10.1.26

প্রেম আজও হয় মনোরঞ্জন দাস






                                                                      প্রেম আজও হয় 

                                                                        মনোরঞ্জন দাস 

আজও সেখানে অশ্বত্থ গাছটি ,

হয়তো তেমনি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ,

তার নিচে কমলের ভাঙাচোরা চায়ের  দোকানটি।

জানিনা সেই শ্যামলী বাসটি চলে নাকি ,

কোনো নির্জনে নিয়েছে ঠাঁই একাকী। 

ভালোবাসাও আশ্চর্য জিনিস ,

কখন যে কি রূপ নেয় কে জানে ?

মাঝে মধ্যে মনে এর কোনো মানেই নেই। 

আবার ভাবি এ যেন ঈশ্বরের লীলা খেলা ,

কখনো যায় না দেখা , কখনো আবার মিলন মেলা। 

মনে হয় স্বাগতা ভালো নেই ,

যার সাথে দেখা হতো নিত্যদিন ওই গাছের তলাতেই। 

তমাল হটাৎই  পেয়েছিল দেখা একদিন তার ,

দিনটি ছিল এক দুর্যোগের রাত বরষার। 

দুজনে এসেছিল বাসের খোঁজে সেদিন,

বৃষ্টির জলে ভিজে কাঁপছিল তাদের শরীর তাতাধিন। 

সময় গড়িয়ে যায় ,

 বৃষ্টির কারণে কমলও দোকান বন্ধ করে চলে যায়।     

ছিল কেবল সেই গাছটি ,

আর তার তলাতে ভাঙাচোরা দোকানটি। 

আঁধার ক্ৰমশঃ বেড়েই চলেছিল ,

ভয়ে বুক দুরু দুরু করছিল। 

সেই সকালে মায়ের কথা না মেনে ,

চড়েছিল সাতটার লোকাল ট্রেনে। 

সকালবেলা মুখে কিছু না দিয়ে,

বেরিয়েছে কেবল কলেজের ব্যাগটি নিয়ে। 

তারপর থেকেই ঘনঘন মেঘের গর্জন ,

কানের ভেতরটা করছে শুধু ঝনঝন। 

বাড়ি থেকে পায়ে হেঁটে কোনো রকমে স্টেশনে ,

বান্ধবীদের কেউ নেই সেখানে। 

তবু জেদের বসে উঠে পড়ে ভিড়ে ঠাসাঠাসি ট্রেনে ,

বসা তো দূরের কথা জেনে  , 

পা রাখারই জায়গা নেই সেখানে। 

তার পর শ্যামলী বাসটি ধরে ট্রেন থেকে নেমে ,

রোজের মতো তমাল ছিল বসে সামনের সারিতে ,

তার মুখটি ঢেকে যায় স্বাগতার নীল শাড়িতে। 

কিছু বলার ইচ্ছে থাকলেও ,

নীরব ছিল তমাল ও। 

কিছুদূর যাওয়ার পর পাশেই বসেছিল সে ,

তমাল নানা কল্পনা করে চলেছিল বসে বসে। 

মিষ্টি সুগন্ধে ভরে উঠেছিল বাসের ভেতর ,

কেউ তখনও জানেনা  কারো মনের খবর। 

একের পর এক পার হয়ে যায় যাত্রীদের গন্তব্যস্থল ,

এদিকে বাইরে শুরু হয়ে গেছে অবিরাম বৃষ্টির জল। 

দুজনের চিন্তার বিষয় সম্পূর্ণ ভিন্ন ,

কেউ জানে না কে মন দেবে কার জন্য। 

মনের দেওয়ালের গায়ে আঁকা হবে প্রেমের আল্পনা ,

এ শুধু মনের ভুল ,নাকি অলীক কল্পনা। 

নীল  রঙের শাড়িতে  দেখতে লাগছিল অপূর্ব তাকে ,

দেখে চলেছিল বারেবারে নীলপরীকে। 

নীল টিপ্ , নীল চুড়ি ,ঠোঁট জোড়াও যেন নীল অপরাজিতার পাপড়ি ,

আজ যেন আর কোনো কাজ নেই , নেই কোনো তাড়াতাড়ি। 

এদিকে বাস কিন্তু ছুটে চলেছে আপন মনে ,

অপরদিকে রূপসীর চিন্তা তার প্রিয় মা কে নিয়ে ,

গতকাল রাতে ঝামেলা হয়েছে আজকের বিষয়ে। 

মা বারবার মানা করেছিল বান্ধবীর বাড়ি যেতে ,

এই নিয়ে তর্ক বেঁধে যায় দুজনে খাবার খেতে খেতে। 

