ফুল
মনোরঞ্জন দাস
কয়েকটি টুকরো পাপড়ি নিয়ে
গঠিত হয় সুন্দর একটি ফুল।
সে কি জানে ? তার নিজের গঠনের ইতিকথা,
সে যে অসংখ্য পাপড়ির সমারোহ।
যেন মনে প্রাণে সমস্ত পাপড়ি জোট বেঁধেছে ,
যেমন ভাবে মৌমাছি মৌচাক বাঁধে।
যখন সমস্ত পাপড়ি কঠোর পরিশ্রম -
করে ফল স্বরূপ পেল তারা ফুলকে।
সেই ফুল কী কোনোদিন তাদের প্রতি শ্রদ্ধা জানাবে ?
মানবে কী তাদের আছে কোনো অস্তিত্ব -
সত্যিকারের পরিচয় কী স্বীকার করবে ?
যদি করে , তাহলে কী গর্ব ভাঙবে ?
ফুল কখনোই নিজের জন্য ফুটতে পারেনা।
যদি তাকে সুন্দর বলে কেউ -
যদি ঠাঁই পাই দেবতার চরণে -
তবে বাজবে বাঁশি তার জীবনে ,
শুনবে ঈশ্বরের বাণী এই ভুবনে।
Thanks for watching this poem. Please comment, and share. and follow me.
Monoranjantalks.com
🔥🔥🔥
ReplyDelete