14.5.22

Importants of Driver and Co- Driver .Bengali Poem













খালাসি ভাই 
 মনোরঞ্জন দাস   

ও খালাসি ভাই ,

ও  খালাসি ভাই ,

 চালাও না এবার তোমার গাড়ি ,

যাব যে  আমি শ্বশুর বাড়ি। 

দেরি যে হলো বেজায় আমার ,

ও খালাসি ভাই আমার ,

  বসে বসে শুধু বেলা যে  গোড়ায় ,

শুধু বেলা যে  গোড়ায়। 

 এ গাড়ির মালিক আমি যে  নই ,

আমি যে খালাসি , ড্রাইভার তো নই।

কি করে  গাড়ি  চালায় ,

আমার  গাড়ি চালার লাইসেন্স যে নাই ,

কি করে গাড়ি চালায় ,

 কি করে গাড়ি চালায়। 

তোমার গাড়ির ড্রাইভার কোথায় ? 

তোমার গাড়ির ড্রাইভার কোথায় ? 

গাড়ি ছেড়ে  এখন গেল কোথায় ?

ও আমার খালাসি ভাই ,

ও আমার খালাসি ভাই। 

আমার জন্য চিন্তা করবে সবাই ,

আমি কি করে বাড়ি যাব ভাই ,

সকাল বেলা বাড়ি থেকে এসেছিলাম  অফিসে ,

 প্ৰথমেতে  ট্রামে চড়েছি ,তারপরেতে বাসে। 

অফিস আমার বহুদূরে নয়তো আশেপাশে ,

তাই প্রতিদিনই চড়তে  হয় ভিড় ট্রামে কিংবা চলন্ত বাসে। 

ভোরবেলাতে উঠতে হয় সংসারের কাজের জন্য ,

শ্বশুরবাড়ি মস্ত ভালো হয়েছি আমি ধন্য ,

বাবা-মায়ের আদরের সন্তান, আমি যে অনন্য ,

মাসের শেষে যেটুকু হাতে পাই নয় সে নগন্য ,

নিত্যদিনের আসা - যাওয়ায় পথ হয়েছে অরণ্য। 

তবু তোমাদের অসীম কৃপায় পথ হয়েছে সহজ -সরল ,

এত বাধার মধ্যেও তোমরাই আমার বল ,

তোমাদের এই গাড়িই আমার একমাত্র সম্বল ,

সারা বছর বাঁচাও আমায় শীত,গ্রীষ্ম বাদল।

তাই তো আমি বলছি বারেবারে গাড়ি তুমি চালাও ,

ড্রাইভার যদি নাই বা আসে তুমি আমায় বাঁচাও। 

ঘরে আমার অসুস্থ শ্বশুর -শ্বাশুড়ি আছে ,

ছোট্টো সোনা চাঁদের কণা থাকে তাদের কাছে। 

স্বামী আমার বড্ড ভালো চাষের কাজে যুক্ত ,

সবার খরচ চালানোর জন্য হলাম আমি এই নতুন অফিসে নিযুক্ত। 

বাড়ি গিয়ে তাদের মুখে তুলে দেব অন্ন ,

সকলে মোরা বাঁচি একে অপরের জন্য। 

সেই সকালবেলা দেখে এসেছি তাদের ওই করুণ মুখ ,

বাড়ি গিয়ে যখন দেখব তাদের পাব অপূর্ব  সুখ।

মন ফিরে পাবে এক নতুন আনন্দ ,

   এ নিয়ে নেই মোর মনে একটুও দ্বন্দ্ব।  

মেয়েরা যে মায়ের জাত ,চিন্তা করে সবার জন্য ,

সবার সেবা করেই পাই যে শান্তি অনন্য। 

আজ  আমি স্বাধীন সংসার চালাতে হয়েছি সক্ষম ,

বর্তমান যুগের  নারী হয়ে   নই যে আমি   অক্ষম।   