অবশেষে মা চলে যায় রান্নাঘরে ,

অভিমানী মেয়ে চলে যায় নিজের ঘরে। 

বাবার কানে যায়নি কোনো কথা ,

শুনলে পেত মনে ব্যথা। 

এই চিন্তার মাঝে মনে পড়ে মায়ের মুখটি ,

কেন করলাম মায়ের সাথে ঝগড়া , কথা কাটাকাটি। 

সত্যি দুজনের ভাবনা একেবারে অন্যরকম  ,

প্রেমের নৌকোয় অভিজ্ঞ একজন বেশি , একজন কম। 

হঠাৎই চলে আসে সেই কমলের চায়ের দোকান ,

বাসটি ছেড়ে যায় এগিয়ে কমলের ভাঙাচোরা চায়ের দোকান। 

ও বাবু , ও দিদিমনি আজ এই দুর্যোগের দিনে ,

কেন এসেছো গো তোমরা , দোকানে জল ঢুকছে ফুটো টিনে। 

তোমরা বাড়ি ,

ফিরে  যাও তাড়াতাড়ি।   

সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে ,

সময় নেই তোমাদের কাছে। 

গঙ্গার জল হু হু করে বেড়েই চলেছে ,

রাস্তায় যানবাহন ও তুলনায় কমেছে। 

দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে। 

সবকিছু শুনে দুজনে যায় নিজের কাজে এগিয়ে। 

সারাদিন কেটে যায় ব্যস্ততার মাঝে ,

কিন্তু দুজনেরই মন লাগেনি আজ কোনো কাজে। 

অবশেষে সন্ধের পূর্বে দুজনেই হাজির হয় ,

এদিকে অন্ধকার হয় , হয়। 

এখনো মায়ের জন্য ছটপট করে মন ,

কখন পাব আমার মায়ের দর্শন। 

বাবুর মনে চলেছে সে সকালের নীল শাড়ির ঢেউ ,

কি করে জানাবে যে , সে তাকে , তার মন কেড়েছে কেউ। 

বৃষ্টির জলে ভিজে একেবারে ঝিমিয়ে গেছে রূপসী ,

যেন কোনো শিবরাত্রির উপোসী। 

সকালের থেকেও বিশ্রী চেহারা হয়েছে তার ,

মনে হচ্ছে এ যেন বীনার ছেঁড়া তার। 

এ যেন অন্য্ এক কোনো গল্পের নায়িকা ,

ভিড়ের মধ্যেও সে যেন একা। 

সারা শরীর বৃষ্টির জলে ভিজে একাকার ,

আজকের দিনটি যেন সত্যি বেকার। 

কাঁপতে কাঁপতে সেই ভাঙ্গাচোরা দোকানের মধ্যে দুজনে ,

আশ্রয় নেয় এক সাথে বাঁচার সন্ধানে। 

অবশেষে অসুস্থ হয়ে পড়ে রূপসী স্বাগতা ,

ঠিক সময়ে ভাগ্যিস ছিল অচেনা নায়ক অগত্যা। 

সন্ধ্যার আঁধার যেন ক্ৰমশঃ গাঢ় হয়ে আসে ,

হটাৎই কার যেন কন্ঠস্বর ভেসে আসে। 

ঈশ্বরের কৃপায় হাজির হয়েছে কমল ভাই ,

এ যাত্রা দুজনেই যেন বাঁচলো তাই। 

কোনো রকমে পাশের মোড় থেকে ভাড়া গাড়ি জোগাড় করে ,

তারপরে নীলপরীকে বাঁচানোর চেষ্টা করে। 

ঝড় জলের রাতে সবই যে বন্ধ হয়েছে ,

মনে মনে বলে ভয় নেই তার অচেনা নায়ক তো আছে। 

অবশেষে নিরুপায় তমাল নিজের ওঠে নিজের বাসায় ,

বাঁচাব তাকে এই আশায়। 

এদিকে তমালের বাবা -মা চিন্তায় অস্থির ,

শ্বাস নিতে পারেনি একবারও স্বস্তির। 

গাড়ির আলো দেখে বারেবারে ,

হয়তো খোকা এলো বুঝি এবারে। 

রাত তখন পৌনে আটটা হয়েছে ,

কে যেন গেটের সামনে রয়েছে। 

দরজা খুলে দেখে দুজনেই অবাক ,

এ তুই কাকে এনেছিস , তমাল নির্বাক। 

নীলপরীকে দুহাতে তুলে স্বয়ং যেন নীলকন্ঠ এসেছে ঘরে ,

সযত্নে নিথর দেহটাকে রাখে বিছানার উপরে। 

কাতর কন্ঠে অনুরোধ জানায় জননীর কাছে ,

বাঁচিয়ে তোলো মা গো , তোমার তো অনেক শক্তি আছে। 

