Hi, I am Monoranjan. People write articles on blogger but I tried something different because story & poem writing was my passion from childhood so I tried to share my stories and poems all across the world with the help of blogger so that each and every person on this planet can read my poems and stories. Thanks for your support, Have a great day.
19.2.22
How to increase student energy level after school is re-open ?
17.2.22
Why people love Lata Mangeshkar ? Bengali Poem
শ্রদ্ধেয় লতাজী
মনোরঞ্জন দাস
জীবনে এমন অনেক মুহুর্ত আছে ,
যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে।
ঠিক তেমনি আমার শৈশব কালের সেই একাকীত্বের সময় ,
সকলের ক্ষেত্রে কী হয় জানিনা কিন্তু আমার হয়।
মাত্র দু -বৎসর বয়সে পিতৃ হারা হয়েছিলাম ,
মায়ের লালন -পালনে মানুষ হলাম।
কিন্তু পিতৃ- হারার যন্ত্রণা ,বেদনা আমার সঙ্গী হয়েই রইল ,
ভাবতে অবাক হয়ে যায় আমার জীবনে কেনই বা এমন হলো।
যেন নিজেকে অসহায় মনে হতো প্রতি মুহুর্ত ,
উদাস হয়ে মনে বারবার একটা আশার আলো জাগতো।
হয়তো অনেকেই ভাবতে পারে এর সাথে লতা মঙ্গেশকরের কী সম্পর্ক ,
যদি সারা পৃথিবীর থাকতে পারে তার সঙ্গে সু-সম্পর্ক।
তার গানের মধুর শব্দে মনের গভীরের ক্ষত নিরাময় হয় অতি সহজেই ,
যেন ঈশ্বর তাকে পাঠিয়ে ছিল পৃথিবীর বুকে সঠিক কাজেই।
ঈশ্বরের অসীম কৃপা যে ভারতের মাটিতে পাঠিয়েছিল ,
স্বয়ং দেবী সরস্বতী তার কণ্ঠে বসবাস করে ছিল।
স্বাধীনতার পূর্বে পরাধীনতার বেড়াজালে যখন ভারতবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল ,
ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহুর্তে তোমার জন্ম হয়েছিল।
ইংরেজদের চাবুকের আঘাতে ভারতবাসীর শরীর ক্লান্ত ,
ঈশ্বরের অসীম কৃপায় ক্লান্তি দূর করার জন্য তোমাকে পাঠাবে কে জানতো ?
১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ভারতের মাটিকে তুমি ধন্য করেছিলে ,
পিতা দীননাথ মঙ্গেশকর ও মাতা শিবন্তির কোলে , ঘর আলো করে এসেছিলে।
তোমার কন্ঠসুরের সুগন্ধে ভরে উঠল মাতৃভূমির ফুলের বাগান ,
বিশ্ব ব্রহ্মান্ড ধ্বনিত হতে লাগলো তোমার অতুলনীয় গান।
পৃথিবীবাসী তোমার গানের সুবাস চিরদিন অনুভব করতে থাকবে ,
যত দিন যাবে রজনীগন্ধার সুগন্ধের মতো সকলকে মোহিত করবে।
সেই প্রথম প্রকাশ্যে এসেছিলে ১৯৪২ সালে মারাঠি চলচিত্রে অভিনয়ের মাধ্যমে ,
আর ঠিক সেই বৎসরে পুনরায় ফিরে এলে চলচিত্রের গায়িকা রূপে প্রথমে।
১৯৪৩ সালে প্রথম হিন্দি গান গাইলে তুমি মারাঠি সিনেমায় ,
নেই যে গানের জগতে মাগো তোমার কোনো তুলনায়।
তুমি এই জগতে সঙ্গীতের জীবন্ত সরস্বতী রূপে বিরাজিত ছিলে ,
বহু অকল্পনীয় ,অতুলনীয় সঙ্গীত মানুষকে উপহার দিলে।
বহু দুঃখ ,কষ্ট ও বেদনা বুকেতে লুকিয়ে ,
