15.9.26

রাধারাণী মনোরঞ্জন দাস ছোটো গল্প

 



রাধারাণী 
মনোরঞ্জন দাস 
ছোটো গল্প 
চতুর্থ পর্ব 

আজ আকাশের রঙ আরো বেশি নীল হয়েছে মলয়ের মনে।  জীবনে সত্যি কেউ যখন প্ৰকৃত ভালোবাসা পায় , সব যেন সোনালী রূপ ধারণ করে।  এতদিন সে বাবা- মায়ের ভালোবাসার আঙিনায় মানুষ হলো , বড়ো হলো , তবু কোনো এক সরু গলি দিয়ে নির্ভেজাল প্রেমের কাহিনী তার জীবনে প্রবেশ করল। এর আগেও কতোবার  নমিতাদের বাড়ি গেছে সে , কিন্তু আজ যেন নিজেই নিজেকে চিনতে অক্ষম। অথচ কয়েক দিন আগেও সে কিন্তু  নমিতাদের বাড়ি গেছে  আবার বললে ভুল হবে না , যে , সে নমিতাকে মনে - প্রাণে ভালো বেসেছে। তার কথাও কিন্তু পুরোপুরি ভুলতে পারেনি। আজ হয়তো নতুন অধ্যায় তার সামনে রাধারাণীর ভালোবাসা রূপ নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু তবু কি করে দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক সে ভুলে যাবে অতি সহজে। 

একদিকে অতীতের ভালোবাসার টান ,অন্যদিকে নতুন প্রেমের হাতছানি।  যেমন আছে নতুন প্রেমের স্বাদ ,ঠিক তেমনি রয়েছে অতীতকে ছেড়ে যাওয়ার যন্ত্রনা। 
তোমরাই বলো এরকম যদি জীবনে কোনো পরীক্ষা আসে , যেখানে অসহায় হতে চাইবে নাকি বিশ্বাসের ভরসা ভেঙে চুরমার করবে।  না নিজেকে কোনো নতুন অন্ধকারে নিজেকে হারিয়ে দেবে। 
সে তার প্রিয় সাইকেল চড়ে বেরিয়ে পড়ে , কিন্তু আকাশের মন যেন আজ ভালো নেই। সারা আকাশ ছেয়ে গেল ক্ষনিকের মধ্যে ঘন কালো মেঘে। এদিকে বাড়ি ফিরতে হবে তাকে তাড়াতাড়ি। 
অধীর আগ্রহে মা অপেক্ষা করছে। জীবন যেন অগ্নি পরীক্ষা নেওয়ার জন্য প্রতি মুহূর্তে তৈরী থাকে। 
বলে না সুখের সময় খুবই অল্প আর দুঃখের সময় যেন শেষ হতেই চাই না। 
কিছুদূর যেতে না যেতেই মেঘের গর্জন শুরু হয়ে গেল।  কালো অন্ধকারের বুক চিরে যেন আলোর ঝলকানি প্রবেশ করছে প্রতি পদক্ষেপে। যেন আজ কঠিন পরীক্ষায় পড়ে গেছে আমাদের নাটকের নায়ক মলয়বাবু। কাকে রাখি আর কাকে হারায়। আমরা ভাবি একরকম আর হয়  আরেক রকম জানিনা বিধাতার এ কেমন লিখন।  


