পঞ্চমীর হাট
মনোরঞ্জন দাস
জীবন এক আশ্চর্য কাহিনী ,
যতই পাও ,তাও বলে পায়নি।
দিলেও বলে দেয়নি ,
খেলেও বলে খায়নি।
এভাবেই কেটে যায় প্রতিদিন ,
কেউ কেঁদে মরে , কেউ নাচে তা তা ধিন ধিন।
ধনীদের পৌষমাস ,
গরিবের চিরদিন সর্বনাশ।
বাংলার বুকে হয়ে চলে ,
বারো মাসেই ঋতু পরিবর্তন ছলেবলে।
গ্রীষ্মে কেউ থাকে শীতল কক্ষে ,
কারো হয় না সূর্যের প্রখর তাপ থেকে রক্ষে।
এই সবকিছুর মধ্যেই আসে,
পূজার সুগন্ধ আকাশে - বাতাসে।
ধরণীর বুকে ফোটে শুভ্র কাশফুল ,
বাতাসে ওড়ে মায়ের কালো চুল।
গ্রামের মানুষ ঘরে ফেরে ,
পূজার প্যান্ডেলে চারদিন গল্প করে।
ঢাকের শব্দে মেতে ওঠে পল্লী থেকে নগর ,
ফোটে নানান ফুল গোলাপ ,পদ্ম ,শিউলি -টগর।
আজ তাই ছোট্ট ঝিমলি এসেছে হাটে ,
কিনবে নতুন পোশাক সে গৌরান্ডী হাটে।
চাই তার লাল ফিতে , লাল জুতো পায়ে,
মানাবে অপূর্ব লাল জামাটি তার ফর্সা গায়ে।
আজ এমনিতেই হাটের দিন ,
এ বলছে ইটা কিন্ , ও বলছে ওটা দিন।
চিৎকার চেঁচামেচিতে হাট হয়েছে রঙিন ,
চলবে এভাবেই আজকের হাট সারাদিন।
সব্জির দাম আজ আকাশে চড়েছে ,
ফলের দাম কি তাই বলে , একটুও কমেছে।
কেউ কিনছে তাঁতের শাড়ি ,
কেউবা মাটির প্রদীপ,কলসি -হাঁড়ি।
প্রতিটি দোকানে ভিড়ে ঠাসাঠাসি ,
নেমেছে পূজার ফুল-ফল রাশিরাশি।
দশকর্মার দোকানে যায় না দেখা কিছু ,
রতন,মানিক ,নেপলা ,পচা দাঁড়িয়ে আছে পিছুপিছু।
সেই কোন সকালে মিতালি এসেছে দোকানে ,
নেবে কিছু সাজবার গয়না এখানে।
মা বলেছে সাবধান হাটে বড় ঠেলাঠেলি ,
সাবধানতার মার্ নেই এটাই বলি।
ধামা ,ঝুড়ি ,কুলো নিয়ে এসেছে নিতাই ,
সব বেচে তারপর বাড়ি যাই।
সারাদিনের চিৎকার , ভ্যাপসা গরমে ,
গলা শুকিয়ে যায় , কথা যায় থেমে।
এদিকে মুখার্জি কাকু সাইকেলে চড়ে ,
গরম জিলিপি খাচ্ছে মুখ নেড়ে নেড়ে।
রমেশ রায়ের মনে নেই আজ কোনো শান্তি ,
হাটে বেরোনোর সময় গিন্নির সাথে অশান্তি।
বয়স হয়েছে বেজায় ,
বোঝেনা সেটা দু জনায়।
মনের মিলের অভাব সেই ,
বিয়ের দিন থেকেই।
বাবা-মায়ের পছন্দের সুন্দরী বৌ ,
এখন যেন মনে হচ্ছে , মৌচাকের মৌ।
দিলীপের বৌ এ বছরেও বাপের বাড়িতে ,
পাঠিয়ে দিয়েছে ভোরে ভাড়ার গাড়িতে।
এবারেও সেই একই ঝামেলা কম শাড়ির জন্য ,
মোটেই একান্নটা শাড়ি , দিলীপ ও ধন্য।
তাই সে হাটে এখন শাড়ির দোকানে।
বউয়ের সাথে চলেছে তর্ক মুঠো ফোনে,
এদিকে মিলন নিয়ে এসেছে দীপালির বোনকে।
খাওয়াবে গরম জিলিপি ও ছানার পোলাও তাকে।
বেশ গল্প জমিয়েছে রত্না আর বিমল ,
প্রেমের নৌকোয় দুজনেই টলমল।
একজন অন্যজনকে ভীষণ ভালোবাসে ,
দুজনেই স্বপ্ন দেখে মাথা রেখে কোলবালিশে।
ওদিকে মোড়ের মাথায় গরম চপ নিয়ে কাড়াকাড়ি ,
কে খাবে কতগুলি এই নিয়ে হুড়োহুড়ি।
এদিকে বসন্তের কাছে ,
একজোড়া ছেঁড়া জুতো নিয়ে রিতাকাকিমা দাঁড়িয়ে আছে।
দর কষাকষি চলেছে পুরোদমে ,
কিভাবে সেলাই করা যায় কমদামে।
জুতো জোড়ার বয়স কম নয় ,
কম করে বছর পনেরো বোধ হয়।
রাজেশের বউয়ের আশ্চর্য বায়না,
চাই তার শাঁখা ,শাড়ি ,আলতা ,সিঁদুর চিরুনি - আয়না।
দিন আনে দিন খায়,
এত সব সে কিকরে পায়।
বউয়ের জ্বালাতনে রাজু হাটেই আসে না ,
এলেই তার অজস্র বায়না।
তার বায়না মেটাতে ,
রাজুকে খাটতে হয় বারোমাস অন্যের বাড়িতে।
কারো হাতে নারকেল ,
কারো হাতে আপেল।
বেলা গড়িয়ে এল সন্ধ্যার কোলে ,
হাটের লোকেরা সকলে বাড়ি ফিরে চলে।
আবার ফিরবে সকলে পরের হাটে ,
নতুন নতুন কান্ড প্রতিবারেই ঘটে।
https://monoranjantalks.blogspot.com/2021/10/blog-post_6.html
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html