26.11.21

Bengali poem new education system . Bengali Poem



বাস্তববাদী শিক্ষা লাভ 
মনোরঞ্জন দাস 

সেদিন ভোর বেলায় ঘুম ভেঙে গেল ,

মুনমুনের চিৎকার যেন কানে এসে ধাক্কা দিল। 

বিছানা থেকেই অনুমান করতে লাগলাম কি হল ,

অবশেষে  তার কাছে যেতে হল। 

গিয়ে দেখি তার প্রিয় পুতুলটা কে নিয়ে পালিয়েছে ,

ভাবলাম এরজন্য এত চিৎকার কেন করছে। 

পরে জানতে পারলাম ,

ওটা তো ওর স্কুলের কর্ম শিক্ষার মডেল ,বুঝলাম। 

ওর মিতালি দিদিমনি ওকে দায়িত্ব দিয়েছেন,

ওর শ্রেণির ওকে দলনেতা বানিয়েছেন। 

সারা রাত জেগে তার সমস্ত কাজ করেছে ,

একটু শুধু শেষ রাতে তার ঘুম পেয়েছে। 




আর ঠিক সময়েই অঘটন ঘটল ,

কে তার এই ক্ষতি করল ?

মুনমুন গত কয়েকদিন ধরে ,

নানান  জিনিস জোগাড় করে। 

সাজিয়ে ছিল তার মডেলটিকে ,

আনুসাঙ্গিক কর্ম শিক্ষার খাতাটিকে। 

মিনা ,রুপা, অসিত , সকলে মিলে ,

কতো কাজ তারা করল মন খুলে। 

শিক্ষার সাথে সাথে শিশুমনের হয় যে বিকাশ ,

শিক্ষা পদ্ধতির এ হল এক নতুন প্রকাশ। 

শুধু কাগজে -কলমে শিক্ষার হয় না আধুনিকতা ,

নিরক্ষরের পরিমান কমে বেড়েছে আজ সাক্ষরতা। 



এখন শুধু মুখস্থ বিদ্যার উপর ভর না দিয়ে ,

ব্যবহারিক শিখায় উন্নত হয়ে দেশ চলবে এগিয়ে। 

বিদ্যালয়ে বইয়ের ওজন কম যত হবে ,

ছাত্র-ছাত্রীদের মেরুদন্ড সোজা তত রবে। 

পুঁথিগত শিক্ষার আঙিনা  থেকে পড়ুয়ারা হয়েছে মুক্ত ,

বিশ্বজুড়ে শিক্ষাবিদরা রয়েছে আজ যুক্ত। 

শান্তিনিকেতনের নির্মল বাতাসে ,

ভরে যাবে পৃথিবী নতুন বিশ্বাসে। 

শিক্ষার উর্ধতন আধিকারিকরা আজ নিয়েছে কঠিন শপথ ,

কিশলয়দের জন্য সৃষ্টি হবে নতুন পথ। 




আত্ম বিশ্বাসে ভরা হবে পাঠক-পাঠিকাদের মন ,

শিক্ষার বাগানে উড়বে যত জ্ঞানের মৌমাছিরা করে ভনভন। 

পাঠ যত সহজ হবে ,

শিক্ষা তত গ্রহণযোগ্য রবে। 

মুনমুনের তাই হয়েছে প্রকৃত শিক্ষালাভ ,

শিক্ষকের সাথে পড়ুয়াদের বাড়বে নিত্যদিন ভাব। 

অবশেষে মুনমুন খুঁজে পেল তার প্রিয় পুতুলকে ,

মা তার হাতের কাজকে রেখেছিল  নিজের পলকে। 

শিক্ষার আঙিনা সকলের গ্রহনযোগ্য হোক ,

বিশ্বজুড়ে কিশলীরা স্বাবলম্বী হোক। 




---------*******---------

Thanks for supporting me. Please comment share and follow me.




6 comments: