স্বপ্নের মানসী
মনোরঞ্জন দাস
দিনটা যেন অন্য দিনের তুলনায় ছিল ,
একটু অন্যরকম ।
রাতুল ফিরছিল তার অতি প্রিয় মানসীর বাড়ি থেকে ,
মনের মধ্যে ছিল নতুন স্বপ্নের পূর্ণ ডালি ।
আনন্দে আত্মহারা ,
পুরনো কাজ তার আজকে হয়েছে সারা ।
সে আজ আবার নতুন ভাবে নিজেকে,
খুঁজে পেলো আবার আজকে ।
দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলো সে,
এই অকল্পনীয় মুহুর্তগুলোর জন্য ।
সেই প্রথম দেখা হয়েছিল সরস্বতী পূজার ,
পুস্পাঞ্জলি দেওয়ার সময় ।
সে এসে ছিল দুধে -আলতায় রাঙানো একটা শাড়ি পরে ,
দারুণ লাগছিল তাকে সেই মুহুর্তে ঠাকুর ঘরে ।
সেই সময়টা আজ থেকে প্রায় বছর সাতেক পূর্বে ,
কে জানতো আজ সেই স্বপ্নের পরী আমার সাথেই ঘুরবে ।
আমার মতো অচেনা গলির বোকা ছেলেটার প্রেমে ,
হাবুডুবু খাবে সেই রূপসী প্রথমে ।
সে তো মানুষ হয়েছে অতি বিলাস -বহুল পরিবারে ,
সে কি না ভালোবাসবে আমারে ।
ভাবিনি কখনো ,কল্পনাও করিনি স্বপ্নে ,
সে আমার শুন্য জীবন ভরে দেবে রত্নে ।
ভালোবাসার তরী ভাসিয়ে ছিল স্বপ্নের সাগরে ,
প্রেমের তাজমহল নির্মিত করেছিল আমার মনের মন্দিরে ।
মায়ের কোলে শুয়ে শুয়ে গল্প শুনতাম শৈশবে ,
স্বপ্নের পরী এসে আমার জীবন সাজাবে ।
মায়ের কাছে শোনা গল্পই আজ মনের গভীরে ,
বাসা বেঁধেছে কী সুন্দর ফুলের সমাহারে ।
সেই পূজার দিনে যখন দেখেছিলাম তাকে ,
সেই অপূর্ব মুহুর্তেই মনের মন্দিরে ঠাঁই দিয়েছিলাম যাকে ।
আমি মানুষ হয়েছি আমার মায়ের ভাঙা আঙিনাতে ,
কখনো খেয়েছি তো কখনো থেকেছি বিনা আহারেতে ।
মায়ের ছেঁড়া শাড়ির আঁচল ধরে কাটতো ,
আমাদের দুঃখের সংসারে যেদিন যেটুকু খাবার জুটতো ।
আমাদেরকে ছেড়ে বাবা কখন যে চলে গিয়েছে ,
মনেই পড়ে না আমার সে দিন গুলো কিভাবে কেটেছে ।
মায়ের ওই শুকনো মুখের দিকে পারতাম না চাইতে ,
শারদীয়ার পূজারদিনে যখন মনে হতো কিছু খাইতে ।
মায়ের শূন্য ঘরে কয়েকটা পুরনো শাড়ি ,
আর থালা -বাসনের সাথে একটা ভাতের হাঁড়ি ।
সে হাঁড়ি উনুনে চড়তো পাড়া প্রতিবেশীদের দয়াতে ,
কিংবা মায়ের ওই কঠোর পরিশ্রমের বিনিময়েতে ।
কিন্তু আজ মায়ের জন্য কিনেছি নতুন একটা তাঁতের শাড়ি ,
কিছু মিষ্টি কিনেছি মানসীর সাথে ,নিয়ে যাব বাড়ি ।
মানসী বলেছে মানুষের বিচার অর্থ দিয়ে করা যায় না ,
মনের মানুষকে যেন খুঁজে পাই এই ছিল তার বায়না ।
মানসীর এই অপরূপ গুণে মুগ্ধ হয়েছি আমি ,
ও আমাকে মেনে নিয়েছে আমিই হব তার প্রকৃত স্বামী ।
এই রকম এক আনন্দের দিনে মানসী থাকবে আমার মনের অন্তরে ,
মায়ের অনুমতি নিয়ে মানসীকে নিয়ে যাব ওই জীর্ণ কুটিরে ।
যদি মা তার আশীর্বাদে আমাদেরকে ভরিয়ে দেয় আজকে ,
জীবনের নতুন সূর্যোদয় হবে যা আলোকিত করবে এই সমাজকে ।
-----------*******-----------
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
খুব সুন্দর
ReplyDeleteভালো লাগলো
ReplyDelete