21.5.24

Motivation

 



                                  মানুষ হও 

মনোরঞ্জন দাস 

মানুষ হও 

মানুষ হও 

ঘরে ঘরে মায়েদের শুরু হয়েছে আর্তনাদ ,

এই নিয়ে চলেছে সারা দেশে বিবাদ। 

দেশের কু -সংস্কার নিয়ে চলেছে অবিরাম লড়াই ,

করা যাবে না এই নিয়ে বড়াই। 

ধনীদের অত্যাচারে গরিবের স্বপ্ন চুরমার ,

সমাজের নিয়মে চলেছিল বাল্যবিবাহের বাহার। 

অকালেই প্রাণ দিয়েছে না জানি কত নব জীবন ,

মায়ের কোল শূন্য করে ছেড়েছে সুন্দর ভূবন। 

জাত - পাত নিয়ে মিথ্যে বোঝাপড়া ,

এই নিয়ে চলে অবিরাম ঝামেলা - ঝগড়া। 

মানুষ হও 

মানুষ হও। 

শৈশবের আঙিনায় যেন লেগেছে মহামারী ,

ঘাটের মড়ার সাথে বাল্য -বিবাহের নিয়মের বাহাদুরি। 

আজ বাদে কাল মরবে বুড়ো রত্নহরি ,

তার আবার চাই কিনা সুন্দরী কুমারী। 

সমাজের এই অনিয়ম চলছিল রমরমিয়ে ,

কিশোরীদের করবে এক ক্লান্ত বৃদ্ধ বিয়ে।

তারপর যখন মৃত্যু বরণ করবে অবশেষে ,

বাল্য বিধবা ঠাঁই পাবেনা সমাজে শেষে। 

চিতার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ,

শুধু তার কান্নার শব্দ বাতাসে রবে। 

মানুষ হও 

মানুষ হও। 

একদিকে বাল্য  বিবাহ,

অন্যদিকে সতীদাহ। 

এ যেন মৃত্যুপুরী ,

তারই কত আবার রকমারি। 

ঘরে ঘরে মহামারীতে প্রাণ হারাচ্ছে কত মানুষ ,

তাদের পাশে দাঁড়াবে কোনো মহা-পুরুষ।

জাত -পাতের বেড়াজালে আবদ্ধ ছিল দেশ,

কিছুতেই কাটছিল না এই রেশ। 

কু -সংস্কারে অন্ধকারে আটকেছিল দেশের উন্নতি ,

কিভাবে হবে দেশের প্রগতি। 

নিজেদের মধ্যে চলে যদি নিত্যদিন অশান্তি ,

তাহলে কি হবে ঐক্যের মধ্যে শান্তি।

মানুষ হও 

মানুষ হও। 

আর্তনাদে ভরে উঠেছিল দেশের সর্বত্র ,

মানুষের মন হয়েছিল অপবিত্র। 

ঈশ্বরের কৃপায় জন্মেছিল বহু জ্ঞানী -গুণী মানুষ ,

যাঁদের মাধ্যমে ফিরেছিল সকলের হুঁশ। 

ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা রয়েছে তাঁদের ,

শতকোটি প্রণাম আমার চরণে যাঁদের। 

মনের অন্তরে চিরদিন রাখব আমি যত্ন সহকারে ,

পৃথিবীবাসী আর থাকবে না আঁধারে। 

বাল্য বিবাহের কু - নিয়মে ,

হারিয়েছে কত প্রাণ শ্মশানধামে। 

কচি কচি বহু ফুলের মতো জীবন ,

অকালেই ঝরে পড়েছে অসামাজিক ঘূর্ণিঝড়ে। 

সমাজের বুকে সৃষ্টি হয়েছিল বহু অনিয়মের বেড়াজাল ,

তাই শক্তি হারিয়ে দেশ হয়েছিল কাঙাল। 

বহু মায়ের বলিদানে দেশ পেয়েছিল শক্তির - ভাণ্ডার ,

সম্মান ফিরে পেয়েছিল দেশের ঝাণ্ডার। 

বহু সাধারণ মানুষের জীবনে এসেছিল তুফান ,

তলিয়ে গিয়েছিল দেশের বহু স্থান। 

দেশের উত্তর থেকে দক্ষিণ জুড়ে ,

তছনছ হয়েছিল পরাধীনতার তুমুল ঝড়ে। 

পাল্টে গেল মানুষের জীবন ,

অন্ধকারে ভরে গেল গোটা ভূবন। 

পূর্ব থেকে পশ্চিমের কৃষি- জমি ,

কৃষকেরাই হারিয়ে ফেলল নিজ ভূমি। 

মাতৃ আর্তনাদে ভরে উঠেছিল ,

বাড়ির অন্দর মহল। 

শিশুদের ক্রন্দনে রাত্রি নেমেছিল বাড়ির উঠোনে ,

থমকে গিয়েছিল বাড়ির পরিবেশ পরাধীনতার কারণে। 

বৈশাখের কাঁচা আমের সুগন্ধ যেন ,

হারিয়েছিল ঠিক একই কারনে জেনো। 

জ্যৈষ্ঠ মাসের গরম যেন হারিয়ে ফেলেছিল নিজ অস্তিত্ব ,

এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের সতীত্ব। 

আষাঢ় মাসের বর্ষার জলে ,

মানবজীবন গেল রসাতলে। 

শ্রাবণের প্লাবনে প্লাবিত দেশের অগ্রগতি ,

উন্নতি তো দূরের কথা এসেছিল অবনতি। 

ভাদ্র মাসের পাকা তালের লুচি ,

হাতে নিয়ে আনন্দে , বন্ধ হল কচিকাঁচাদের নাচানাচি। 

আশ্বিন মাসের নীলাকাশ , কাশফুলের দোলা ,

যেন সবকিছুই কেড়ে নিল পরাধীনতার ঝোলা। 

কার্ত্তিক মাসে অন্ধকারে ভরে গেল সব অলিগলি ,

হল না কারো বাড়িতে শুভ দীপাবলি। 

নবান্নের অন্নের স্বাদ পেল না কেউ অগ্রহায়ণ মাসে , 

চাষীদের মন দিতেই পারেনি এবার চাষে- বাসে। 

শীত মানেই পৌষপার্বণ , পিঠে - পুলির রান্নাঘর ,

পরাধীনতার কড়া -আঘাতে শেষ হল অতঃপর। 

মাঘীপূর্ণিমার মহামেলায় ,

কেউ এলো না সন্ধাবেলায়। 

ফাল্গুনের দোলযাত্রা রাঙিয়ে দেয় পলাশ - শিমূল ,

দেশবাসীর কি ভাঙবে তবে এবার তাদের মনের ভুল। 

চৈত্র মাসের চড়কপূজায় ,

এবার মাতৃ - বেদনা বাড়বে অযথায়। 

মানুষ হও ,

 মানুষ হও। 

দেশবাসীর এই মহাযুদ্ধে সকলেই থেকো একসাথে ,

পরাধীনতার শিকল ছিঁড়ে ফেলব নিজহাতে। 

Monoranjantalks.com


Monoranjantalks.blogspot.com


-------------------

Please read this poem and share your friends .







   


No comments:

Post a Comment