রিমঝিম
মনোরঞ্জন দাস
মা আমাকে একটা পুতুল দেবে ,
কেন রে কি করবি ?
কি আবার ,খেলা করব।
তোর কি আর খেলার বয়স আছে ?
কেন গো পাশের বাড়ির রীনাদি কত বড় ,
তবু তো পুতুল নিয়ে খেলা করে।
আবার সোনালী ,সেও তো দেখি পুতুল পুতুল খেলা করে.
এই শোন ,তোর সাথে ওদের তুলনা করিস না।
ওরা বড়লোকের মেয়ে। আর তুই ?
আমি অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়।
ও মা, তাই বলে কি আমার পুতুল খেলা হবে না.
হ্যাঁ ,বললাম তো ,আমায় জ্বালাস না.
ও মা ,আমার বয়স তো মোটেই পাঁচ বছর।
তা হলেই বা ,গরিবের আবার জীবন !
তাহলে আমি স্কুলে যাব না ,মা।
না। আমাদের স্কুলে যেতে নেই।
ও পাড়ার ছেলে -মেয়েরা যে স্কুলে যায়।
ওরাও তো আমার মতো ,তার বেলা !
ছাড় না তোকে আর স্কুলে যেতে হবে না
না মা এমন কর না ,দোহায় তোমাকে ,
মিনা,রূপসী,দেবিকা সকলে তো যায় ,
কেউ তো বাধা দেয় না তাদের ,
স্কুলে গিয়ে কি হবে বলত ?
স্কুলে কত নতুন বন্ধু পাব।
স্কুলে মিড্ -ডে -মিলে খাবার খাব।
প্রতি বছর পোশাক পাব।
বিনা পয়সায় বই পড়তে পারব।
জুতো ও পাব পরতে মাগো।
আর বাধা দিও না ওগো !
আমার জীবনে অন্তত শিক্ষার আলো আসুক মাগো।
তুই যে চাঁদের কণা ,তুই যে আমার সোনা।
চালিয়ে যাব তোর পড়াশোনা ,
এটাই আমার চিন্তা-ভাবনা।
------------------------------**********--------------------------------
Please comment, share and follow me. Thanks for watching please support me.
Marattok
ReplyDeleteDarun
ReplyDeleteVery nice 👌
ReplyDeleteখুব ভালো।
ReplyDeletenice
ReplyDelete