পিকনিক
মনোরঞ্জন দাস
আজ সকাল বেলায় সকলে হাজির হয়েছে ,
আমাদের খামার বাড়ির মধ্যিখানে ,
গতকাল সিদ্ধান্ত হয়েছে।
মিঠু,রাশী,নেপাল পল্লবী ,শ্রাবণী ,
সকলেই তো দিদির কাছে পড়ে , জানি।
কিন্তু শ্যামলী ,দীপালি , শান্তনু ,রাজর্ষি এলো কিভাবে ,
আরে তোরা যেতে চাস যেভাবে।
না আমি বলছিলাম ওরা তো ,মানে ,
যাক ,আমার ভেবে লাভ নেই বাবা ,ওরাই জানে।
এই একটু চুপ করে থাক ,দিদি এদিকেই আসছে ,
এসেই এখনি বলবে হোমওয়ার্ক করা হয়েছে।
ঠিক তাই মিতা এসে রাহুলকে জিজ্ঞেস করল হোমওয়ার্ক করেছিস ?
যাদের হয়নি তারা কেউ পিকনিকে যাবিনা , শুনেছিস।
ও মা দেখো দিদি নিয়ে যাবেনা বলছে ,
দিদি কিন্তু শুধু শুধু জ্বালাচ্ছে।
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
দ্যাখ রাহুল মা কে মিথ্যে বলবি না ,
তাহলে সত্যি সত্যি নিয়ে যাব না।
দিদি আমাদেরকে নিয়ে যাবি তাহলে ,
শুনলি সবাই দিদি কি বললে।
বল মিতা দিদি কী জয় ,
জয় মিতা দিদির জয়।
চলে আয় সবাই নতুন জামা -প্যান্ট পরি ,
আয়রে হাতে হাত ধরি।
মিতাদি এই নাও টিফিনগুলো ,
এই কিরে কোথায় লাগলো এতো ধূলো।
টিফিনে কি কি এনেছিস তোরা ?
কেক,মিষ্টি ,চপ ,ডিম সেদ্ধ আর আছে ঝালমুড়ি ,
সঙ্গে আছে টমেটো ,পেঁয়াজ ,কাঁচা লঙ্কা ,বোঁদে তিন ঝুড়ি।
কিন্তু যাব কোথায় সেটাই তো জানি না ,
যেতেই হবে দীঘা কিংবা পুরী তা আমি মানি না।
তবে যাব আমরা মাইথন ড্যাম্প তৈরী সকলে থাকিস ,
সাথে রয়েছে বেশ কিছু শিশু ,খেয়াল রাখিস।
ওখানে চারিদিকে গাছপালা ,ঝোঁপ -ঝাড় আছে ,
ড্যাম্পে প্রচুর জল বাঁধা আছে।
সকলেই অতি সাবধানতার সাথে ঘোরাঘুরি করবি ,
শিশুদের সাথে নিয়ে মন-প্রাণ খুলে আনন্দে মাতবি।
আজকের মেনুতে থাকবে পোলাও -নবরত্ন ,
সকলেই খাবারের প্রতি রাখবে যত্ন।
বাঁধাকপির সাথে মটর-টমেটো দিয়ে করব রান্না ,
খাঁসির মাংসের ঝালে দেখিস কারো যেন আসে না কান্না।
ভেজিটেবল চপ ,আনারসের চাটনি ,পাঁপড় ভাজা ,
রসমালাই ,চমচম ,নলেন গুড়ের সন্দেশ টাটকা তাজা।
এই নতুন দিগন্তের ভবিষৎ প্রজন্ম চল লড়াইয়ের জন্য প্রস্তুত হও ,
তোমরাই পৃথিবীকে করে তুলবে ফুলের মতো সুন্দর দায়িত্ব নাও।
মানুষের বিশ্বাসকে আরো বেশি সমৃদ্ধিশালী করবে তোমরা,
পিকনিকের আসল আনন্দ তখনি পাবে তোমরা।
পৃথিবীটা এক বিশাল পিকনিক স্পট সমস্ত জীবজগতের জন্য ,
সকলের আশীষে পেয়ে তোমরা হবে ধন্য।
পরিবেশকে সুন্দর ভাবে সাজিয়ে তোলো হে ছাত্র সমাজ ,
সকলেই অধিক আস্থা রেখেছে তোমাদের উপরেই আজ।
ঘৃণা করোনা তোমরা কোনো কাজকে ,
তবেই বাঁচাতে পারবে এই সমাজকে।
পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করবে পিকনিক করতে গিয়ে ,
তোমার মতো আগ্রহী সকল ছেলেকে সাথে নিয়ে।
চল রাহুল তোর এই জীবনের সেরা পিকনিকে ,
শিশুর দৃষ্টিতে দেখবো আজকের পৃথিবীকে।
-------*****-------
Thanks for supporting me. Please comment, share and follow me.
খুব ভালো
ReplyDeleteদারুন লাগলো
ReplyDelete