অফিসে আমি নব নিযুক্ত করতে পারবনা পারবনা কাজে কামাই ,

 যতোই কষ্ট  হোক না কেন  প্রতিদিনই অফিসে আমি যাই। 

ভালোবাসার আগুন যেমন জীবনকে করে তোলে  পবিত্র ,

ঠিক তেমনি মানুষকে মানুষ করে তোলে সাংসারিক দায়িত্ব। 

বিয়ের প্রথম প্রথম নিজেকে কেমন যেন লাগত ,

মনের মধ্যে অজস্র প্রশ্ন জাগত। 

আজ আমি পরিণত হয়েছি এক নারী রূপে ,

প্রথমে কন্যা ,তারপরে স্ত্রী এখন বিরাজিত মাতৃরূপে। 

এখন আমি নিজে নিজেই হয়েছি সম্পূর্ণা ,

সকলের দায়িত্ব -ভার গ্রহণ করে সত্যিই অনন্যা। 

জীবনের মূল মন্ত্রই হল সকলের দায়িত্ব গ্রহণ করা ,

সকলকে মন থেকে উপযুক্ত সম্মান করা। 

রাত্রি যেমন সকলের ক্লান্তি দূর করে মাতৃস্নেহে ,

ধরিত্রী যেমন সকলের ভার বহন করে বিনা কলহে ,

মা যেমন সন্তানদের প্রতিপালন করে সকল দুঃখ -কষ্ট ভুলে ,

স্ত্রীকেও তো নিতে হবে  সংসারে সকলের ভার নিজ হাতে তুলে। 

কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুনে ,

যদি চলে প্রতি রমণী নিজ শ্বশুরালয়ের কথা শুনে। 

তোমাদের অসীম কৃপায় চলে যে আমাদের জীবন সংগ্রাম ,

তাই তো  প্রত্যেকেই বেঁচে  আছে শহর থেকে গ্রাম ,

ছুটে আসে কেউ কাজের খোঁজে কেউ নিজের অফিসে ,

কেউ গেটে ঝুলে,কেউ দাঁড়িয়ে ,কেউবা সিটে আছে বসে ,

এই নিত্যদিনের অক্লান্ত পরিশ্রমের মাঝখানে তোমাদেরকে ভুলব কি করে ,

তোমরাই তো সমাজকে বাঁচিয়ে রেখেছো নিজ হাতে ধরে। 

সকলেই নিজ যোগ্যতায় পেয়ে থাকে নানান চাকুরী ,

তাকে টিকিয়ে রাখার পিছনে রয়েছে তোমাদের বাহাদুরী। 

তোমাদের উপকারে চলে সকলের জীবন কাহিনী ,

কেউ মানুক বা নাই মানুক আমি কিন্তু মানি। 

তোমরা আছো বলে সংসারের প্রদীপ উঠে জ্বলে ,

তা না হলে সকল পরিশ্রম মিশে যেত জলে। 

ড্রাইভার ,খালাসি ও টিকিট কালেক্টর মিলে ,

সুন্দর চাকুরী জীবনটা সকলকে চিরদিন উপহার স্বরূপ দিলে। 

আজ খানিকটা হলেও সত্যিটা স্বীকার করলাম তোমার নিকট ,

তোমাদেরকে তাই দেখতে না পেলে জীবন যেন করে ছটপট। 

মাটির মানুষ সবাই মাটিতেই যাব মিশে ,

তবু তোমরা চিরদিন সকলকেই দেখাও দিশে। 

তাই বলি ও খালাসি ভাই ,

তোমাদের ছাড়া যে আমাদের কোনো গতি নাই। 

ও খালাসি ভাই ,ও খালাসি ভাই ,

তোমাদেরকে আমি সেলাম জানাই। 

THANKS FOR SUPPORTING ME. PLEASE COMMENT, SHARE, AND FOLLOW ME.



 https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html