রামলীলা
মনোরঞ্জন দাস
শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যায় ,
তার জীবনে ছিল নানান অধ্যায়।
মহারাজা দশরথের রাজ্ পরিবারে জন্ম হয় ,
একসাথে তিন মায়ের কোল ভরে ওঠে আলোয়।
এক মায়ের কোলে শ্রী রাম ,
আর এক মায়ের কোলে ভরত ,
আরেক মায়ের কোলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন ,
সারা রাজ্যজুড়ে শুরু হয়েছিল শুভলগ্ন।
শূন্য রাজপরিবারে আঙিনা সর্ব সুখে উঠল ভরে ,
উলুধ্বনি ও শঙ্খের শব্দ শোনাগেল ঘরে ঘরে।
যেন সেদিন অযোধ্যায় প্রতি মায়ের কোলে ,
শ্রীরাম জন্ম নিয়েছিল ,তাই মাতৃকোল পরিণত হয়েছিল স্বর্ণকমলে।
মায়েদের মনজুড়ে ছিল শুধুই শ্রীরাম ,
সারা অযোধ্যা জুড়ে ধ্বণিত হল রাম রাম।
শ্রীরামের অপূর্ব রূপে মুগধ সারা রাজ্যবাসী ,
প্রতিদিন তাকে দর্শন করতে আসতো ভিন্ন রাজ্যের মানুষ রাশিরাশি।
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
শ্রীরামের শৈশবলীলায় মায়ের মনে জেগে উঠত কতো নতুন স্বপ্ন ,
চোখের আড়ালে যেতে দিত না ,করতো বহু যত্ন।
বহুদিনের অপেক্ষার পরে শ্রীরাম এসেছিল মায়ের ঘরে ,
মায়ের শূন্য বুক উঠেছিল মাতৃস্নেহে ভরে।
সারাদিন শুধু রাম আর রাম,
অযোধ্যা জুড়ে শুধু মহাপ্রভুর নাম।
রাম নাম নিলে সকল পাপ নাশ হয়,
শত্রুদের মুক্তিও এই রাম নামেই হয়।
রামায়ণের রচয়িতা বাল্মীকির অসাধারণ উপহার ,
যা মোরা কোনোদিনও ভুলবনা ,এমনি অপরূপ তার নিজস্বতার।
শুরু থেকে শেষ বিভিন্ন কাণ্ডে পরিপূর্ণ ,
না জানলে জীবন যেন থেকে যাবে অসম্পূর্ণ।
স্বয়ং বিষ্ণুর মানবরূপে পৃথিবীতে আগমন ,
অপরদিকে শত্রুদের নিজহাতে দমন।
এ যেন পৃথিবীকে স্বর্গে পরিণত করা ,
শ্রীরামের চরণধূলিতে পৃথিবীকে পাপমুক্ত করা।
গুরুর আশ্রমে বাল্যজীবনের শিক্ষার আঙিনা অতিক্রম ,
রাজার সন্তান হওয়া সত্ত্বেও করল সমান পরিশ্রম।
গুরুর নিকট শিক্ষালাভের পর বীর -পরাক্রমশালী হয়ে ওঠে ,
যার নাম শ্রবণ করলে রাক্ষসরা প্রাণ হাতে নিয়ে ছোটে।
তারপর জনক দুহিতা জীবনে আসে ধনুক-ভাঙা পণ নিয়ে ,
অতি সহজেই শিবধনুষ ভেঙে ফেলে তার অসাধারণ বাহু দিয়ে।
সকলকে স্তম্ভিত করে দেয় নিজগুণে শ্রীরাম ,
জনক-দুহিতা মালাপরিয়ে তাকে করল প্রণাম।
দুই মহারাজার মত বিনিময়ের মাধ্যমে ,
জানকীর জীবনে শ্রীরাম বন্দী হল সংসার-সংগ্রামে।
একজন অন্যজনের হয়ে গেল দিয়ে অগ্নিসাক্ষী ,
সকলেই খুশী , স্বর্গের দেব-দেবী ,রাজ্যবাসী ,পশু-পক্ষী।
পুরোহিতের মন্ত্রের উচ্চারণের সাথে সাথে ,
সীতার হাত রাখল শ্রীরাম নিজহাতে।
লাজুক চোখে চোখ পড়ল শুভদৃষ্টির শুভলগ্নে ,
জানকীর শূন্য মনের রাজপ্রাসাদে আগমনের বার্তা জানিয়ে দিল শ্রীরামকে মনেমনে।
অযোধ্যায় আজ রঙিন আলোয় ভরে গেল প্রতিটি আলয় ,
আজ মনের গভীরে জমে থাকা স্বপ্নগুলো পাবে মলয়।
ভালোবাসার জীবনে প্রথম পদক্ষেপ শ্রীরামের জানকীর ,
লজ্জায় -ভয়ে কিভাবে মন বদল হবে শ্রীরামের মানবীর।
মহারাজা দাশরথীর আজ সুখের সীমা নাই ,
একসাথে চার পূত্রবধুকে পেয়ে নিজ আঙিনায়।
মায়েদের মনে শান্তির এক আনন্দের ঘনঘটা ,
সকলেই চায় যেন এভাবেই কেটে যায় মোদের জীবনটা।
সন্তানদের নব-জীবনে যেন থাকে পূর্ণিমার মধুর আলো ,
কখনোই যেন না যায় ঢেকে অমাবস্যার কুৎসিত কালো।
শ্রীরামের জীবনে সীতায় হয়ে ওঠে যেন জীবনের মণি,
তার জন্যই যেন হয়ে সে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।
ফুলের মতো জীবন ফুটে থাক চিরদিন ,
তারা যেন হয়না কোনোদিনই পরাধীন।
পৃথিবীর সর্বসুখ যেন আসে তাদের জীবনে ,
মায়েরা এই আশীর্বাদ দেয় মনেমনে।
কিন্তু বিধির লিখন খণ্ডাবে কে ?
