খেলাঘর
মনোরঞ্জন দাস
রজত ছুটতে ছুটতে এল গোবিন্দের কাছে ,
আরে , সুখবর আছে , একটা দারুণ সুখবর আছে।
চেঁচিয়ে যেন সারা গ্রামকে মাথায় তুলবে ,
সে যেন সকলকে আজ তার মনের কথা বলবে।
বহু অপেক্ষার মুহুর্ত কাটিয়ে ,
এবার সে বলবে সুখবরটি বুক ফুলিয়ে।
একমাত্র ছেলের স্ত্রী রূপালীকে নিয়ে ,
যাকে করেছিল তাপস ভালোবেসে বিয়ে।
রানাঘাটের কলেজ মোড়ে প্রথম পরিচয় ,
কল্পনাও করেনি তার সাথেই হবে শুভ পরিণয়।
হঠাৎ ডাকা ধর্মঘটের কারণে ,
প্রভাব পড়ে তাদের জীবনে।
ফিরতে হবে বাড়ি ,
অতি তাড়াতাড়ি।
কিভাবে পৌঁছবে তাপস দুর্গাপুরে ,
বেরিয়েছিল সেই কোন কাকভোরে।
বাড়িতে বাবা - মা আছে ,
কম বয়সী একটা কাজের মেয়ে থাকে কাছে।
এসেছিল মাসতুতো বোনের বাড়ি ,
সঙ্গে নলেনগুড়ের রসগোল্লা আর একটা সিল্ক বেনারসী শাড়ী ।
কতদিন পরে দেখা হল দুজনের ,
সেই শেষ দেখা বিয়ের সময় দুজনের।
শৈশবের পরিচয় ও ভালোবাসার আনন্দ ,
জীবনের যত ভালোই গল্প হোক বা মন্দ।
সবই যেন মন- মন্দিরের দেওয়ালে থাকে গাঁথা ,
সুখ - দুঃখ আনন্দে ভরা স্মৃতি কিংবা ব্যথা।
অল্প সময়ে কি আর হয় ভাই - বোনের কথা ,
দুষ্টুমিতে ভরা জুটেছে দুটি মাথা।
দুপুরের খাবারের পরই ধরতে হবে বাস ,
এটা ভেবেই ফেলল একটা দীর্ঘ নিঃশ্বাস।
কব্জি ডুবিয়ে খাবে শালাবাবু ,
তাই নানান পদ রান্না করিয়েছে প্রিয় জামাইবাবু।
বাসন্তী পোলাও , নবরত্ন , মটর -পনীর , কচি পাঁঠার মাংস , সর্ষে-ইলিশ , পটল-চিংড়ি , চিলি -চিকেন , পায়েস , চাটনি শেষপাতে দই -এর অংশ।
এত সব খাওয়ার পরে যদি হয় ঘুম ,
তার জন্য চাই নির্জন একটি বেডরুম।
অবশেষে হল সেটাই ,
বড্ড দেরি হয়েগেছে , পথে বাস যে নাই।
খোঁজ নিয়ে জানতে পারে ,
আজ বাস আর নাও চলতে পারে।
হঠাৎ ধর্মঘটের জেরে ,
সব কাজ উঠেছে সেরে।
চিন্তায় মাথা ব্যথা হয়েছে শুরু ,
ওদিকে রূপালীর বুক করছে ভয়ে দুরুদুরু।
মোড়ের মাথায় প্রতীক্ষালয়ে চিন্তিত দুটি মন ,
নিজের সাথেই নিজেই লড়াই করছে দুজন।
কেউ কাউকে চেনেনা আজকে তারা ,
দুজনেই এই মুহুর্তে একেবারে দিশেহারা।
রূপালী যাবে চিত্তরঞ্জন কিভাবে জানিনা ?