সন্তানের মুখ চেয়ে মা সর্বশক্তি দিয়ে ,

বাঁচানোর জন্য যায় এগিয়ে। 

বহুক্ষণ পরে স্বাগত সাড়া দিয়ে ওঠে ,

তমাল বসেই আছে পায়ের তলায় সেই খাটে। 

কি করি কিছুই খুঁজে পায় না সে ,

যদিও সর্বক্ষণ রয়েছে তারই আশেপাশে। 

জ্ঞান ফিরে স্বাগতা অবাক নয়নে তাকায় ,

কি করে এলাম আমি এখানে একাই। 

কিছুই পাই না খুঁজে শুধু তাকিয়ে থাকে ,

যেন ঘুম থেকে উঠে সকলে দেখছে তাকে। 

ক্লান্ত শরীরে তার মন দেয় না সাই ,

শুধু মায়ের মুখটি দেখতে সে চাই।

 কিছুক্ষন পরে জানতে চায় ,

একটু বলবেন আমি এখন কোথায়। 

কিভাবে আমি এলাম এখানে ,

জানিনা আমি কেন ? কে জানে ?

যদি বলেন খুবই উপকার হবে ,

চিরদিন এই ভালোবাসা আমার মনে রবে। 

আমার এই অবস্থায় আপনারা রয়েছেন পাশে ,

তাই তো আমার মন বলছে সে ভালোবাসে। 

মায়ের ভালোবাসায় জড়িয়ে ধরে তাকে ,

ভালোবাসার মায়ায় যেন বেঁধেছে সাত পাকে। 

ধীরে ধীরে তার শরীর মন সচেতন হতে থাকে ,

বুঝতে চেষ্টা করে কারা প্রাণ দিয়ে বাঁচিয়েছে তাকে। 

মাথার উপরে বাবা, পাশে নতুন মা ও পায়ের তলায় তমাল আছে বসে ,

এবার স্বাগতা একটু মুচকি হাসে। 

এবার তার মনে পড়ে যাচ্ছে সেই পুরানো দিনগুলো ,

কোনটা একটু আলাদা , কোনোটা একটু ভালো। 

এবার বলতে শুরু করে সেই দিনের কাহিনী ,

মা আমি ওনাকে বহুদিন ধরে চিনি। 

আজও  সেই সকালের শুভেচ্ছা জানিয়ে ছিলাম মনে মনে ,

দেখা হয়েছিল আজ সেই শুভক্ষনে,

জানিনা  কেন বৃষ্টিভেজা দিনে। 

ঈশ্বরের একি লীলা , যার কথা চিন্তা করে দিন কেটে যায় ,

সে আজ গল্প শোনার জন্য বসে আছে আমার বিছানায়। 

সত্যি স্বপ্নের মতো লাগছে আমার জীবন ,

এই কি সেই আমাদের ভালোবাসার ভুবন। 

বৃষ্টির জলে ভিজে গিয়েছিলেন একেবারে ,

ধীরে ধীরে খারাপ হচ্ছিল শরীর একধারে। 

দেখতে দেখতে অচেতন হয়ে পড়েন তিনি ,

ভাবতেই পারছিলাম না , কি করব ,কি জানি। 

নিজেকে বড় অসহায় লাগছিল সেখানে ,

অবশেষে কমলের সহযোগিতায় ওনাকে নিয়ে আসি এখানে। 

মনের মধ্যে চলছিল নানান প্রশ্নের ঝামেলা ,

আমি কি করে সমাধান করব ,আমি যে একলা। 

অবশেষে রূপসী সুস্থ হয়ে ওঠে ,

পরিবারের সকলের সাথে গল্প করে বসে খাটে। 

ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে ,

মনের মন্দিরে পূর্বেই রেখেছি যাকে।

অবশেষে আজ সেই দিন এসেছে  ,

সেই অপরূপ সুন্দরী আমার পাশে বসেছে। 

ধীরে ধীরে ভালোবাসার সমুদ্রে পাড়ি দিতে চলেছে ,

দুজনের মনে মধুর বাতাস বইছে। 

নতুন স্বপ্নের দেশে স্বাগতার মন উতলা ,

মনে জমতে শুরু প্রেমের শ্যাওলা। 

এই এতো তুফানের রাতে কিভাবে ,

সে মায়ের কাছে যাবে। 

নানান চিন্তার মধ্যেও মন কেন কাঁদে ,

পড়েছে অসহায় প্রেমের ফাঁদে। 

তবু বাড়ি যাওয়ার জেদ করে বারে বারে ,

এদিকে তমালের অবুঝ মন পথ খোঁজে আঁধারে। 

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

  



 

 


 



  

No comments:

Post a Comment