2.1.22

Bengali Poem /How to enjoy everyone in the picnic Holidaymaking






পিকনিক 
মনোরঞ্জন দাস 


আজ সকাল বেলায় সকলে হাজির হয়েছে ,

আমাদের খামার বাড়ির মধ্যিখানে ,

গতকাল সিদ্ধান্ত হয়েছে। 

মিঠু,রাশী,নেপাল পল্লবী ,শ্রাবণী ,

সকলেই তো দিদির কাছে পড়ে , জানি। 

কিন্তু শ্যামলী ,দীপালি , শান্তনু ,রাজর্ষি এলো কিভাবে ,

আরে তোরা  যেতে চাস যেভাবে। 

না আমি  বলছিলাম ওরা তো ,মানে ,

যাক ,আমার ভেবে লাভ নেই বাবা ,ওরাই জানে। 

এই  একটু চুপ করে থাক ,দিদি এদিকেই আসছে ,

এসেই এখনি বলবে হোমওয়ার্ক করা হয়েছে। 

ঠিক তাই মিতা এসে রাহুলকে জিজ্ঞেস করল হোমওয়ার্ক করেছিস ?

যাদের হয়নি তারা কেউ পিকনিকে যাবিনা , শুনেছিস। 

ও মা দেখো দিদি  নিয়ে যাবেনা বলছে ,  

দিদি কিন্তু শুধু শুধু জ্বালাচ্ছে। 



https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html

দ্যাখ রাহুল মা কে মিথ্যে বলবি না ,

তাহলে সত্যি সত্যি নিয়ে যাব না। 

দিদি আমাদেরকে নিয়ে যাবি তাহলে ,

শুনলি সবাই দিদি কি বললে। 

বল মিতা  দিদি কী জয় ,

 জয় মিতা দিদির জয়। 

চলে আয় সবাই নতুন জামা -প্যান্ট পরি ,

আয়রে হাতে হাত ধরি। 

মিতাদি এই নাও টিফিনগুলো ,

এই কিরে কোথায় লাগলো এতো ধূলো। 

টিফিনে কি কি এনেছিস তোরা ?

কেক,মিষ্টি ,চপ ,ডিম সেদ্ধ আর আছে ঝালমুড়ি ,

সঙ্গে আছে টমেটো ,পেঁয়াজ ,কাঁচা লঙ্কা ,বোঁদে তিন ঝুড়ি। 

কিন্তু যাব কোথায় সেটাই তো জানি না ,

যেতেই  হবে দীঘা কিংবা পুরী তা আমি মানি না। 




তবে যাব আমরা মাইথন ড্যাম্প তৈরী সকলে থাকিস ,

সাথে রয়েছে বেশ  কিছু  শিশু ,খেয়াল রাখিস।   

ওখানে চারিদিকে গাছপালা ,ঝোঁপ -ঝাড়  আছে ,

ড্যাম্পে প্রচুর জল বাঁধা আছে। 

সকলেই অতি সাবধানতার সাথে ঘোরাঘুরি করবি ,

শিশুদের সাথে নিয়ে মন-প্রাণ খুলে আনন্দে মাতবি। 

আজকের মেনুতে থাকবে পোলাও -নবরত্ন ,

সকলেই খাবারের প্রতি রাখবে যত্ন। 

বাঁধাকপির সাথে মটর-টমেটো দিয়ে করব রান্না ,

খাঁসির মাংসের ঝালে দেখিস কারো যেন আসে না কান্না। 

ভেজিটেবল চপ ,আনারসের চাটনি ,পাঁপড় ভাজা ,

রসমালাই ,চমচম ,নলেন গুড়ের সন্দেশ টাটকা তাজা। 

এই নতুন দিগন্তের ভবিষৎ প্রজন্ম চল লড়াইয়ের জন্য প্রস্তুত হও ,

তোমরাই পৃথিবীকে করে তুলবে ফুলের মতো সুন্দর দায়িত্ব নাও। 

মানুষের বিশ্বাসকে আরো বেশি সমৃদ্ধিশালী করবে তোমরা,

পিকনিকের আসল আনন্দ তখনি পাবে তোমরা। 

পৃথিবীটা এক বিশাল পিকনিক স্পট সমস্ত জীবজগতের জন্য ,

সকলের আশীষে পেয়ে তোমরা হবে ধন্য। 


পরিবেশকে সুন্দর ভাবে সাজিয়ে তোলো হে ছাত্র সমাজ ,

সকলেই অধিক আস্থা রেখেছে   তোমাদের উপরেই আজ। 

ঘৃণা করোনা তোমরা কোনো কাজকে ,

তবেই বাঁচাতে পারবে এই সমাজকে। 

পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করবে পিকনিক করতে গিয়ে ,

তোমার মতো আগ্রহী সকল ছেলেকে সাথে নিয়ে। 

চল রাহুল তোর এই জীবনের সেরা পিকনিকে ,

শিশুর দৃষ্টিতে দেখবো আজকের পৃথিবীকে। 

-------*****-------

Thanks for supporting me. Please comment, share and follow me. 




2 comments: