Happy birthday to my friend
Birthday
Birthday Wishes
Blessing Birthday Wishes For Friend
শুভ জন্মদিন
মনোরঞ্জন দাস
আজ আনন্দের বন্যা দেখা দিয়েছে ,
সব ভালোবাসার নদী পরিপূর্ণ হয়েছে।
ছড়িয়ে পড়েছে সুখবর অলিতে গলিতে,
নতুন সূর্য উদয় হয়েছে সবুজ পৃথিবীতে।
মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি আজ গর্বিত ,
একজন নারীও মা হয়ে নিজে হয় আনন্দিত।
পৃথিবীর এই নিয়মে সকলেই জড়িয়ে রয়েছি ,
সকলেই আঁচলের তলাতে শৈশব কাটিয়েছি।
আজ তোমার জন্মদিন সকলকে বলে দাও ,
ছোটদের ভালোবাসা ও বড়োদের আশীর্বাদ নিয়ে নাও।
তোমার পরিবারে আসুক সুখ - শান্তি তোমারি আগমনে ,
সুস্থ সঠিক চিন্তা -ভাবনা থাকুক তোমার মনে।
মাতৃ আরাধনায় হোক তোমার প্রথম অঙ্গীকার ,
মা হল তোমার পৃথিবী করে নাও স্বীকার।
পিতার পরিচয়ে মাথা উঁচু করে বাঁচবে ,
মায়ের স্নেহে প্রকৃত মানুষ হয়ে উঠবে।
জীবনে ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক পুরোদমে ,
জীবন কাটকু তোমার সুখ - সাচ্ছন্দে , আরামে।
দিন শুরু হোক মায়ের হাতের পায়েস দিয়ে ,
মুখে তুলে দিক সকলে একে একে গিয়ে।
রসগোল্লা , চমচম , সীতাভোগ - মিহিদানা ,
খেয়ে নাও পেট ভরে করো না বাহানা।
এই দিনটি জীবনে আসবে বারবার ফিরে ,
তুমি হবে তোমার মায়ের প্রকৃত হীরে।
জন্মে ছিলে তুমি মায়ের কোল আলো করে ,
বহু কষ্টে রেখেছিল তোমাকে গর্ভে ধারণ করে।
মায়ের নাম ছড়াবে সারা বিশ্বজুড়ে ,
আজকের দিনেই গত বছর ছিলে মায়ের কোলে আঁতুড়ে।
তুমিই হবে মহান কবি কালিদাস ,
কিংবা সেই মহাভারত রচয়িতা বেদব্যাস।
বোলপুরের ওই ছোট্ট রবি ,
যিনি হলেন বিশ্বকবি।
কিংবা হবে মাতৃভক্ত বিদ্যাসাগর,
যিনি সকলের প্রিয় দযার সাগর।
মায়ের নাম ছড়াবে অলিতেগলিতে ,
ফুলের সুগন্ধ স্বরূপ থাকবে সকলের মনেতে।
শুভ জন্মদিনে তুমি নিজেও থেকো মনের আনন্দে ,
সকলকেই রাখো সুখে সাচ্ছন্দে।
মায়ের ভালোবাসায় মানুষ হবে ,
সকলের মনে দখল নেবে।
ফুলের মতো পবিত্র মনে ,
প্রেম বিলোবে জনে জনে।
জীবনের লক্ষ্য হবে অর্জুনের মতো ,
কষ্ট আসুক না কেন প্রতি পদে যত।
ধ্রুবতারা হয়ে দিশা দেখাবে,
কান্ডারী হয়ে সকলকে কিনারায় আনবে।
ধন্য হোক তোমার জীবন ,
রাঙিয়ে তোলো এই সুন্দর ভুবন।
https://monoranjantalks.blogspot.com/2024/06/jamai-shashthi-bengali-poem-by.html

