8.12.23

Winter Season By Monoranjan Das (Bengali Poem)







শীতের সকাল 

মনোরঞ্জন  দাস

অতিরিক্ত বর্ষায় প্রকৃতির ক্ষয় -ক্ষতি হয়েছে ,

মানুষের  মনের মধ্যেও অবনতি ঘটেছে। 

তবু  শারদীয়া উৎসবে মনে একটু পরিবর্তন দেখা দিয়েছে ,

ঠিক তার  পিছু ধরে শীতের আগমন ঘটেছে। 

যদিও এরই মধ্যে কালী মায়ের আরাধনা শুরু হবে,

সময়ের লীলা-খেলা মানুষ বুঝবে কিভাবে ?

প্রকৃতি মানুষকে ভয়ভীত করে ,

আবার কখনও উৎসাহিত করে। 

তাই মানুষ সব ভুলে শুধু বাঁচার চেষ্টা করে,

কখনো সময়ের ,কখনো ঈশ্বরের আরাধনা করে। 

শীতের সকাল বেলায় শুরু হয়ে গেল ,

উঁচু উঁচু তাল গাছের মধুর রস পাড়ার ঘন্টা। 






কত কষ্ট সেই সব মানুষদের ,

যারা এই রস গুলো থেকে গুড় তৈরী করে.

এই কাজে তাদের পরিবারের সকলে নিযুক্ত থাকে,

রস থেকে গুড় তৈরী করে নির্দিষ্ট পাকে। 

ওরা যখন ওদের কাজে ব্যস্ত থাকে ,

তখন আমরা লেপের তলার গরম কে জড়িয়ে থাকি। 

দুধ ওয়ালা দুধ দিয়ে যায় শীতের সকালে ,

খবরের কাগজ পাওয়া যায় দীপেন বাবু এলে। 

এই শীতের সকালে রাজুর বাবার বাস ধরার পালা ,

ভোরের ট্রেন ধরার জন্য বিমান ছুটছে  মাথায় নিয়ে মাছের ডালা।  




শীতের সকালে শিশিরের অপরূপ রূপ-- 

দেখতে ভালো লাগে ,

যখন সূর্যের আলো শিশির বিন্দুর উপর পড়ে ,

হীরার মতো চমক জাগে। 

শীতের সকালে গরম চায়ের কাপে চুমকু ,

এই স্বাদ যেন চিরদিন স্মৃতি হয়ে থাকুক। 

পদ্ম পাতার উপর শিশিরের বিন্দু টলমল করে,

মনের ভেতরটাও যেন আনন্দে ঝলমল করে। 







কুয়াশায় চারিদিক কেমন যেন সাদা চাদরে মুড়ে রাখে ,

ঠিক যেন মা তার সন্তানকে আগলে থাকে। 








শীত এলেই মনে পড়ে পশমের পোশাক ,

ফুলকপি ,বাঁধাকপি ও পালং  শাক.

শীতকাল মানেই নানান রকমের পিঠের ঝুলি ,

আর শান্তিনিকেতনের সেই সহজ পাঠের বুলি।

আমের মুকুল আর ভ্র্রমরের গুঞ্জন ,

শীতের  সকালে সুর তোলে বোষ্টমির খঞ্জন।  


------------********----------------

Please comment, share and follow me. Thanks for supporting me.

https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html 


2 comments: