিনী জায়গা করে নিয়েছে। সে রাধার দুঃখে নিজেকে চির দুখী করে নিয়েছে। আজ রাত আর সে চোখের দুটি পাতা এক করতে পারবে না। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল আজ থেকে। জীবনে যে এরকম পরিবর্তনও হয় মলয়ের জানা ছিল না। সে কেবল নমিতারই কথা পূর্বে অবিরাম ভাবত। কিন্তু তার জীবনে আজ এক অকল্পনীয় ঘটনার সূত্রপাত হল ,যা সে কোনোদিনই কল্পনা করেনি। নিজেকে আজ সে প্রকৃত রূপে অন্যের জন্য সম্প্রদান করে দিল চিরদিনের জন্য। আজ তার মনের কোনো দেওয়ালে নমিতার কোনো অস্তিত্ব রইল না। নমিতা চিরদিনের জন্য তার কাছে পর হয়ে গেল। জানিনা এই ঘটনার মূল বস্তু কিভাবে নমিতার মনে প্রভাব ফেলবে। সে কি এত সহজে মেনে নিতে পারবে। তার সেই ছেলেবেলার পবিত্র প্রেম  তার প্রেমিক কে তুলে দিতে পারবে তারই ছোট বোনের হাতে। জানিনা আমারই মনের মাঝে কেমন যেন অনুভূতি সৃষ্টি হচ্ছে। কিন্তু সবই তো বিধাতার লিখন ,মুখ বুঝে হয়তো তাই মেনে নিতে হবে। 

এখন একই আকাশের তলায় তিনটি পৃথিবী ,তিন রকমের চিন্তায় মগ্ন। ভবিষ্যতের লীলা খেলায় কে যে বাজিমাত করবে কে জানে ?

মলয়কে অন্যমনস্ক দেখে নমিতা জিজ্ঞেস করল ,কী গো চা তো প্রায় জল হয়ে গেল। তুমি কি ওই চা খাবে ,না গরম করে এনে দেব। রাধার কথায় কি তোমার রাগ হলো ? কি করবে ওই যে তোমাকে বলে ছিলাম না সেই ছেলেবেলা থেকেই একা থাকে ,তাই হয়তো।

 না ,আর আমার মহিলা অভিনেতা খোঁজা হবে না ,বরং বাড়ির দিকে যায়। মা আবার চিন্তা করবে ,বলে আসিনি। তোরা ভালো থাকিস আমি চললাম। রাত তখন অনেক হয়েছে ,শীতের সময় রাত যেন একটু আগেভাগেই চলে আসে। এদিকে মলয়ের জীবনে এই রাত একই সাথে অমাবস্যা ও পূর্ণিমার পরিস্থিতি সৃষ্টি করেছে। মলয় তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশে। 

নমিতা বলে উঠল ভালোভাবে যেও গো ,ঠাকুর তোমার মঙ্গল করুক। দুগ্গা দুগ্গা বলে দুটো হাত কপালে ঠেকিয়ে প্রণাম করল। যাই দেখি মা আবার কি রান্না করবে ?কথায় কথায় বেশ দেরি হয়ে গেল।  মা ও মা কি রান্না হবে আজকে ,রাধার প্রিয় পদের রান্না হবে নাকি। বলে সে পাশের রুমে মায়ের কাছে চলে গেল। 

শীতের রাতে চারিদিক ঘোর  অন্ধকার ,দূরে কোথাও যেন অতি ক্ষীণ আলো মিটমিট করছে। পাশের ঝোঁপ থেকে ঝিঁ ঝিঁ পোকার শব্দ শোনা  যাচ্ছে , কারা যেন পাশের রাস্তা দিয়ে যাচ্ছে ফিসফিস করে কথা বলতে বলতে। সব মিলেমিশে কেমন যেন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এদিকে পাশের রুমে তখনও রাধার কান্নার আওয়াজ মৃদু মৃদু শোনা গেলেও কেউ কিন্তু সে আওয়াজ শুনতে পেলো না। ঠিক এভাবেই কেঁদেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে ,সে বারে অবশ্য মলয়ের মতো কেউ চিন্তা করার লোক ছিল না। দেবীপুর গ্রামে সপরিবারে যৌথ পরিবারে আনন্দের সাথে বসবাস করতো। বেশ আনন্দেই কাটছিল রাধার ছেলেবেলা। ভাই -বোন ,কাকা-কাকিমা ,জ্যাঠা - জ্যাঠিমা ,ঠাকুর্দা -ঠাম্মি সকলে মিলে সকাল থেকে হৈচৈ করে কেটে যেত। মনেই থাকত  না কিভাবে দিনের পর দিন   কেটে যেত। শিশুদের জীবনে ভালোবাসার গুরুত্ব খুব বেশি। তাদের জীবন গড়ার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তাদের জীবনে শান্তি নিকেতনের পরিবেশের ভূমিকা অত্যন্ত জরুরী। শুধু কি শিশুদের সকলের জীবনেই  ভালোবাসার মুক্ত আঙিনা অতি মূল্যবান। 