গেলে যে চিরকাল সকলকে মধুর গান শুনিয়ে।
মা সরস্বতী বিদ্যার দেবী রাখি তাকে চিরদিন মাথার উপরে ,
তুমি যে মাগো সঙ্গীতের মা সরস্বতী রাখবো তোমায় সবার উপরে।
যতদিন পেরিয়ে যাবে ইতিহাসের পাতায় তোমার গৌরব বেড়েই যাবে ,
সকলের মনের প্রাণ-ভ্রমরা তুমি মাগো তোমার সম্মান চিরদিন অন্তরে রবে।
বহু ভাষায় গাইলে গান তোমার জীবনে ,
চিরদিন বাজবে সে গান এই ভূবনে ।
আষাঢ় -শ্রাবণ মানে না যে মন তোমার্ গান ছাড়া ,
মেতে ওঠে না পূজার দিনে আজও গ্রাম - বাংলার সকল পাড়া।
কী সুন্দর তোমার দেশ-ভক্তির গাওয়া গানের ডালি ,
মনকে মাতৃভূমির প্রতি আকর্ষিত করে খালি।
স্বদেশের প্রতি তোমার শ্রদ্ধা জানালে তুমি তোমারই গানের সুরে ,
ভারত মায়ের নাম ছড়ালে বিশ্বের দরবারে।
আজ তুমি পূজিত প্রতি ঘরে ঘরে ,
সকলের মনকে করলে জয় মধুর কণ্ঠস্বরে।
জ্ঞানের থেকে সূক্ষ্ম যেন তোমার কন্ঠস্বর ,
মধু থেকেও মধুর তোমার গানের সুর।
বাঙালী না হয়েও বাংলায় গাইলে গান চিরস্মরণীয় ,
সকলের নিকট সে সব মধুর গান চির - বরণীয়।
মনে পড়ে শৈশবের সময় শোনা মনের ক্লান্তি দূর করা কিছু কথা ,
ক্ষনিকের মধ্যে কোথায় হারিয়ে যেত সব দুঃখ ,কষ্ট বুকে জমানো সব ব্যথা।
মনে হতো মায়ের স্নেহ-মমতায় জড়ানো ভালোবাসার কোলে বসেছি ,
বহুদিন পরে যেন হারিয়ে যাওয়া মা কে জড়িয়ে ধরেছি।
ঠিক যেন কোনো শিশুকে মা তার ভালোবাসার আঁচলে বেঁধেছে ,
ভালোবাসায পূর্ণ সদ্য ফোটা ফুলের ডালি আমায় দিয়েছে।
সুখে -দুঃখে কতো তোমার গাওয়া গান শুনেছি হৃদয় দিয়ে ,
যেন মনে হতো পাশেই আছো বসে তুমি কেবলই মধুর গান যাচ্ছো শুনিয়ে।
হেমন্ত মুখোপাধ্যায় কিংবা কিশোর কুমার তোমার চিরসাথী গানের জগতে ,
সকলেই তোমাকে শ্রদ্ধা করতো চিরদিন দিনে ও রাতে।
বড়ো বড়ো সুরকারদের চিন্তা দূর হয়ে যেতো যখন তাদের গান গাইতে তুমি ,
সকলেই আশ্চর্য হয়ে যেতো এই ভারতের অমূল্য রতন তুমি।
তোমার গাওয়া গানগুলি কতো সিনেমার প্রাণভ্রমরা ,
তোমার গানে ঠোঁট মিলিয়ে ধন্য হয়েছে তারক -তারকেরা।
বহু নায়ক - নায়িকারা সনামধন্য হলো তোমার গাওয়া গানে অভিনয় করে ,
অনেকেই বেঁচে আছে আজো তোমাকে আঁকড়ে ধরে।
অতীত থেকে শুরু করে আজ অবধি তুমিই একমাত্র সম্পদ মোদের ,
সা রে গা মা বলতে তোমার কথায় সবার প্রথমে মনে আসে সুরকার ,গীতিকারদের।
স্বরলিপির প্রতিটি কণায় কেবল তোমারই অস্তিত্ব খুঁজে পাই বর্তমান প্রজন্ম ,
ঈশ্বর যেন পুনরায় এই দেশেই তোমাকে আবার কোনো শিবন্তির কোলে দেয় জন্ম।
আবার মঙ্গেশ্বর পরিবারের মতো কোনো পরিবার যেন গর্বিত হয় তোমার গর্বে ,
সকলের এই আশা হবেই পূরণ তোমার ধরণীর কোলে আসার দ্বিতীয় পর্বে।
মনের কোণে যেন তোমার আগমনের বার্তা প্রতিধ্বনিত হচ্ছে ,
হয়তো তুমি আসবে বলেই আবার প্রস্তুতি শুরু করেছে।
তোমাকে বলা হয় Melody of queen,
Nightingale of India,
Voice of the Millennium.
