নীল আকাশ
মনোরঞ্জন দাস
আজ বেশ কয়েকদিন পরে ,
নীল আকাশ এসেছে দুপুরে।
রাখীদের ছাদের উপরে কয়েকটা বাচ্চা ছেলে ,
অবলীলায় করছে খেলা দু-হাত তুলে।
রিমার মা তার কয়েক দিনের ভেজা শাড়িগুলো ,
মেলে দিয়েছে ,হয়তো শুকিয়ে এল।
সোমা বৌদি মাঠ থেকে তুলেছে ,
লঙ্কা গুলো ,পাকা উঠোনের মধ্যেখানে শুকোচ্ছে।
অমল গতকাল পাট তুলে এনেছে ,
গঙ্গার চর থেকে ,তাই রোদে মেলেছে।
মনটা কয়েকদিন ধরেই বড্ড খারাপ ,
জানিনা কেন কষ্ট পাচ্ছে , নাকি অনুতাপ।
সুতপা কাল বলেছিল ভূগোলের খাতাটা দিতে ,
কিন্তু ,কই পারলাম দিতে।
বাবা বলেছিল মুদিখানা থেকে মাসের জিনিস নিতে ,
সেটাও তো পারিনি নিতে।
অপুদির দেওয়া শাড়িগুলো ধোয়াতে দেওয়া আছে দোকানে ,
বলেছিল সোমবারে আন্তে হবে ,যেন থাকে মনে।
গত কয়েকদিন কোনো কাজটাই ঠিকঠাক করিনি ,
আজ করতে পারব কিনা ভাবিনি।
সকাল থেকে ভাবছি কি করব আর কি করব না ,
এই ভাবতে ভাবতে দুপুর হল ,তাই না।
আর বসে থেকে লাভ নেই ,
চলো বেরিয়ে পড়ি ভাই।
নীল আকাশের মধ্যখানে টুকরো মেঘের ভেসে যাওয়া ,
বেশ ভালোই লাগে বলো যখন তাদের গায়ে লাগে হাওয়া।
শ্যাওলার মতো ভেসে চলে একের পর এক ,
ঘাসের উপর তুই শুধু চেয়ে চেয়ে দেখ।
ওই সাদা বক গুলো কি সুন্দর যায় সারি সারি ,
নন্দিনী বৌদি যায় পুকুর ঘাটে ,রান্না করেছে রকমারি।
বিমানে পিসি যায় শ্বশুর বাড়ি সেজেছে অপরূপা ,
নীল আকাশের নিচে বসেছে যেন ধরিত্রী বিশ্বরূপা।
কৈলাশে আজ পার্বতী মন হয়েছে চঞ্চলা ,
মহাদেবের সাথে দেবী করবে প্রেমের লীলা।
বহুদিন ধরে বরুণদেবের প্রভাবে হয়নি তা পূর্ণ ,
মহাদেবের ধ্যান ভেঙেছে আজ তাই হবে কৈলাশে সম্পূর্ণ।
বর্ষার কারণেই বসুন্ধরা হয় যে শস্য শ্যামলা ,
তাকেই বা দোষ কি করে দি ,সে যে সজলা।
মায়ের আগমনীর গান ভাসছে বাতাসে ,
ওই সময় হয়েছে ঢাকিরা দল বেঁধে আসে।
অবশেষে মায়ের জন্য মন যে হয় খারাপ ,
বলে আমার এই মন নিষ্পাপ।
-----------*********------------
Thanks for supporting me. Please comment share and follow me.
excellent
ReplyDelete