26.1.26

Bengali Poem How Netaji Subhash Chandra Bose in lives in our thoughts







নেতাজী 
মনোরঞ্জন দাস 

জন্ম নিয়েছিলেন উড়িষ্যার কটক শহরে ,

পরিচিত তিনি মোদের মনের স্বর্ণ মোহরে। 

ভালোবাসার মোড়কে তিনি আবদ্ধ চিরকাল ,

পরাধীনতার বিকেল কিংবা স্বাধীনতার শুভ সকাল। 

জন্মেছিলেন মা প্রভাবতী দেবীর স্বর্ণগর্ভে ,

 শৈশব থেকেই কেটেছিল নিজস্ব স্বভাবে। 

চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির ,

এভাবেই শৈশব থেকেই বেঁচেছিলেন মোদের মহাবীর। 

পিতা ছিলেন এক ধনী পরিবারের বিশিষ্ট আইনজীবী ,

কিন্তু তাঁর সন্তান কখনোই ছিলেন না পরজীবী। 

ভারতের মতো বিশাল দেশে তবু এই সন্তানের অভাব রয়েছে ,

যদিও দেশে প্রতিবাদের বাতাস সেই আদিকাল থেকেই বইছে। 

যে দেশের সন্তানরা মায়ের জন্য বলিদান দিয়েছে বহুজন ,

জীবে প্রেম করে যেই জন ,

সেই জন সেবিছে ঈশ্বর। 

শৈশব থেকেই অনেকে ভারত মায়ের নাম করেছে উজ্জ্বল ,

তারা আজও ইতিহাসের উত্তর আকাশে করছে জ্বলজ্বল। 

নেতাজী  সুভাষ চন্দ্র বসু সাহসী চিরকাল ,

তিনি মোদের জন্য সুরক্ষিত রেখেছিলেন ভবিষ্যৎকাল। 

ধনী কিংবা গরিব সকলেই সমান তাঁর নিকট ,

সত্যকে সদা স্বীকার করতেন অকপট। 

মানুষের মনের মধ্যে রেখেছেন  বাঁচিয়ে তাঁর চিন্তাধারা ,

প্রত্যেকের মনে তা প্রতিপালিত হয় যেন চির সবুজের বৃক্ষচারা। 

মানুষ জন্ম নিয়ে মানুষের জন্য কাজ করা ,

জীবনের প্রতিটি মুহুর্ত অন্যের জন্য অতিবাহিত করা। 

পরাধীনতার কারাগার হতে মানব জীবনকে মুক্ত করতে ,

ভারত মায়ের কোলে জন্ম নিয়েছিলেন পরাধীনজগতে। 

নিজের ভাগের খাবার গরিব-দুঃখীর মুখে দিতেন তুলে,

পরাধীন ভারত মায়ের সেবা করতে যেতেন না ভুলে। 

মাতৃভূমির ঋণ শোধ করার জন্য মহান যিনি ,

ভারতবাসীর হৃদমাঝারে বেঁচে রয়েছেন তিনি। 

স্বাধীনতার পূর্বে বহু ত্যাগ তিনি  স্বীকার করেছেন ,

 ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ জানিয়েছেন। 