এই মূল্যবান নামের মুকুটগুলো কেবল মাত্র তোমাকেই মানায় সঙ্গীতের জননী।
তোমাকে হারিয়ে অনাথ হয়েছে সমস্ত সঙ্গীত জগৎ ,
তুমি ছিলে ভারতীয় সঙ্গীত মহলের গায়িকা মহৎ।
তোমার জন্য পেয়েছি মোরা সুসজ্জিত গানের মালা ,
ভবিষ্যতে এটাই হবে সুর -সঙ্গীতের মহান পাঠশালা।
তোমার অনুপস্থিতে তোমাকেই মোরা শিক্ষাগুরুর আসনে বসাবো ,
চিরদিন যেনো তোমার অনুশাসনে নিজেকে বেঁধে রাখবো।
কতো মূল্যবান পুরস্কারে পুরস্কৃত তুমি ,
বহু মূল্যবান সম্মানের অধিকারী তুমি।
স্বর্নাক্ষরে লেখা রবে তোমারি নাম ইতিহাসের পাতায় ,
তোমার গানের কলি বাজবে মোদের মনের গভীরতায়।
ময়ূরের পালকের মতো উজ্জ্বলতায় ভরপুর থাকবে অনন্তকাল ,
বাজবে বাঁশির মতো বৃন্দাবনে সাঁঝ - সকাল।
২০২২ সালের জানুয়ারীতে হয়তো থেমে গেল তোমার হৃদ্স্পন্দন ,
বিরানব্বই বছর পরেও তোমার সঙ্গে জুড়ে থাকবে মানববন্ধন।
এই বঙ্গ তথা ভারত জুড়ে রইলে মা গো তুমি ধ্রুবতারা রূপে ,
ছড়ালে সৌরভ তোমার বাতাসে , যেভাবে ছড়িয়ে থাকে ধূপে।
তোমার পায়ের চিহ্ন আঁকা রবে নীল আকাশের বুকে ,
শরতের মেঘ যখন খেলা করবে নিজেদের মধ্যে জড়িয়ে ধরে তাকে।
প্রণাম মা গো রইল তোমার ওই চরণে ,
চিরদিন থেকো যেনো মা গো তুমি মোর স্মরণে।
-----------*******-----------
Please comment, share, and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
4.2.22
Disadvantages of Mobile Phones
Disadvantages of Mobile Phones
a) Personal details খুব সহজেই হস্তান্তরিত হয়ে যায়।
b) Mobile Phone একটি আকর্ষণীয় বস্তু।
c) Education -এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
d) Costly - সকলের নিকট ব্যয় করা কষ্টকর।
e) Family disturbance - তৈরী করে।
a) Personal details খুব সহজেই হস্তান্তরিত হয়ে যায়:- যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য খুব সহজেই অন্যের নিকট হস্তান্তরিত হয়ে যায়। ফলে যে কেউ বিপদে পড়তে পারে। এখন মানুষের ভোটার কার্ড ,প্যান কার্ড ,আধার কার্ড ও বিভিন্ন ধরনের তথ্য ফোনের মধ্যে photo copy save করে রাখে ,এরফলে তার অজান্তেই অন্যের নিকট সহজেই পৌঁছে যেতে পারে। ইতিপূর্বে ও বর্তমানে মানুষ নিজের বিপদ নিজেই অজান্তেই ডেকে আনে। পরে এর রেহাই পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আর important documents details ততক্ষণ বিভিন্ন স্থানে চলে যায় এবং এরফলে নানা অজানা অন্যের পাতা ফাঁদে সকলে পা দিয়ে ফেলে। পুলিশে জানিয়েও কোনো তখন সুরাহা সহজে হয় না। এরফলে বহু নিরীহ মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে। জীবন অন্ধকারে তলিয়ে যায়। তাছাড়াও নানা অজানা বিপদের সম্মুখীন হতে হয়।
b) Mobile Phone একটি আকর্ষণীয় বস্তু:- আজ পৃথিবী এমন কঠিন পরিস্থিতিতে চলছে যেখানে প্রতিটি পদক্ষেপে বিপদের জাল বিছানো রয়েছে এবং মানুষ নিজের অজান্তেই সেই জালে নিজেকে জড়িয়ে চলেছে। বহু মানুষের নিকট Mobile Phone কেবলমাত্র কথা বলার জন্য ব্যবহৃত হয় ফলে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন সেই Phone সেই পরিবারের কোনো শিশুর হাতে চলে আসে ,সেটা তখন তার কাছে আকর্ষণীয় একটা Online /Offline খেলার সামগ্রী হয়ে ওঠে। ফলে সেটা ধীরে ধীরে তার কাছে আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়ে যায়। এবং না পেলে সে কখনো কান্না-কাটি করে আবার কখনো তার জন্য অন্য্ কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়। তার এই কারণে পরিবারের ও বিপদ হতে পারে। প্রতিদিন খবরের কাগজে এর প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে। নানা ধরনের Game শিশুরা প্রতি মুহুর্ত খেলতে থাকে এই বর্তমান সময়ে। ফলে আর্থিক অসঙ্গতি ঘটে থাকে।
