সুন্দর বনে
মনোরঞ্জন দাস
মাধুরী গিয়েছিল তার দাদুর সাথে ,
কিছু খাবার ,একটা মশাল ও একটা বর্শা নিয়ে হাতে।
সেই কোন সকাল বেলায় মুখে তুলেছিল ,
পান্তাভাত ,সর্ষের তেল আর তেঁতুলের টক ছিল।
বস্তির মানুষ ওরা ,ওভাবেই মানুষ হয়েছে চিরকাল ,
তাদের কাছে চিরদিনই ছিল খাবারের আকাল।
বস্তির জীবন পঞ্জিকাতে কোনো সুখের দিনের তালিকা নেই ,
পরিপূর্ণ শুধু দুঃখ ,কষ্ট ,অনাহার আর দুর্দিনেই।
ওদের কাছে আর পাঁচটা দিনের মতোই ছিল আজকের দিনটা ,
কয়েকদিন ধরে মাগারামদাদু অনাহারে থাকায় অসুস্থ শরীরটা।
শরীরে চর্বির চিহ্ন টুকু নেই ,
অসুস্থ শরীর নিয়ে তবু সুন্দর বনের উদ্দেশে রওনা দিয়েছে দুজনেই।
এদিকে বাড়ির পরিজনদের অবস্থা ভালো নেই ,
কিন্তু তা সত্ত্বেও মাধুরী খাবার জোগাড়ের দায়িত্ব নিয়েছে নিজের কাঁধেই।
সাথে কেবল বীর পরাক্রমশালী অসুস্থ দাদু মাগারাম ,
অনেকেই তাকে নাম দিয়েছে বুড়োভাম।
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
কিন্তু দিনের আলোয় অনেকটা পথ অতিক্রম করল তারা ,
দ্রুত পা চালিয়ে যেতে পারলে গভীর বনে প্রবেশ করবে তারা।
কিন্তু হঠাৎ দাদু বুকের ব্যথায় অস্থির হয়ে পড়ে ,
মুরুবির মতো দাদুকে সুস্থ করার পথে নেমে পড়ে।
এখন সংসারের সমস্ত অভাব পূরণের কাজ নিজের ,
তাই লক্ষ্য শুধু দু-বেলা অন্নের।
সেই দুর্গম পথে পাড়ি দিয়েছে ,
দাদুকে কাঁধে নিয়ে সামনের দিকে ছুটেছে।
কিছুদূর গিয়ে একটা গাছের তলায় দাদুকে বসিয়ে দেয় ,
তারপর একটা পাত্রে করে জল নিয়ে মুখে তুলে দেয়।
অল্প সময়ের জন্য হলেও পায়ের তলার মাটি আলগা হয়েছিল ,
মাথার মধ্যে নানান চিন্তা -ভাবনার সংঘর্ষ বেঁধেছিল।
যাক দাদু অল্পের জন্য এ যাত্রা বেঁচে গেল ,
কিছুক্ষন বিশ্রামের পর শুরু আবার অজানা পথে পা বাড়ালো।
আবার সেই দুজনের সকলের জন্য খাবারের খোঁজ শুরু হলো ,
অবশেষে একটা জনবসতি তাদের দৃষ্টিগোচর হলো।
তাদের নিকট খাবারের জন্য প্রার্থনা করল ,
সকলে তাদের মুখের দিকে খানিকক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইলো।
তারপর তারা তাদের সাহায্যের অপূর্ব হাতগুলো বাড়িয়ে দিল ,
তাদের বেশ কয়েকদিন যাতে চলে যায় তা সুনির্দিষ্ট করে দিল।
ভবিষ্যতে যদি তাদের খাদ্যের প্রয়োজন হয় ,
তারও পথ দেখিয়ে তাদেরকে করল নির্ভয়।
সুন্দর বনের এই কুৎসিত চেহারা হয়তো সকলের জানা নেই ,
সকলে কেবল মরে হিংস্র বাঘের কিংবা কুমিরের আক্রমণেই।
পৃথিবীর কতো মানুষ যে হিংস্র ক্ষুদার জ্বালাতেই মারা যায় ,
তার সঠিক কোনো হিসাব শাস্ত্র মনে হয় সৃষ্টি হয় নাই।
বন্য পশুরা তো বাঁচার জন্য মানুষের শিকার করে ,
কিন্তু সভ্য সমাজের মানুষের মুখোশ পরা হিংস্র পশুগুলো নিজের আত্মীয় স্বজনকেও হত্যা করে।
পৃথিবীটা সুন্দরবনে সেদিন পরিণত হবে ,
যেদিন সভ্য সমাজের মানুষ রূপী পশুগুলো নির্মূল হবে।
সেদিন আর অসহায় মাগারাম -মাধুরিদের খাবারের জন্য ,
পাড়ি দিতে হবে না অজানা - অচেনা গভীর অরণ্য।
জীব সেবা শিব সেবায় পরিণত হবে ,
যেদিন প্রতিটি মুহুর্ত মানুষের মানুষের জন্যই রবে।
স্বামীজীর বাণী সত্য হবে ,
জীবে প্রেম করে যেই জন ,
সেই জন সেবিছে ঈশ্বর।
--------*****--------
Monoranjantalks.com
Thanks for supporting me. Please comment, share and follow me.
খুব ভালো লাগলো
ReplyDeleteOho khub sundor
ReplyDelete