Disadvantages of Mobile Phones
a) Personal details খুব সহজেই হস্তান্তরিত হয়ে যায়।
b) Mobile Phone একটি আকর্ষণীয় বস্তু।
c) Education -এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
d) Costly - সকলের নিকট ব্যয় করা কষ্টকর।
e) Family disturbance - তৈরী করে।
a) Personal details খুব সহজেই হস্তান্তরিত হয়ে যায়:- যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য খুব সহজেই অন্যের নিকট হস্তান্তরিত হয়ে যায়। ফলে যে কেউ বিপদে পড়তে পারে। এখন মানুষের ভোটার কার্ড ,প্যান কার্ড ,আধার কার্ড ও বিভিন্ন ধরনের তথ্য ফোনের মধ্যে photo copy save করে রাখে ,এরফলে তার অজান্তেই অন্যের নিকট সহজেই পৌঁছে যেতে পারে। ইতিপূর্বে ও বর্তমানে মানুষ নিজের বিপদ নিজেই অজান্তেই ডেকে আনে। পরে এর রেহাই পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আর important documents details ততক্ষণ বিভিন্ন স্থানে চলে যায় এবং এরফলে নানা অজানা অন্যের পাতা ফাঁদে সকলে পা দিয়ে ফেলে। পুলিশে জানিয়েও কোনো তখন সুরাহা সহজে হয় না। এরফলে বহু নিরীহ মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে। জীবন অন্ধকারে তলিয়ে যায়। তাছাড়াও নানা অজানা বিপদের সম্মুখীন হতে হয়।
b) Mobile Phone একটি আকর্ষণীয় বস্তু:- আজ পৃথিবী এমন কঠিন পরিস্থিতিতে চলছে যেখানে প্রতিটি পদক্ষেপে বিপদের জাল বিছানো রয়েছে এবং মানুষ নিজের অজান্তেই সেই জালে নিজেকে জড়িয়ে চলেছে। বহু মানুষের নিকট Mobile Phone কেবলমাত্র কথা বলার জন্য ব্যবহৃত হয় ফলে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন সেই Phone সেই পরিবারের কোনো শিশুর হাতে চলে আসে ,সেটা তখন তার কাছে আকর্ষণীয় একটা Online /Offline খেলার সামগ্রী হয়ে ওঠে। ফলে সেটা ধীরে ধীরে তার কাছে আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়ে যায়। এবং না পেলে সে কখনো কান্না-কাটি করে আবার কখনো তার জন্য অন্য্ কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়। তার এই কারণে পরিবারের ও বিপদ হতে পারে। প্রতিদিন খবরের কাগজে এর প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে। নানা ধরনের Game শিশুরা প্রতি মুহুর্ত খেলতে থাকে এই বর্তমান সময়ে। ফলে আর্থিক অসঙ্গতি ঘটে থাকে।
c) Education -এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে:- শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে শুনেই হয়তো চোখ কপালে উঠে যাবে , কারণ Mobile - এর মাধ্যমে শিশু থেকে বয়স্ক , ছাত্র থেকে শিক্ষক সকলেই নিজেদের জীবনে সাফল্য লাভ করেছে। তাহলে এই কথা বলার যুক্তি কোথায় ? যুক্তি অবশ্যই আছে যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করে। যখন কেউ তার মূল্যবান সময় mobile এর নানা app এর মাধ্যমে game খেলে বা phone ঘেঁটে নষ্ট করে , তখন ভালোর চেয়ে মন্দ বেশি হয়ে থাকে। কখনো তার জ্ঞান সম্মত ভাবে আবার কখনো তার অজান্তেই নিজের ক্ষতি নিজেই করে ফেলে। এর ফলে অনেকেই জীবনে মন্দকেই বেছে নেয়। সকলেই যে এর সুফল ভোগ করে তা নয় কুফলও ভোগ করে থাকে। তাই Education এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং এর ফলে Mobile একটি অপ্রয়জনীয় বস্তু হয়ে ওঠে।
d) Costly - সকলের নিকট ব্যয় করা কষ্টকর:- সকলের নিকট Mobile কেনা বা তার ব্যবহার করা সহজলভ্য নয় তাই সকলেই যে কিনবে তা সম্ভব নয়। কিন্তু বর্তমানে Mobile ছাড়া না তো ঘুম ভাঙে আর না তো ঘুম আসে। আবার বলা বাহুল্য যে Mobile মানুষের ঘুম কেড়ে নিয়েছে। কেউ বা তার ঘুমের নির্দিষ্ট সময়টুকু Mobile কে দিয়ে বসে আছে। কিন্তু একটা পরিবারে যেখানে কিনে ব্যবহার করা কঠিন সেখানে পরিবারের সকলেই কিভাবে Mobile কিনবে ও ব্যবহার করবে। সকলেই তো আর ধনী পরিবারের অন্তর্গত নয়। তাই বহু দামি ফোন কিনে কিভাবে ব্যবহার করবে। তাই সকলের নিকট Mobile ব্যবহার করা কষ্টকর।
e) Family disturbance - তৈরী করে:- Mobile যেমন মানুষের কাজে ব্যবহৃত হচ্ছে ,ঠিক তেমনি বহু মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে দিবারাত্রি। দৈনন্দিন জীবনে Mobile-এর ভূমিকা অনেক বেশি ,তাই কম-বেশি সকলেই এর ব্যবহার করে থাকি। কেউ রোজগার করে,কেউ পড়াশোনা করে,কেউ ব্যবসা করে,কেউ আত্মীয় -স্বজনদের সাথে যোগাযোগ করে ,কেউ এর উপকারিতা উপভোগ করে ,তাছাড়া বিদ্যালয়ে ,কলেজে ,অফিসে নিত্যদিন ব্যবহার তো হচ্ছেই। কিন্তু এর এতো বেশি উপকারিতা থাকা সত্বেও বেশ কিছু অপকারিতা আছে। তার মধ্যে পরিবারের অশান্তি সৃষ্টিতে Mobile-এর ভূমিকা অনেক বেশি। বেশ কিছু পরিবারে এর জন্য নিত্যদিন অশান্তি লেগেই আছে। বিভিন্ন পরিবারে ভিন্ন ভিন্ন ধরণের সমস্যা নিত্যদিন অশান্তি সৃষ্টি করেই চলেছে। এরজন্য পরিবারের সদস্যদের মধ্যে কলহ লেগেই রয়েছে। কোথাও অর্থের অনটন,কোথাও পরিবারগত অশান্তি ,কোথাও অজানা ও অচেনা কোনো বিপদের সম্মুখীন হতে হচ্ছে অনেক পরিবারকে। তাই Mobile -এর জন্য পরিবারে অশান্তি তৈরী হচ্ছে নিত্যদিন।
No comments:
Post a Comment