যেতেই হবে যেভাবেই হোক মন যে মানে না।
অবশেষে চিন্তায় , সমাধানের পথ খুঁজে পেল ,
একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল।
চলুন তাহলে দুজনে একসাথে পা বাড়ায় ,
কাঁধে - কাঁধ মিলিয়ে সমাধানের পথ যেন খুঁজে পায়।
ধর্মঘটের দিনে পথ -ঘাট জন -মানব শূন্য ,
আজ নতুন পথে তৈরী , পথ চলার জন্য।
জীবন -সংগ্রামের প্রথম অধ্যায় শুরু হবে আজকে ,
জানিয়ে দেবে ভালোবাসার আমন্ত্রণ এই সমাজকে।
প্রেমের কাহিনীর সূত্রপাত নব প্রেমিক -প্রেমিকার মনে ,
আবদ্ধ হতে চলেছে তারা পবিত্র বন্ধনে।
দুজনে অজান্তেই বাড়িয়ে দিয়েছে হাত ,
কোথায় কিভাবে কাটবে আজ দুজনের রাত।
অমাবস্যার এই রাত চাঁদের আলোয় ঝলমলাবে ,
পাখিদের কলরবে সারারাত তাদের জীবন কলকলাবে।
একজন অন্যজনের রক্ষাকর্তা হয়ে সারাক্ষণ দাঁড়িয়ে রবে ,
তারা চায় অন্ধকার কাটিয়ে সুন্দর সূর্যোদয় হবে।
অপেক্ষার অবসান ঘটিয়ে এল নতুন সকাল ,
এভাবেই চলতে থাকে যেন তাদের চিরকাল।
রূপালীর বিশ্বাসের পরীক্ষায় তাপস হল সর্বসেরা ,
তাপসের মনে আজ রূপালী যে স্বর্গের অপ্সরা।
গোপনেই দিয়ে ফেলল কোমল মনের অধিকার ,
সবকিছু মিলেমিশে একেবারে একাক্কার।
এভাবেই চলতে থাকে মনের মধ্যে প্রেমের ঘূর্ণিঝড় ,
প্রেমের কুটিরে জমাট বাঁধবে ভালোবাসার খড়।
কখন যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে ,
কে যে প্রথম কাছে এসেছে ?
কে জানে ?
কেবল মন জানে।
প্রেমের খেলায় মেতে ওঠে প্রেমের দুটিপাতা ,
শুরু হয় হিসেবের হালখাতা।
এদিকে বিবাহের চিন্তায় চিন্তিত কন্যাগ্রস্ত পিতা ,
কিভাবে সঠিক পাত্র খুঁজে পাওয়া যাবে হেথা।
বহু লোকের কাছে খোঁজ খবর নেওয়া ,
সঠিক তথ্য দেওয়া - নেওয়া।
এ যেন সব্জী বাজারে হীরের সন্ধান করা ,
কিংবা পুকুরে নেমে হাত দিয়ে জিয়ল মাছ ধরা।
একদিন হঠাৎ রজতবাবুর আগমন ,
একেবারে ঠিক করে নিলেন বিবাহের দিনক্ষণ।
দুই অভিভাবকের চূড়ান্ত সিদ্ধান্ত রূপ নিল নতুন ,
সহজ হয়ে গেল পথ ,যা ছিল এতদিন কঠিন।
কিন্তু গোপন রইল সবই তাপস - রূপালীর নিকট ,
যা প্রকাশ্যে এল বিবাহের দিন , রইল না অকপট।
আশ্চর্যের বিষয় দুজনের বিশ্বাসের উপর ,
দুজনের অগাধ আশ্বাস অভিভাকদের সিদ্ধান্তের উপর।
বিশ্বাসে মেলায় বস্তু , তর্কে বহুদূর ,
আজ তাই দুই পরিবার আনন্দে ভরপুর।
আলোয় আলোকিত দুই পরিবারের উঠোন - ঘর ,
আগামীকাল গায়ে হলুদের ছোঁয়া লাগবে কনে - লাগিয়ে গায়ে পাঠালে বর.