হঠাৎ ওদের জীবনে নেমে আশীর্বাদ ঈশ্বরের। রাধার বাবা নীল রতন ব্যানার্জি গ্রামেই মুদিখানার দোকান করতো ,বেশ কেটে যাচ্ছিল তাদের সংসার। তাতে মালবিকা দেবীর সংসারে কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ওই যে আগেই বললাম ঈশ্বরের আশীর্বাদের কথা ,আসলে বহুদিন আগে একটি চাকরির ইন্টারভিউ দিয়ে ছিলেন ব্যানার্জি বাবু। তার চিঠি যেদিন হাতে পেলেন ,তার তিনদিনের মধ্যে যোগদান করতে হবে চিঠিতে উল্লেখ ছিল। আর সেখান থেকেই শুরু রাধার জীবনের পরিবর্তন। যেহেতু কলকাতায় অফিস সেহেতু সকলকেই একসাথে সেখানে গিয়েই থাকতে হবে। দুদিন ধরে অনেক আলাপ আলোচনা চলল ,তর্ক -বিতর্ক ,চিৎকার ,চেঁচামেচি ,কি হয়নি ওই একটা চিঠির জন্য। অবশেষে রাধার মায়ের অমতেই কলকাতায় এসে উঠল সকলে ,সকলে বলতে ওরা তিনজন। 

 ভালোবাসার ইতি টেনে দিল ঈশ্বর তাদের জীবনে। অল্প মাইনের টাকায় সংসার চালানো খুবই কষ্টের, ,সেটা যাদের অভিজ্ঞতা  আছে তাদের বুঝতে সময় লাগবে না। ভাড়াবাড়ি ,যাতায়াতের খরচ ,রাধার বায়না মেটানো ,সব মিলে মালবিকা দেবী হিমসিম খেয়ে যেত। তারপর বছর যেতে না যেতেই রাধার ইংলিশ মিডিয়ামে ভর্তি , পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগল তাদের। রাধার বাবা একদিন বলেই ফেলল তার মা কে ,যে তুমিই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন রাতে। তোমার কথা শুনে যদি এই চাকরিতে  যোগদান না করতাম তাহলে আমরা সকলে ভালো থাকতাম। কিন্তু আজ আমি মানতে বাধ্য হচ্ছি যে আমি সেদিন ভুল করেছিলাম ,পারলে আমাকে ক্ষমা করে দিও দুজনে। সেদিন কিন্তু মালবিকা তার উত্তরে একটি কথাও বলেনি ,বরং মনে মনে ধন্যবাদ জানিয়ে ছিল তাকে। যে যাক নিজের ভুলটা তো বুঝতে পেরেছে। আসলে মানুষটা খবুই ভালো ,আর ভালো করতে গিয়ে ভুলের মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিল। এই কথা গুলো রাধার হোস্টেল জীবনের বছর পাঁচেক পরের। আসলে মালবিকা তার স্বামীকে যে মনে প্রাণে খুবই ভালোবাসে ,তাই তার বিরুদ্ধে অভিমান থাকতেই পারে কিন্তু তাই বলে অভিযোগ নয়। যখন কেউ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন তার প্রতি অভিমান হওয়া টা স্বভাবিক। তাই সেদিন চুপ করে থাকলেও মনে মনে খুশিই বেশি হয়েছিল। 