তাদের লোহার শিকলে বন্দি ছিল মোদের জনম দুঃখিনী মাতৃভূমি ,

বহু ভারতবাসী প্রাণ হারিয়েছিল ,হারিয়েছিল নিজের জন্মভূমি। 

কখনো নিজদেশে কখনো পরদেশে ঠাঁই নিতে হয় বহুবার ,

শহীদ ক্ষুদিরাম বলেছিল হাসি মুখে বিদায় দে মা একবার। 

বহু নিরীহ প্রাণ চলে গেছে দু-শো বছর গোলামিতে ,

বহু নিষ্পাপ কৃষকের জীবন হানি ঘটেছে কৃষিজমিতে। 

নীল চাষের বিনিময়ে গরিব মানুষের জীবনে দুশ্চিন্তা আঁকড়ে ধরে ,

ক্রমাগত মানুষ মুড়ি -মুড়কীর মতো অনাহারে মরে। 

রাতের অন্ধকারে মায়ের কোল খালি করে নৃশংস গোরা সৈন্য ,

তাদেরকে অকারণে হত্যা করে মায়ের কোল করে দিত শূন্য। 

নিজদেশে সকলকে হতে হয়ে ছিল গৃহহীন ,

বন্দি হতে হয়েছিল সকলকে যতদিন দেশ ছিল পরাধীন। 

বণিকের ছদ্মবেশে এসেছিল ভারতে বিভিন্ন জলপথে ,

তারাই মোদের রাজত্ব কেড়ে চড়েছিল স্বর্ণরথে। 

একের পর এক রাজ্য দখল করেছিল তারা ধীরেধীরে ,

গোরা  সৈন্যদের অধীনে আসে শহর ,গ্রাম রাতের আঁধারে। 

নিষ্পত্তি পায়নি শিশু ,কিশোর -কিশোরী , বাড়ির বধূরা ,

টেনে -হিঁচড়ে নিয়ে গিয়েছিল তাদের , সজল নয়নে তাকিয়েছিল অভিভাবকেরা। 

বৃদ্ধ-বৃদ্ধারাও রেহায় পায়নি তাদের ওই রক্তাক্ত হাতের পরশ থেকে ,

অতি সহজেই মোদের মেরুদন্ড গিয়েছিল চাবুকের আঘাতে বেঁকে। 

পশুর চেয়েও অধমে পরিণত হয়েছিল মানব জীবন,

ভারতের বিভিন্ন প্রান্তর কিংবা বাংলার সুন্দরবন। 

চারিদিকে মানুষের ক্রন্দন ,নয়নবারি মুছিবার নেই কোনো আপনজন ,

পরিবারের মানুষকে হারিয়ে নিঃস্ব হয়ে যেত তাদেরই স্বজন। 

প্রতি মুহুর্তে বিপ্লবীরা  মাতৃভূমির নামে দিত জয়ধ্বনি ,

প্রাণটা জুড়িয়ে যেত যখন সেই মধুর ধ্বনি সকলে শুনি। 

মাতৃভূমির কোলে লুটিয়ে পড়েছিল রক্তাক্ত নিষ্পাপ দেহগুলি ,

অঝোরে চলেছিল যখন জালিয়নাবাগে ইংরেজদের বন্দুকের গুলি। 

বহু মূল্যবান ধন -সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল সুদূর ইংল্যান্ডের অভ্যন্তরে ,

