20.3.23

Chhoto Golpo Nitay Diner Golpo By Monoranjan Das


                           

                            নিত্য দিনের গল্প 
                                                                                                                 মনোরঞ্জন দাস 

প্রতিদিন পৃথিবীর দোল খেলা অবিরাম গতিতে চলতেই থাকে , কিন্তু মানব জীবনে এর প্রভাব প্রতিনিয়ত পড়তেই থাকে। কেননা মানুষ বড়ো অসহায় , কেবল মাত্র যারা বংশানুক্রমে অর্থের অধিকারী হয়ে থাকে তারাই কেবল সুখের পালকের নৌকার ভাগীদারী হয়ে থাকে। কারণ সকলেই নিজের কথা ভাবে আর খুশীর সমুদ্রে পাড়ি দিয়ে থাকে। আর  প্রতিবেশীর কথা চিন্তা   করার মতো  তার কাছে সময় থাকে না। পৃথিবীর বুকে কজন জন্মায় লালু  ও  গোপাল খুড়োর মতো সরল প্রকৃতির মানুষ। বেশির ভাগ মানুষই আজ নিজেকে নিয়ে ও নিজের পরিবারকে ব্যস্ত।  তাই দিনের দিন যেন নিউটনের মধ্যাকর্ষণের সূত্র নিস্তেজ হয়ে পড়ছে। জীবনের নৌকোয় আজ আর ভালোবাসার দেখাও পাওয়ায় যায় না ছোঁয়াও পাওয়া যায় না। কেমন যেন আমরা নিজের চারিদিকে একটা লক্ষ্মণ রেখার গণ্ডী দিয়ে রেখেছি। আর সেই গণ্ডী দিনের দিন আমাদেরকে আরো বেশি চেপে ধরছে।  একটা সময় ছিল মায়ের হাতের রান্নার  বাটি পৌঁছে যেত পাড়ার বিভিন্ন বাড়িতে ,আবার আমাদের বাড়িতেও হাজির হতো রাধা মাসির হাতের মোচার ঘন্ট ,রীতা বৌদির নিরামিষ লুচি -আলুর দম , মুখার্জী বাড়ীর পোলাও , পায়েস , ঘোষ কাকিমার বিউলির ডালের বড়া আরো কত কি ?

                  কিন্তু সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে , সবকিছুই আছে অথচ যেন কিছুই নেই। যেন গ্রাম গুলো সব প্রাণহীন হয়ে পড়েছে। এখন কেউ কারো বাড়ি যাতায়াত করে না ,কেউ কারো বাড়ির খোঁজ খবর রাখে না। মনে যেন সেই পুরনো দিনের শব্দহীন কোনো চলচিত্র দেখছি টিভির পর্দায় কিংবা বড়ো পর্দায়।  যেভাবে প্রথম চলচিত্রের জন্ম ঘটেছিল পৃথিবীর বুকে।  পৃথিবীর চির হরিৎ বৃক্ষের অরণ্য আজ যেন মৃত্যুর  কবলে আতঙ্কিত হয়ে পড়েছে। দিনের পর দিনের মানুষ হয়ে পড়ছে স্বার্থপর , কেউ কারো সাথে সেভাবে মেলামেশা করেনা। আজ আমরা মেলা দেখতে যায়,বিয়ে বাড়ির অনুষ্ঠানেও যোগদান করে থাকি কিন্তু একটা স্বার্থপরতার মনকে সাথে নিয়ে। ভালোবাসার মন নিয়ে যদি কেউ এখন ফেরি করেও বেড়ায় তাহলেও তা বিক্রয়যোগ্য বলে মনে হবে না। পৃথিবীটা কেমন  যেন দূষণের মোড়কে আবদ্ধ হয়ে রয়েছে। আগের দিনের মতো মানুষ ভালোবাসা বিনিময় করে না।      

                 সেদিনের গল্প মিঠুদির মা আমাদের সকলকে বাড়িতে ডেকে পেট ভরে খাওয়ালো। সকলের মনে এক অনন্য আনন্দের রেখা ফুটে উঠেছিল। সকলেই প্রচুর পরিমানে যেমন খাবার খেয়েছিল ঠিক তেমনি এক নির্মল আনন্দ উপভোগ করেছিল। মনেই হয়নি আমরা নিজের বাড়ির বাইরে অন্য এক পরিবারের মধ্যে ঢুকে পড়েছিলাম। তাহলে কি হল  সব কোথায় যেন কর্পূরের মতো উবে গেল।  আনন্দের ঝর্ণা ধারা আজ যেন মরুভূমির মরীচিকায় পরিনিত হয়েছে। মাটি যেন তার সুগন্ধ হারিয়ে ফেলেছে। চারিদিকে সবুজে ভরা প্রান্তর যেন দূষিত বালুকায় পরিণত হয়েছে। আজ আর কেউ ভিড় জমায় না নমিতাদের উঠোনের মধ্যিখানে ,কেউ আসে না দল বেঁধে পাড়ার তেঁতুল গাছের তলায় গল্প করতে। কেমন যেন সব মিলিয়ে গেছে নীল আকাশের ওই পারে। মনেই হয়না যে কখনো কাবেরীদের ছোট্ট মুদিখানার দোকানের সামনের ওই সন্ধ্যাবেলার জমে ওঠা কোলাহলের কথা। প্রতি মুহুর্তেই শুধু মনে দেখা দেয় অজানা পরিবেশের প্ৰতিছবি। মানুষ কী তাহলে এভাবেই হারিয়ে যাবে ধ্বংসের অজানা পথের দিকে নিজেরই অজান্তে। 

                গতকাল যখন বাড়ি ফিরছিলাম দেখলাম কিছু লোক মন্দিরের দিকে দলবেঁধে যাচ্ছিল। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল। ভালো লাগলো যে ক্ষনিকের জন্য হলেও যেন বেঁচে থাকার রসদ পেলাম। মানুষ কেন জানিনা এত বেশি স্বার্থপর হয়ে উঠছে দিনের পর দিন। পুরো পৃথিবীটা নিজের হাতের তালুর মধ্যে বন্দি করে নিতে চাইছে। শুধু শিবরাত্রির প্রদীপের সলতের মতো কিছু লোক পৃথিবীকে দূষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ,তাই হয়তো এখনো পৃথিবী তার নিজ অক্ষরেখার উপর ভর করে ঘুরে চলেছে। রাতের অন্ধকার কাটিয়ে আবার যেন নির্মল ভোরের আগমন হবে। ফুটে উঠবে শ্বেত কমল গ্রামের পুকুরে। আবার উঠোনের মাঝে শোনা যাবে পাড়ার কঁচিকাচাদের গলার মধুর স্বর। পাড়ার মধ্যে জমে উঠবে গল্পের আসর। মন্দিরের চাতালের উপর শুরু হবে কীর্তনের চেনা সুর ,যে সুরে মেতে উঠবে বাচ্চা থেকে বুড়ো সকলেই একসাথে।                      ক্ৰমশঃ 




https://monoranjantalks.blogspot.com/2023/05/bengali-poem-kancha-aam-by-monoranjan.html


https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html