11.11.23

CHICKEN BIRIYANI - MONORANJAN DAS (Bengali Poem)

 


CHICKEN BIRIYANI


CHICKEN BIRIYANI

Chicken Recipes
Chicken recipes for dinner
Simple Chicken Recipes Indian
Chicken biryani recipe
Chicken biryani recipe in Bengali

Chicken biriyani is the best recipe in India. Everyone likes this famous food. Also, you can see the restaurants, stalls, and other shops, where chicken biriyani gets too much daily. But the other side of famous food is normally sold. Many people like this recipe today.

Now I am trying to the value of chicken biriyani in poor families. Where they are unable to buy rice plates at footpath hotels. So chicken biriyani is valuable for poor families.

চিকেন বিরিয়ানি 
মনোরঞ্জন দাস 


ও পাড়ায়  আজ বিশাল আয়োজন  ,

সন্ধ্যায় আসবে সেখানে , বহু লোকজন। 

কত রকমের পদ হবে রান্না সেখানে ,

কত রকমের মিষ্টি আসবে ওখানে। 

রাজা সব শুনেছিল মনযোগ সহকারে ,

ভাবছিল আমি যদি, যেতাম সেখানে , একটু আঁধারে। 

আমরা খুবই গরিব , কপালে কি জুটবে বাদশাহী খাবার কখনো ,

মা কে বলে লাভ নেই ,শুনলে বকবে ,তখনও। 

আজ আমি খাব চিকেন বিরিয়ানি ,

মায়ের জন্য নেব একটুখানি। 

সবাই যখন ঘুমিয়ে পড়বে , বিয়ে বাড়িতে ,

পাতায় লেগে থাকা এঁটো খাবারগুলো , তুলে নেব মাটির হাঁড়িতে। 

রাত তখন অনেক , ক্ষিদের জ্বালায় পেট জ্বলছে ,

সে এদিক - ওদিক তাকিয়ে ভাঁড়ার ঘরে ঢুকেছে। 

অমনি  কালো কুকুরটা ঘেউ ঘেউ করে  ডাক দিল ,

বাড়ির দারোয়ান সেখানে একছুটে এলো। 

চোর চোর বলে সকলে তাকে মারতে লাগলো ,

চিকেন বিরিয়ানি তো দূরের কথা , কেউ ,কেউ গালাগালি দিলো। 

এদিকে মা , তার খোঁজে ঘুরে বেড়ায় চারিদিকে ,

জিগ্যেস করে আঁধারেই যাকে ,তাকে। 

অবশেষে , পুলিশে নিয়ে এলো রাজাকে মায়ের কাছে ,

খাবার খেলো ,দুজনে মায়ের হাতের রান্না , কপালে যা আছে। 

চিকেন বিরিয়ানি ,চিকেন বিরিয়ানি ,

রাজার খাবার নাকি গরিবের হয়রানি। 

পান্তাভাত ,কাঁচালঙ্কা , পেঁয়াজ ও লবণ ,

গরিবের কুটির , তার কাছে রাজভবন। 

এক টুকরো খাবারের জন্য ,

জীবন হয়ে ওঠে অতি জঘন্য। 

গত সাতদিন ধরে উপোস দিয়ে ,

শরীর গেছে একেবারে ঝিমিয়ে। 

তাই ভেবেছিল ফেলে দেওয়া এঁটো খাবারে ,

যদি দুজনের পেট একটু ভরে। 

ও পাড়ায় জমিদার নীলরতন মুখার্জির বাড়িতে ,

চিকেন বিরিয়ানি রান্না করছিল পেতলের হাঁড়িতে। 

রাজস্থানের রাঁধুনীর হাতে ,

রান্নার বিভিন্ন পদ পড়বে প্রত্যেকের পাতে। 

পোলাও , ফ্রাইড রাইস , পটল-চিংড়ি ,

কে আগে খাবে , এই নিয়ে কাড়াকাড়ি। 

ছানার পায়েস , রসমালাই সঙ্গে রাজভোগ ,

এই দিয়ে করবে নিমন্ত্রিত অতিথিরা জলযোগ। 

আলোয় ভরে ছিল জমিদার বাড়ি ,

কচি পায়ে রাজা গিয়েছিল তাড়াতাড়ি। 

ক্ষিদের জ্বালায় পেট জ্বলছে তার ,

মায়ের কথা মনে পড়ছে বারবার।

 খাবার প্যান্ডেলে ভিড় জমেই চলেছে , 

ততবেশি রাজার পেটের জ্বালা বেড়েই চলেছে। 

অবশেষে লোকজনের উপস্থিতি শূন্য হয়ে গেল ,

রাজার  মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এল।

কচিকচি নগ্ন পায়ে এগিয়ে চলে ,

ডাস্টবিনের মধ্যে পড়ে থাকা খাবার , খাবে বলে। 

যত এগিয়ে চলে ,

মন ততবেশি উল্লসিত হয়ে চলে। 

আজ অভুক্ত রাজা ও তার মা খাবে ,

দু -মুঠো অন্ন তাদের অবশেষে জুটবে। 

যেই সে খাবার তুলবে ভাবল ,

অমনি কালো কুকুরটা তাকে তাড়া করল। 

ঘেউ ঘেউ করে ছুটে এল তেড়ে ,

লেজটি তুলে নেড়ে নেড়ে। 

সকল স্বপ্ন তার মুহূর্তেই চুরমার হয়ে গেল ,

কুকুরের ডাকে চৌকিদার ছুটে এল। 

চোর চোর রবে ঘুম ভাঙল সকলের ,

বেদম প্রহার জুটল কপালে বহুকালের। 

খাবার জুটল না আজকেউ তাদের ,

খুদে সন্তানটি অত্যাচারিত হল গরিব মায়ের ,

পুলিশে নালিশ জানান মুখার্জীবাবু ,

চিকেন বিরিয়ানির জন্য ছেলেটি হয়েছে কাবু। 

.............০০০০০............


যদি আমার লেখা কবিতাগুলি আপনাদের ভালো , তাহলে ছড়িয়ে দিন পৃথিবীর বুকে। 

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। 

শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রইল সকলকে।  


THANK YOU



https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html

 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


 

No comments:

Post a Comment