যা ছিল অফুরন্ত বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তরে। 

সকল বন্দিদের মুক্ত আর ভারতমাতাকে মুক্তি করতে ,

সাহসী বীর নেতাজী শপথ নিয়েছিলেন নিজহাতে। 

দেশের অভ্যন্তরে থেকেও নিয়েছিলেন নানা পথ স্বাধীনতার জন্য ,

কখনো সফল হয়েছিলেন কখনো বা অসফলতার কারণে শাস্তি হয়েছে জঘন্য। 

লোহার শিকলে জর্জরিত হয়ে পড়েছিল মোদের মা-জননী ,

কতো নারী হয়ে উঠেছিল সে সময় মাতঙ্গিনী ,বিদ্রোহিনী। 

ইংরেজদের হাত থেকে রক্ষা করতে ঝাঁসির রাণী লক্ষ্মীবাই তরবারি তুলেছিলেন ,

নারী শক্তির প্রর্দশনী বহুবার এই মাতৃক্রোড়ে নারীরা করেছিলেন। 

সুভাষজননী জন্ম দিয়েছিলেন নারী শক্তির অপর এক অনন্য রূপ ,

যার ফল স্বরূপ ইংরেজদের দেখতে হয়েছিল নেতাজী সুভাষ চন্দ্রের বিশ্বরূপ। 

কখনো তিনি ডাক দিয়েছিলেন দিল্লী চলো ,ভারতবাসীকে ,

আবার কখনো আজাদ হিন্দ ফৌজ গঠনের ডাক দিয়েছিলেন সকলকে। 

বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে ছিলেন যিনি ,

ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসু তিনি।  

আজো তাঁর জন্মদিন প্রতিপালিত হয় মোদের দেশে ২৩শে জানুয়ারী প্রতি বৎসর,

তাঁর চরণে শতকোটি প্রণাম জানাই জীবনভর। 

----------*******----------

   Monoranjantalks.com

Monoranjantalks.blogspot.com




11.1.26

Why Lord Krishna came to the earth many times ? Bengali Poem





আবার আসিব ফিরে  
 মনোরঞ্জন দাস 


আবার  আসিব ফিরে ,

    নীল ওই যমুনার  তীরে। 

   শ্রী রাধিকার সাথে করব  প্রেম প্রেম  খেলা ,

 কিছু কথা বলা ,কিছুটা না বলা। 

আবার আসিব ফিরে ,

তোমার ভগ্ন পর্ন কুটিরের দ্বারে। 

আপন করে নিও  তুমি আমারে ,

তোমার ওই স্বর্ণ কমল হৃদ -মাঝারে। 

আবার আসিব ফিরে ,

মথুরার  ওই আলোক বিহীন বন্ধ কারাগারে। 

দেবকীর গর্ভে জন্ম নেব বারেবারে ,

কংসের অহংকারকে চূর্ণ করিব  তারি নিজ রাজ্ - দরবারে। 

আবার আসিব ফিরে ,

মা যশোদার ওই  ভালোবাসার   সংসারে। 

দুষ্টুমির মায়াজালে রাখব বেঁধে মা যে তোমারে ,

আমার এই কোমল হৃদয়ের তীরে। 

আবার আসিব ফিরে ,

সেই কদমতলায় যমুনার  ধারে। 

করিব প্রেমের  লীলা -খেলা ,

বৃন্দাবনে হবে আবার সেই  আনন্দ -মেলা। 

আবার আসিব ফিরে ,

   সকলে ডাকবে আমায় কানাই ,কানাই  বলে রে। 

গোষ্ঠে যাব সকলে মিলে ,

গাহিব গান মনের আনন্দে ,নৃত্য করিব বাহু তুলে।  

আবার আসিব ফিরে ,

বৃন্দাবনের প্রতিটি মায়ের ঘরে ঘরে। 

খাব ননী ও মাখন চুরি করে সকলে ,

কভু মিষ্টি সকালে তো কভু ক্লান্ত বৈকালে। 

