শীতের সকাল
মনোরঞ্জন দাস
অতিরিক্ত বর্ষায় প্রকৃতির ক্ষয় -ক্ষতি হয়েছে ,
মানুষের মনের মধ্যেও অবনতি ঘটেছে।
তবু শারদীয়া উৎসবে মনে একটু পরিবর্তন দেখা দিয়েছে ,
ঠিক তার পিছু ধরে শীতের আগমন ঘটেছে।
যদিও এরই মধ্যে কালী মায়ের আরাধনা শুরু হবে,
সময়ের লীলা-খেলা মানুষ বুঝবে কিভাবে ?
প্রকৃতি মানুষকে ভয়ভীত করে ,
আবার কখনও উৎসাহিত করে।
তাই মানুষ সব ভুলে শুধু বাঁচার চেষ্টা করে,
কখনো সময়ের ,কখনো ঈশ্বরের আরাধনা করে।
শীতের সকাল বেলায় শুরু হয়ে গেল ,
উঁচু উঁচু তাল গাছের মধুর রস পাড়ার ঘন্টা।
কত কষ্ট সেই সব মানুষদের ,
যারা এই রস গুলো থেকে গুড় তৈরী করে.
এই কাজে তাদের পরিবারের সকলে নিযুক্ত থাকে,
রস থেকে গুড় তৈরী করে নির্দিষ্ট পাকে।
ওরা যখন ওদের কাজে ব্যস্ত থাকে ,
তখন আমরা লেপের তলার গরম কে জড়িয়ে থাকি।
দুধ ওয়ালা দুধ দিয়ে যায় শীতের সকালে ,
খবরের কাগজ পাওয়া যায় দীপেন বাবু এলে।
এই শীতের সকালে রাজুর বাবার বাস ধরার পালা ,
ভোরের ট্রেন ধরার জন্য বিমান ছুটছে মাথায় নিয়ে মাছের ডালা।
শীতের সকালে শিশিরের অপরূপ রূপ--
দেখতে ভালো লাগে ,
যখন সূর্যের আলো শিশির বিন্দুর উপর পড়ে ,
হীরার মতো চমক জাগে।
শীতের সকালে গরম চায়ের কাপে চুমকু ,
এই স্বাদ যেন চিরদিন স্মৃতি হয়ে থাকুক।
পদ্ম পাতার উপর শিশিরের বিন্দু টলমল করে,
মনের ভেতরটাও যেন আনন্দে ঝলমল করে।
কুয়াশায় চারিদিক কেমন যেন সাদা চাদরে মুড়ে রাখে ,
ঠিক যেন মা তার সন্তানকে আগলে থাকে।
শীত এলেই মনে পড়ে পশমের পোশাক ,
ফুলকপি ,বাঁধাকপি ও পালং শাক.
শীতকাল মানেই নানান রকমের পিঠের ঝুলি ,
আর শান্তিনিকেতনের সেই সহজ পাঠের বুলি।
আমের মুকুল আর ভ্র্রমরের গুঞ্জন ,
শীতের সকালে সুর তোলে বোষ্টমির খঞ্জন।
------------********----------------
Please comment, share and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
Heavy heavy
ReplyDeleteKeep pushing the limits
ReplyDelete