বাবুর মা
মনোরঞ্জন দাস
বলি ,কোথায় গেলে গো ,
বাবুর মা।
সেই কখন থেকে খুঁজে মরছি ,
তোমাকে যে গো।
বলি , বাজারে যেতে হবে কি !
কোথায় যে যায় , কে জানে ?
আর , ভাল লাগে না।
আজ ভাবছি ইলিশ মাছ নিয়ে আসব।
কাতলা মাছের মাথা আনব।
সঙ্গে বাসমতী রাইস , চেরি ,কাজু, কিসমিস।
নলেন গুড়ের রসগোল্লা ,সন্দেশ , আজকে আসবে দীনেশ।
হ্যাঁ গো বাবুর মা , বলি গেলে কোথায় ?
সকাল বেলায় গিন্নীর খোঁজ মেলা ভার।
নিশ্চয় ঘুরতে বেরিয়েছে পাড়ায় , একবার
দেখতে পেলে আমার হাড় জুড়ায় ।
বলি ও বৌদি তোমরা কেউ দেখেছ ,
বাবুর মা -কে।
সকাল বেলায় ভাবলাম ,
এক কাপ গরম চা খাব , আমি আর ছিদাম।
চা তো দূরের কথা , গিন্নীর অস্তিত্ব কোথা ?
বাথরুমের ধারে ,
আমি খুঁজি যারে।
খুঁজে মরি পাড়ার প্রতিটি ঘরে ,
যে সামনে আসে শুধাই তারে।
প্রত্যেকের মুখে একই জবাব ,
বলি বাবু ,
জানোই তো গিন্নী মায়ের স্বভাব।
পাড়ায় প্রত্যেকের হাঁড়ির খবর রাখে নিজে,
নিজেকে ব্যস্ত রাখে অন্যের কাজে।
তাই বলি বাবু,
অযথা হচ্ছো তুমি কাবু।
যদি তোমার একান্তই প্রয়োজন তাকে ,
তাহলে শুধাও রাধার মা -কে।
যদি পারে সঠিক ঠিকানা দিতে ,
তোমাকে খোঁজ দেবে বিনা বাহানাতে।
অবশেষে কনকদের ছাদের উপরে ,
সুখ - দুঃখের আলোচনা সকলে করে।
নিচে থেকে ডাক পাড়ে ,বাবুর বাবা।
হ্যাঁ গো তুমি এখানে ,
আর আমি খুঁজে বেড়াচ্ছি যেখানে - সেখানে।
তুমি কি জানো না ,
তুমি বিনা আমি অচেনা।
ঘরের বাইরে কেন তুমি এলে ,
আমাকে ছেড়ে এই সকালে।
সকালের চা , কিংবা কফি ,
তুমি ছাড়া আমি উদাস রফি।
ভালোবাসার বাঁধনে বেঁধেছো আমায়,
দাঁড়িয়ে আছি যেন বটবৃক্ষের ছায়ায়।
বাবুর মা , বাবুর মা , বলে চেঁচিয়ে মরি বটে ,
কিন্তু তার জন্যই দুবেলা অন্ন জোটে।
অক্লান্ত পরিশ্রম করে সেই ভোরবেলা হতে ,
প্রত্যেকটি চাহিদা মেটায় বিনা অজুহাতে।
শীত , গ্রীষ্ম , বর্ষার অমানবিক পরিবেশে ,
দশদিক সামলে নেয় সে অনায়াসে।
সকালের জলখাবার ,
কিংবা দুপুরের আহার।
কোনো কিছুতেই আপত্তি নেই তার ,
এমনি অমায়িক তার ব্যবহার।
কান পেতে শুনলাম তার আলোচনা,
পাড়াপ্রতিবেশীদের নিয়ে তার এতো চিন্তা - ভাবনা।
কাদের বাড়িতে কিসের সমস্যা ,
মেটানোর চেষ্টা করে সকলের আশা।
জীবন নদীর জোয়ার - ভাঁটার স্রোতে ,
ভালোবাসার সম্পর্ক নিবিড় হয় নির্মল প্রভাতে।
রামধনুর সাত রঙে প্রকৃতি যেমন সেজে ওঠে ,
সংসার সমুদ্র ঢেউয়ের দোলায় তেমন নামে - ওঠে।
সংসার শুরু হয় কিচির - মিচির সুরে ,
সারাদিনের অক্লান্ত পরিশ্রমে বাধা যায় দূরে।
অন্যের দুঃখ - কষ্ট সে নিজে করে দূর ,
পৃথিবীটা যেন সুখের স্বপ্নে ভরপুর।
--------------***********---------------*************----------------**************---------------
;;https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
আপনাকে অনেক ধন্যবাদ , আমার নিজের লেখা এই কবিতা পড়ার জন্য।
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html

No comments:
Post a Comment