 আবার আসিব ফিরে ,

গোপীগণের কোমল হৃদয়ের অন্তরে। 

বাসবে ভালো আমায় তারা ,

আমি যে সকলের নয়নতারা।

 আবার আসিব ফিরে ,

রাধার অভিমানকে ঘিরে। 

তার যত থাকবে প্রেমের বিলাপ ,

সব মিটে যাবে যখন হবে মোদের আলাপ। 

আবার আসিব ফিরে ,

বাংলার দ্বারে দ্বারে। 

মুছে যাবে সকল দুঃখ - যন্ত্রণা ,

সকলের মনে প্রাণে আসবে অসীম শান্তনা। 

আবার আসিব ফিরে ,

ভাগীরথীর তীরে। 

নদিয়ায় জন্ম নেব শচীমাতার গর্ভে ,

মন আমার ভরে উঠবে সেই গর্বে। 

আবার আসিব ফিরে ,

নবদ্বীপের নদীর ধারে। 

 হরিনাম বিলাব সকলের তরে ,

রইব না গো মা তোমার ঘরে। 

আবার আসিব ফিরে ,

নৃত্যানন্দকে সঙ্গে করে। 

খোল করতালের অপূর্ব সুরে ,

কৃষ্ণ নাম ভজন কৰিব জীবনভরে। 

আবার আসিব ফিরে ,

লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াকে জীবন সঙ্গী করে। 

কলিযুগের লীলা খেলায় ,

জীবন কাটাব ভক্তের সেবায়। 

আবার আসিব ফিরে ,

কলিযুগের সকল পাপ ধুয়ে যাবে হরিনামে ,

মায়াপুর ও নবদ্বীপের পবিত্র ধামে। 

আবার আসিব ফিরে ,

অগ্রদ্বীপের সেই গোপীনাথের মন্দিরে। 

পিতৃ সেবায় হবে পরম ধৰ্ম ,

প্রতি সন্তানের  নিকট এ হল মহান কর্ম। 

আবার আসিব ফিরে ,

 পুরীর ওই সাগর কিনারে। 

জগন্নাথ হয়ে জন্ম লব ,

বলরাম ও শুভদ্রার সঙ্গে রব। 

আবার আসিব ফিরে ,

পুরীর ওই রথে চড়ে সকলে মিলে ,আনন্দ করে ,

মাসি -পিসির বাড়িতে গিয়ে ,

মাখন খাব মন - প্রাণ দিয়ে। 

আবার আসিব ফিরে ,

রব আমি সেথায় ,পুরীর ওই রথের মেলাকে ঘিরে।

 ভক্তগণের মধুর সেবায় ,

চিরদিন রব মহাপ্রভু জগন্নাথ রূপে যেথায়। 

আবার আসিব ফিরে ,

প্রতিটি মায়ের কোল আলো করে ,

করিব আমি নবরূপে অন্য্ কোনো লীলা ,

মানব জীবনে শুরু হবে আবার কোনো মিলন মেলা। 


Please comment, share, and follow me. Thanks for supporting me.  

https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html

10.1.26

প্রেম আজও হয় মনোরঞ্জন দাস






                                                                      প্রেম আজও হয় 

                                                                        মনোরঞ্জন দাস 

আজও সেখানে অশ্বত্থ গাছটি ,

হয়তো তেমনি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ,

তার নিচে কমলের ভাঙাচোরা চায়ের  দোকানটি।

জানিনা সেই শ্যামলী বাসটি চলে নাকি ,

কোনো নির্জনে নিয়েছে ঠাঁই একাকী। 

ভালোবাসাও আশ্চর্য জিনিস ,

কখন যে কি রূপ নেয় কে জানে ?