ভালোবাসার প্রথম ছোঁয়া ডানা মেলে উড়বে ,
প্রজাপতির আশীর্বাদে তারা খুশির সংসার গড়বে।
হলুদের শুভ গন্ধে বাতাস উঠেছে মেতে ,
ভালোবাসার অপরূপ রূপে তারা হাত রাখবে হাতে।
বিবেকবাবু খুবই খুশি আনন্দে আত্মহারা ,
মেয়ের বিয়ের সকল কাজ হয়েছে যে সারা।
মুদিরদোকানের জিনিসপত্র , সব্জি বাজারের ঠেলাঠেলি ,
ছুটে বেড়িয়েছেন বেনারসীর জন্য বিভিন্ন অলিগলি।
মনেরমতো কিনেছেন সোনার রকমারি গয়না ,
আরো কত কী , চিরুনি থেকে আয়না।
দিয়েছেন কত সুস্বাদু খাবারের পরিমানমত বায়না ,
ভালোবাসার বিয়েতে তাই অভাব কিছুই হয়না।
বিয়ের রাতে বর যেন আজ রাজকুমার ,
তোমাদের জন্য রইল আগাম শুভেচ্ছা আমার।
সানাই -এর সুরে চারিদিক করছে গমগম ,
আলোর ঝর্ণায় অতিথিদের হচ্ছে সমাগম।
দেখতে দেখতে ভরে গেল বাড়ি থেকে প্যান্ডেলের অন্তর ,
ধীরে ধীরে রাজবেসে প্রবেশ করল বর।
শুভদৃষ্টি , মালাবদল , সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিল জীবনকে ,
নতুনভাবে দেখবে এবার দুজনে দুজনকে।
বিয়ের পর্বের সবচেয়ে বেদনাদায়ক বিদায়ের বেলা ,
মন কেঁদে ওঠে অন্তর থেকে এ যেন ক্রন্দনের মেলা।
এ যেন চিরবিদায় এ জন্মের মত পিত্রালয় থেকে ,
মাঝে মাঝে ঢুকরে কেঁদে ওঠে মন অন্তর থেকে।
চিরদিনের মত বাপেরবাড়ির স্বাদ মিটে গেল তার ,
একই সাথে যেন ফুলে ফুলে নিয়ে এল শ্বশুরবাড়িতে বসন্তের বাহার।
নব বধূকে বরণ করে নিলেন শ্বাশুড়ীমাতা নিজে ,
নব বধূ গৃহে এলেন যেন রাজরাণী সাজে।
সকলকে প্রণাম করে আশীর্বাদ নিল মাথার পরে ,
সকলকে আপন করে নিল বুকে জড়িয়ে ধরে।
গুরুজনদের সেবা করা ছোটদের উচিৎ ,
ছোটদেরকে বুক দিয়ে আগলে রেখো ,দূরে ঠেলে দিও না কদাচিৎ।
সোনার সংসার সুখের সংসার রজতবাবুর আজকে ,
বছর ঘুরতে না ঘুরতেই তাই সুখবর জানাবে মন খুলে সকলকে।
গতকাল রাতে বউমাকে নিয়ে গিয়েছিল নার্সিংহোমে ,
আজ তাই সকলকে মিষ্টিমুখ করাবে বহু ধুমধামে।
সকলকে আমার আগাম নিমন্ত্রণ এসো নাতির অন্নপ্রাশনে ,
আমার খেলাঘর আজ সম্পূর্ণ হয়েছে নাতির আগমনে।
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
https://monoranjantalks.blogspot.com/2024/01/bengali-poem-babur-maa-by-monoranjan.html
https://monoranjantalks.blogspot.com/2024/05/motivation.html
এভাবেই তুমি বইতে থাকো চিরদিন,
তবেই মানব জীবন থাকবে স্বাধীন।
Thanks for supporting me. Please comment share and follow me.
https://monoranjantalks.blogspot.com/2021/11/river.html

No comments:
Post a Comment