 রাধা কলকাতায় থাকলেও মন ছিল সেই গ্রামের বাড়িতেই। মনের অবস্থা ভালো ছিল না তার। একা একা থাকা যে খুবই কষ্টের তা আমরা প্রত্যেকেই কম -বেশি সকলেই জানি। তারপর বাবার অফিসের ছুটি খুবই কম তারফলে সেখানে যাবে সেও হতো না। তারপর একদিন এল তার স্কুলে ভর্তি সময়। তখন তার মনে নতুন আনন্দ উঁকি মারতে লাগল। কিন্তু বহু চেষ্টা করেও নিকটবর্তী কোনো স্কুলে তার ভর্তি হল না। অবশেষে অফিসের বসের সাহায্যে একটা উপায় হল কিন্তু তা বাড়ির সাথে কোনো যোগাযোগ থাকবে না। ওখানে ভর্তি হলে ওখানেই হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। সে শুনে সকলেই একটু হতভম্ব হয়ে ছিল। রাধা ও তার মা প্রথমে রাজিই হয়নি পরে নিরুপায় হয়ে ভর্তি হতে হয়ে ছিল। সেদিন তার বাবাও কষ্ট পেয়েছিল কিন্তু প্রকাশ করতে পারেনি। 

 ভর্তির আগের দিনের পরিবেশটা ছিল খুবই খারাপ। এদিকে অবিরাম রাধা কেঁদেই চলেছে আর ওদিকে বাবা-মা দুজনে নিরুপায় হয়ে তার স্কুলের ব্যাগ গোছাচ্ছে। তাদের মনের অবস্থাও ভালো ছিলনা নীরবে শুধু চোখের জল ফেলেছে। সারা রাত তিনজনেই অভুক্ত ছিল সেদিন রাতে। সারারাত কেউ চোখের পলক ফেলতে পারেনি। রাধার কান্না থামেনি আর সেদিনরাতে মলয়ের মতো কেউ ছিল না যে তার দুঃখকে বুঝবে ও ভাগ করে নেবে মন থেকে নিজের মনে করে। 

 ভোর চারটা থেকে সকলে অনিচ্ছা সত্বেও প্রস্তুতি নিচ্ছিল। অবশেষে অফিসের দেওয়া গাড়ি করে মাদার টেরিজা স্কুলে গিয়ে গাড়ি থামল।  গাড়ি থেকে এক এক করে সকলে নামল ,নামল তার স্কুল ও হোস্টেলের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। ধীরে ধীরে অফিসের দিকে সকলে পা বাড়াল। তারপর পিন্সিপালের রুমে প্রবেশ করল মুখখানা গম্ভীর করে। কোনো প্রশ্নের উত্তর সেদিন সে দেওয়ার প্ৰয়োজন মনে করেনি। অবশেষে তাকে ভর্তি করেই হোস্টেলের রুমে পৌঁছে দেয়। কিন্তু সেখানে থাকার অনুমতি তাদের বেশিক্ষন না থাকায় বাড়ি ফেরে মনে হতাশার সম্বল নিয়ে। যেন তাদের জীবনে আর কোনদিন আর আলোর দেখা মিলবে না। যেন সর্বস্ব তাদের কেউ কেড়ে নিয়ে অসহায় করে দিয়েছে। 

ওদিকে চোখের জলের বন্যা আর এদিকে বাবা -মায়ের নীরব কান্না। সব মিলে মিশে যেন আজকের সন্ধ্যার মতোই অস্বাথ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেদিন রাতে। মেয়েকে ছেড়ে থাকার কি কষ্ট তাও আবার একমাত্র আদরের যদি হয়ে থাকে। ঠিক তেমনি বাবা -মা কে প্রথমবার ছেড়ে বাড়ি থেকে দূরে এক থাকার যন্ত্রণা একেবারে অন্য স্বাদের। আর সে স্বাদ যে কতো সুস্বাদু তা সবচেয়ে ভালো ব্যাখ্যা কেবলমাত্র রাধায় করতে পারবে। এখান থেকেই একা পথ চলা শুরু হয়েছিল আমাদের প্রিয় রাধারাণীর। 

   

                                                                                                                                ক্রমশঃ 

গল্পটি পড়ে অবশ্যই  জানাবেন কেমন লাগল। 

https://monoranjantalks.blogspot.com/2023/05/little-story-radharani-by-monoranjan-das.html

https://monoranjantalks.blogspot.com/2023/05/bengali-poem-kancha-aam-by-monoranjan.html