মাঝে মধ্যে মনে এর কোনো মানেই নেই। 

আবার ভাবি এ যেন ঈশ্বরের লীলা খেলা ,

কখনো যায় না দেখা , কখনো আবার মিলন মেলা। 

মনে হয় স্বাগতা ভালো নেই ,

যার সাথে দেখা হতো নিত্যদিন ওই গাছের তলাতেই। 

তমাল হটাৎই  পেয়েছিল দেখা একদিন তার ,

দিনটি ছিল এক দুর্যোগের রাত বরষার। 

দুজনে এসেছিল বাসের খোঁজে সেদিন,

বৃষ্টির জলে ভিজে কাঁপছিল তাদের শরীর তাতাধিন। 

সময় গড়িয়ে যায় ,

 বৃষ্টির কারণে কমলও দোকান বন্ধ করে চলে যায়।     

ছিল কেবল সেই গাছটি ,

আর তার তলাতে ভাঙাচোরা দোকানটি। 

আঁধার ক্ৰমশঃ বেড়েই চলেছিল ,

ভয়ে বুক দুরু দুরু করছিল। 

সেই সকালে মায়ের কথা না মেনে ,

চড়েছিল সাতটার লোকাল ট্রেনে। 

সকালবেলা মুখে কিছু না দিয়ে,

বেরিয়েছে কেবল কলেজের ব্যাগটি নিয়ে। 

তারপর থেকেই ঘনঘন মেঘের গর্জন ,

কানের ভেতরটা করছে শুধু ঝনঝন। 

বাড়ি থেকে পায়ে হেঁটে কোনো রকমে স্টেশনে ,

বান্ধবীদের কেউ নেই সেখানে। 

তবু জেদের বসে উঠে পড়ে ভিড়ে ঠাসাঠাসি ট্রেনে ,

বসা তো দূরের কথা জেনে  , 

পা রাখারই জায়গা নেই সেখানে। 

তার পর শ্যামলী বাসটি ধরে ট্রেন থেকে নেমে ,

রোজের মতো তমাল ছিল বসে সামনের সারিতে ,

তার মুখটি ঢেকে যায় স্বাগতার নীল শাড়িতে। 

কিছু বলার ইচ্ছে থাকলেও ,

নীরব ছিল তমাল ও। 

কিছুদূর যাওয়ার পর পাশেই বসেছিল সে ,

তমাল নানা কল্পনা করে চলেছিল বসে বসে। 

মিষ্টি সুগন্ধে ভরে উঠেছিল বাসের ভেতর ,

কেউ তখনও জানেনা  কারো মনের খবর। 

একের পর এক পার হয়ে যায় যাত্রীদের গন্তব্যস্থল ,

এদিকে বাইরে শুরু হয়ে গেছে অবিরাম বৃষ্টির জল। 

দুজনের চিন্তার বিষয় সম্পূর্ণ ভিন্ন ,

কেউ জানে না কে মন দেবে কার জন্য। 

মনের দেওয়ালের গায়ে আঁকা হবে প্রেমের আল্পনা ,

এ শুধু মনের ভুল ,নাকি অলীক কল্পনা। 

নীল  রঙের শাড়িতে  দেখতে লাগছিল অপূর্ব তাকে ,

দেখে চলেছিল বারেবারে নীলপরীকে। 

নীল টিপ্ , নীল চুড়ি ,ঠোঁট জোড়াও যেন নীল অপরাজিতার পাপড়ি ,

আজ যেন আর কোনো কাজ নেই , নেই কোনো তাড়াতাড়ি। 

এদিকে বাস কিন্তু ছুটে চলেছে আপন মনে ,

অপরদিকে রূপসীর চিন্তা তার প্রিয় মা কে নিয়ে ,

গতকাল রাতে ঝামেলা হয়েছে আজকের বিষয়ে। 

মা বারবার মানা করেছিল বান্ধবীর বাড়ি যেতে ,

এই নিয়ে তর্ক বেঁধে যায় দুজনে খাবার খেতে খেতে। 

অবশেষে মা চলে যায় রান্নাঘরে ,

অভিমানী মেয়ে চলে যায় নিজের ঘরে। 

বাবার কানে যায়নি কোনো কথা ,

শুনলে পেত মনে ব্যথা। 

এই চিন্তার মাঝে মনে পড়ে মায়ের মুখটি ,

কেন করলাম মায়ের সাথে ঝগড়া , কথা কাটাকাটি। 

সত্যি দুজনের ভাবনা একেবারে অন্যরকম  ,

প্রেমের নৌকোয় অভিজ্ঞ একজন বেশি , একজন কম। 

হঠাৎই চলে আসে সেই কমলের চায়ের দোকান ,

বাসটি ছেড়ে যায় এগিয়ে কমলের ভাঙাচোরা চায়ের দোকান। 

ও বাবু , ও দিদিমনি আজ এই দুর্যোগের দিনে ,

কেন এসেছো গো তোমরা , দোকানে জল ঢুকছে ফুটো টিনে। 

তোমরা বাড়ি ,

ফিরে  যাও তাড়াতাড়ি।   

সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে ,

সময় নেই তোমাদের কাছে। 

গঙ্গার জল হু হু করে বেড়েই চলেছে ,

রাস্তায় যানবাহন ও তুলনায় কমেছে। 

দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে। 

সবকিছু শুনে দুজনে যায় নিজের কাজে এগিয়ে। 

সারাদিন কেটে যায় ব্যস্ততার মাঝে ,

কিন্তু দুজনেরই মন লাগেনি আজ কোনো কাজে। 

অবশেষে সন্ধের পূর্বে দুজনেই হাজির হয় ,

এদিকে অন্ধকার হয় , হয়। 

এখনো মায়ের জন্য ছটপট করে মন ,

কখন পাব আমার মায়ের দর্শন। 

বাবুর মনে চলেছে সে সকালের নীল শাড়ির ঢেউ ,

কি করে জানাবে যে , সে তাকে , তার মন কেড়েছে কেউ। 

বৃষ্টির জলে ভিজে একেবারে ঝিমিয়ে গেছে রূপসী ,

যেন কোনো শিবরাত্রির উপোসী। 

সকালের থেকেও বিশ্রী চেহারা হয়েছে তার ,

মনে হচ্ছে এ যেন বীনার ছেঁড়া তার। 

এ যেন অন্য্ এক কোনো গল্পের নায়িকা ,

ভিড়ের মধ্যেও সে যেন একা। 

সারা শরীর বৃষ্টির জলে ভিজে একাকার ,

আজকের দিনটি যেন সত্যি বেকার। 

কাঁপতে কাঁপতে সেই ভাঙ্গাচোরা দোকানের মধ্যে দুজনে ,

আশ্রয় নেয় এক সাথে বাঁচার সন্ধানে। 

অবশেষে অসুস্থ হয়ে পড়ে রূপসী স্বাগতা ,

ঠিক সময়ে ভাগ্যিস ছিল অচেনা নায়ক অগত্যা। 

সন্ধ্যার আঁধার যেন ক্ৰমশঃ গাঢ় হয়ে আসে ,

হটাৎই কার যেন কন্ঠস্বর ভেসে আসে। 

ঈশ্বরের কৃপায় হাজির হয়েছে কমল ভাই ,

এ যাত্রা দুজনেই যেন বাঁচলো তাই। 

কোনো রকমে পাশের মোড় থেকে ভাড়া গাড়ি জোগাড় করে ,

তারপরে নীলপরীকে বাঁচানোর চেষ্টা করে। 

ঝড় জলের রাতে সবই যে বন্ধ হয়েছে ,

মনে মনে বলে ভয় নেই তার অচেনা নায়ক তো আছে। 

অবশেষে নিরুপায় তমাল নিজের ওঠে নিজের বাসায় ,

বাঁচাব তাকে এই আশায়। 

এদিকে তমালের বাবা -মা চিন্তায় অস্থির ,

শ্বাস নিতে পারেনি একবারও স্বস্তির। 

গাড়ির আলো দেখে বারেবারে ,

হয়তো খোকা এলো বুঝি এবারে। 

রাত তখন পৌনে আটটা হয়েছে ,

কে যেন গেটের সামনে রয়েছে। 

দরজা খুলে দেখে দুজনেই অবাক ,

এ তুই কাকে এনেছিস , তমাল নির্বাক। 

নীলপরীকে দুহাতে তুলে স্বয়ং যেন নীলকন্ঠ এসেছে ঘরে ,

সযত্নে নিথর দেহটাকে রাখে বিছানার উপরে। 

কাতর কন্ঠে অনুরোধ জানায় জননীর কাছে ,

বাঁচিয়ে তোলো মা গো , তোমার তো অনেক শক্তি আছে। 

সন্তানের মুখ চেয়ে মা সর্বশক্তি দিয়ে ,

বাঁচানোর জন্য যায় এগিয়ে। 

বহুক্ষণ পরে স্বাগত সাড়া দিয়ে ওঠে ,

তমাল বসেই আছে পায়ের তলায় সেই খাটে। 

কি করি কিছুই খুঁজে পায় না সে ,

যদিও সর্বক্ষণ রয়েছে তারই আশেপাশে। 

জ্ঞান ফিরে স্বাগতা অবাক নয়নে তাকায় ,

কি করে এলাম আমি এখানে একাই। 

কিছুই পাই না খুঁজে শুধু তাকিয়ে থাকে ,

যেন ঘুম থেকে উঠে সকলে দেখছে তাকে। 

ক্লান্ত শরীরে তার মন দেয় না সাই ,

শুধু মায়ের মুখটি দেখতে সে চাই।

 কিছুক্ষন পরে জানতে চায় ,

একটু বলবেন আমি এখন কোথায়। 

কিভাবে আমি এলাম এখানে ,

জানিনা আমি কেন ? কে জানে ?