স্বয়ং শ্রীরামের জীবনে বনবাস লেখা আছে এটা জানত কে?
দশরথের পর রাজা হবে শ্রীরামচন্দ্র এই ভূবনে ,
এটাই ছিল অতি বাস্তব রাজ্যবাসী সকলেই জানে।
কিন্তু ভরতজননী লোভের স্বীকার হলো সকল জীবকুল ,
সীতার জীবনে নেমে এলো আঁধারের কালিমা ,চূর্ণ -বিচূর্ন হলো নবদম্পতির দুই কুল।
অযোধ্যায় চাঁদের হাট ভেঙে হলো খানখান ,
ভারতকে সিংহাসনে বসানোর পথ হলো আসান।
সর্বসুখ ত্যাগ করে সীতা -রাম চলিল বনবাসের পথে ,
কোনো মতেই চড়লো না স্বর্ণরথে।
রাজার পোশাক দূরে সরিয়ে সাধারণ পোশাকে বেরিয়ে পড়ে ,
রাজসিংহাসনের মায়াজাল কাটিয়ে অতি সহজেই রাজ্য ছাড়ে।
কেবলমাত্র অনুজ ভাই লক্ষ্মণ চিরসাথী হয় বনবাসে ,
বাকি সকলেই রইল নিজ আবাসে।
চোখের জলে ভরালো নিজ বক্ষ রাজ্যবাসী ,
মহারাজা দশরথ মূর্ছিত হলো যখন রাম -সীতা বনবাসী।
রচয়িতার মহানুভবতার পরিচয় এখানেই সমাপ্তি ঘটেনি ,
এরপর একসাথে থাকাও বনবাসে সম্ভব হয়নি।
তাদের জীবনে আগমন ঘটে মহাজ্ঞানী রাবণের,
বনবাসে সাক্ষাৎ হয় রাবণ কনিষ্ঠার সাথে রামানুজের।
আর শুরু হয়ে যায় অকল্পনীয় জীবন-সংগ্রাম ,
অশান্তির কারণেই সীতাহারা হয় শ্রীরাম।
মহাজ্ঞানী রাবণ ছদ্মবেশে সীতামাকে করল হরণ ,
জটায়ুর কথানুযায়ী সেই পথেই তারা গমন।
পথে পরিচয় হয় শ্রীরাম ভক্ত মহাবলী হনুমানের সাথে ,
সকল বানরসেনা মেলালো হাত তাদের হাতে।
বানররাজ সুগ্রীবের সহায়তায় রাম নবসেনাদল গড়ল ,
হনুমান আকাশপথে সীতামায়ের উদ্দেশ্যে সাগর পাড়ি দিল।
সীতামায়ের চরণ স্পর্শকরে মহাবলী হনুমান ,
তারপর সোনার লঙ্কা আগুনে পুড়িয়ে করে ম্লান।
রাবণকে যুদ্ধের হুঙ্কার জানিয়ে ফিরে আসে দশরথনন্দনের নিকট ,
সবকিছু শ্রীরামকে জানায় কিভাবে সীতামাকে রেখেছে ওই লম্পট।
অবশেষে সাগরে সেতু বন্ধন করে লঙ্কায় পৌঁছোয় রামসেনা ,
তুমুল যুদ্ধের পর শ্রীরামের সেনা জয়লাভ করে রামসেনা।
সীতামাকে মুক্ত করে রাবণের কারাগার থেকে ,
বিভীষণকে সিংহাসনে বসিয়ে ক্লে আসে সেখান থেকে।
অযোধ্যায় আসে রাম -সীতা ও অনুজ লক্ষ্মণ ,
প্রত্যেকেই মন থেকে তাদের করল বরণ।
রামকে বসতে হয় সেই কলঙ্কিত সিংহাসনে ,
যার কারণেই তাদেরকে যেতে হয়েছিল বনে।
এখানেও রচয়িতা থেমে থাকেনি ,
সীতামাকে রাজারাম নিজ্বস্ভবনে ধরে রাখতে পারেনি।
কলঙ্কিত জীবনের অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল জানকীকে ,
সকল যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল ধরিত্রীমাকে।
অবশেষে পৃথিবীর বুকে সীতামাকে আশ্রয় নিতে হয়েছিল ,
এই সমাজ নিষ্পাপ সতীকে কলঙ্কিত করেছিল।
নিরুপায় শ্রীরাম শুধুই অবাক নয়নে চেয়ে রইল ,
কিভাবে সমাজ তার নয়নের মনিকে তার নিকট থেকে ছিনিয়ে নিল।
এই ছিল বিধাতার নির্মম খেলা ,
শ্রীরাম নিজেও জানতো না এ কেমন তার রামলীলা।
-------*****-------
Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2022/01/raghupati-raghab-raja-ram.html
Habbi
ReplyDelete