c) Education -এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে:- শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে শুনেই হয়তো চোখ কপালে উঠে যাবে , কারণ Mobile - এর মাধ্যমে শিশু থেকে বয়স্ক , ছাত্র থেকে শিক্ষক সকলেই নিজেদের জীবনে সাফল্য লাভ করেছে। তাহলে এই কথা বলার যুক্তি কোথায় ? যুক্তি অবশ্যই আছে যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করে। যখন কেউ তার মূল্যবান সময় mobile এর নানা app এর মাধ্যমে game খেলে বা phone ঘেঁটে নষ্ট করে , তখন ভালোর চেয়ে মন্দ বেশি হয়ে থাকে। কখনো তার জ্ঞান সম্মত ভাবে আবার কখনো তার অজান্তেই নিজের ক্ষতি নিজেই করে ফেলে। এর ফলে অনেকেই জীবনে মন্দকেই বেছে নেয়। সকলেই যে এর সুফল ভোগ করে তা নয় কুফলও ভোগ করে থাকে। তাই Education এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং এর ফলে Mobile একটি অপ্রয়জনীয় বস্তু হয়ে ওঠে।
d) Costly - সকলের নিকট ব্যয় করা কষ্টকর:- সকলের নিকট Mobile কেনা বা তার ব্যবহার করা সহজলভ্য নয় তাই সকলেই যে কিনবে তা সম্ভব নয়। কিন্তু বর্তমানে Mobile ছাড়া না তো ঘুম ভাঙে আর না তো ঘুম আসে। আবার বলা বাহুল্য যে Mobile মানুষের ঘুম কেড়ে নিয়েছে। কেউ বা তার ঘুমের নির্দিষ্ট সময়টুকু Mobile কে দিয়ে বসে আছে। কিন্তু একটা পরিবারে যেখানে কিনে ব্যবহার করা কঠিন সেখানে পরিবারের সকলেই কিভাবে Mobile কিনবে ও ব্যবহার করবে। সকলেই তো আর ধনী পরিবারের অন্তর্গত নয়। তাই বহু দামি ফোন কিনে কিভাবে ব্যবহার করবে। তাই সকলের নিকট Mobile ব্যবহার করা কষ্টকর।
e) Family disturbance - তৈরী করে:- Mobile যেমন মানুষের কাজে ব্যবহৃত হচ্ছে ,ঠিক তেমনি বহু মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে দিবারাত্রি। দৈনন্দিন জীবনে Mobile-এর ভূমিকা অনেক বেশি ,তাই কম-বেশি সকলেই এর ব্যবহার করে থাকি। কেউ রোজগার করে,কেউ পড়াশোনা করে,কেউ ব্যবসা করে,কেউ আত্মীয় -স্বজনদের সাথে যোগাযোগ করে ,কেউ এর উপকারিতা উপভোগ করে ,তাছাড়া বিদ্যালয়ে ,কলেজে ,অফিসে নিত্যদিন ব্যবহার তো হচ্ছেই। কিন্তু এর এতো বেশি উপকারিতা থাকা সত্বেও বেশ কিছু অপকারিতা আছে। তার মধ্যে পরিবারের অশান্তি সৃষ্টিতে Mobile-এর ভূমিকা অনেক বেশি। বেশ কিছু পরিবারে এর জন্য নিত্যদিন অশান্তি লেগেই আছে। বিভিন্ন পরিবারে ভিন্ন ভিন্ন ধরণের সমস্যা নিত্যদিন অশান্তি সৃষ্টি করেই চলেছে। এরজন্য পরিবারের সদস্যদের মধ্যে কলহ লেগেই রয়েছে। কোথাও অর্থের অনটন,কোথাও পরিবারগত অশান্তি ,কোথাও অজানা ও অচেনা কোনো বিপদের সম্মুখীন হতে হচ্ছে অনেক পরিবারকে। তাই Mobile -এর জন্য পরিবারে অশান্তি তৈরী হচ্ছে নিত্যদিন।
-
দিনের শেষে মনোরঞ্জন দাস সৌমীর বাবা আজ ফিরবে অফিস থেকে, তাই তার বেজায় আনন্দ সকাল থেকে। রাতভর ঘুম ভালো হয়নি তার , বিছানায় পাশ ফিরে কাটিয়েছে...
-
ঘূর্ণিঝড় মনোরঞ্জন দাস আকাশ আজ মুখ ভার করেছে , কেন জানিনা বাতাস...