14.12.23

Book fair Raniganj By Monoranjan Das (Bengali Poem ) #Blog #Blogger #Poem, #Stories









রানীগঞ্জ বই মেলা 

 মনোরঞ্জন দাস 


বই মেলা বই মেলা, 

রানীগঞ্জ বই মেলা। 

 নতুন বছরের শুরুতেই ,

 আসবে তোমরা সকলেই।

 নতুন বছরের সেরা উপহার ,

 চারিদিকে রকমারি বই - এর বাহার। 

কচি -কাঁচাদের হাত ধরে , 

 মেলার উদ্বোধন করবেন ভক্তিভরে। 

প্রদীপ জ্বালিয়ে ,শঙ্খ বাজিয়ে , 

চলবে তারা সামনে এগিয়ে। 

পদযাত্রা হবে রানীগঞ্জ শহরে , 

ছাত্র -ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকাদের হাত ধরে।

 মাঠের চারিদিকে বই আর বই ,

 কচি-কাঁচাদের চেঁচামেচি ও হইচই।

 বই -এর পাহাড়ে জমেছে স্টলগুলি , 

সকলে অস্থির হাতে নিয়ে রঙ -তুলি।

 মনের ভাবনা প্রকাশ পাবে রঙের বাহারে ,

 তাদের পেট ভরবে সুস্বাদু আহারে।

 স্টলে স্টলে জমবে বই এর পাহাড় , 

পড়বে বই সকলে না ঘুরিয়ে ঘাড়।

 আবৃত্তি , কবিতা , নাচ ও গানে , 

ভরিয়ে তুলবে সকলে মনে -প্রাণে।

 প্রকাশকদের সহযোগিতায় ,

বই -এর নামের  তালিকা বাড়বে এই বই মেলায়।

 মেলা মানেই মানুষের আগমন , 

প্রত্যেকেই খুঁজে বেড়ায় আপনজন।

 মেলার উদ্যোগতাদের আন্তরিক অভিনন্দন,

সকলের জন্য রইল বই মেলার পবিত্র বন্ধন।

 সকলেই আসবেন এই নির্মল মেলায় ,

 চলে আসবেন পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যাবেলায়। 

বই থাকবে রবি ঠাকুরের , 

বই থাকবে বিভিন্ন খাবারের।

 ইতিহাস , ভূগোল বিজ্ঞানের বই ,

 লাগিয়ে দেবে চারিদিকে হইচই। 

শিশুদের চিৎকার - চেঁচামেচির মাঝখানে ,

 বড়দের ভিড় বই এর দোকানে। 

এ বলবে আমায় দাও , 

ও বলবে আমায় দেখাও।

 দিনের বেলা ফুলের সুগন্ধে ভরে উঠবে ,

 সন্ধ্যাবেলা আলোর ঝর্ণায় সাজবে। 

খাবারের স্টলের নেই কোনো অভাব ,

 কেউ খাবে ফুচকার চার্ট , কেউ খাবে কচি ডাব।

 দইবড়া , লস্যি , চিকেন বিরিয়ানি ,

 ঠান্ডা পানীয় নিয়ে করবে বাচ্চারা টানাটানি।

 কেউবা মায়ের হাত ধরে , 

কেউবা বাবাকে সাথে করে। 

সকলে এই মেলাতে আসবে স্বপ্ন নিয়ে ,

 মেলা থেকে বাড়ি কিছু মধুর স্মৃতি নিয়ে।

 ভবিষৎ সুন্দর হবে তখন, 

বন্ধু হিসেবে বইকে পাবে তুমি যখন। 

শুভ বই মেলার আগমন হোক রানীগঞ্জ শহরে  , 

মাননীয় তাপস ব্যানার্জীর হাত ধরে। 

 ০০০০০০--------০০০০০০

যদি ভালো লেগে থাকে আমার লেখা কবিতা  , তাহলে ছড়িয়ে দিন বিশ্বের দরবারে। 



https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html

No comments:

Post a Comment