যদি বলেন খুবই উপকার হবে ,

চিরদিন এই ভালোবাসা আমার মনে রবে। 

আমার এই অবস্থায় আপনারা রয়েছেন পাশে ,

তাই তো আমার মন বলছে সে ভালোবাসে। 

মায়ের ভালোবাসায় জড়িয়ে ধরে তাকে ,

ভালোবাসার মায়ায় যেন বেঁধেছে সাত পাকে। 

ধীরে ধীরে তার শরীর মন সচেতন হতে থাকে ,

বুঝতে চেষ্টা করে কারা প্রাণ দিয়ে বাঁচিয়েছে তাকে। 

মাথার উপরে বাবা, পাশে নতুন মা ও পায়ের তলায় তমাল আছে বসে ,

এবার স্বাগতা একটু মুচকি হাসে। 

এবার তার মনে পড়ে যাচ্ছে সেই পুরানো দিনগুলো ,

কোনটা একটু আলাদা , কোনোটা একটু ভালো। 

এবার বলতে শুরু করে সেই দিনের কাহিনী ,

মা আমি ওনাকে বহুদিন ধরে চিনি। 

আজও  সেই সকালের শুভেচ্ছা জানিয়ে ছিলাম মনে মনে ,

দেখা হয়েছিল আজ সেই শুভক্ষনে,

জানিনা  কেন বৃষ্টিভেজা দিনে। 

ঈশ্বরের একি লীলা , যার কথা চিন্তা করে দিন কেটে যায় ,

সে আজ গল্প শোনার জন্য বসে আছে আমার বিছানায়। 

সত্যি স্বপ্নের মতো লাগছে আমার জীবন ,

এই কি সেই আমাদের ভালোবাসার ভুবন। 

বৃষ্টির জলে ভিজে গিয়েছিলেন একেবারে ,

ধীরে ধীরে খারাপ হচ্ছিল শরীর একধারে। 

দেখতে দেখতে অচেতন হয়ে পড়েন তিনি ,

ভাবতেই পারছিলাম না , কি করব ,কি জানি। 

নিজেকে বড় অসহায় লাগছিল সেখানে ,

অবশেষে কমলের সহযোগিতায় ওনাকে নিয়ে আসি এখানে। 

মনের মধ্যে চলছিল নানান প্রশ্নের ঝামেলা ,

আমি কি করে সমাধান করব ,আমি যে একলা। 

অবশেষে রূপসী সুস্থ হয়ে ওঠে ,

পরিবারের সকলের সাথে গল্প করে বসে খাটে। 

ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে ,

মনের মন্দিরে পূর্বেই রেখেছি যাকে।

অবশেষে আজ সেই দিন এসেছে  ,

সেই অপরূপ সুন্দরী আমার পাশে বসেছে। 

ধীরে ধীরে ভালোবাসার সমুদ্রে পাড়ি দিতে চলেছে ,

দুজনের মনে মধুর বাতাস বইছে। 

নতুন স্বপ্নের দেশে স্বাগতার মন উতলা ,

মনে জমতে শুরু প্রেমের শ্যাওলা। 

এই এতো তুফানের রাতে কিভাবে ,

সে মায়ের কাছে যাবে। 

নানান চিন্তার মধ্যেও মন কেন কাঁদে ,

পড়েছে অসহায় প্রেমের ফাঁদে। 

তবু বাড়ি যাওয়ার জেদ করে বারে বারে ,

এদিকে তমালের অবুঝ মন পথ খোঁজে আঁধারে। 

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  



 

 


 



  

7.1.26

নিষ্পাপ সকাল মনোরঞ্জন দাস স্ব - কলম









নিষ্পাপ সকাল 

মনোরঞ্জন দাস 

স্ব - কলম 


বিকেল বেলার আলো 

তোমায় লাগে ভালো ,

কি করি আমি এখন ?

সকালের বাসি রুটি 

কাজের মাসির ছুটি 

কি করে লাগাবো ওই রুটিতে মাখন। 

কনকনে শীতের হাওয়া 

দোকানে বসে চা খাওয়া 

লাগে সুন্দর যেমন 

মিষ্টি মধুর হাসি 

তোমায় যে ভালোবাসি 

অনেকখানি লাগছে তেমন 

মাঠের চারিদিকে ঘোরে 

সন্ধ্যায় কিংবা ভোরে 

অসহায় মানুষের কোলাহল 

নির্বোধ পিতা  মাতার কান্না 

নাতি নাতনির শান্তনা 

ধনী ও শিক্ষিত ছেলে বৌ এর ভয়ে মরে 

নতুন প্রজন্ম আসে 

ঢেউয়ের দোলায় ভেসে 

ভাঙবে সব আজব নিয়ম 

গড়বে পবিত্র নির্মল সমাজ 

হারিয়ে যাবে সকল পেপার কাজ 

কেটে যাবে সকল ভ্রম 

নিষ্পাপ সকাল   

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-