18.10.21

The little girl রিমঝিম-মনোরঞ্জন দাস



                                                রিমঝিম 

 মনোরঞ্জন দাস 


মা আমাকে একটা পুতুল দেবে ,

কেন রে কি করবি ?

কি আবার ,খেলা করব। 

তোর কি আর খেলার বয়স আছে ?

কেন গো পাশের বাড়ির রীনাদি  কত বড় ,

তবু তো পুতুল নিয়ে  খেলা করে। 



আবার সোনালী ,সেও তো দেখি পুতুল পুতুল খেলা করে.

এই শোন ,তোর সাথে ওদের তুলনা করিস না। 

ওরা বড়লোকের মেয়ে। আর তুই ?

আমি অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়। 

ও মা, তাই বলে কি আমার পুতুল খেলা  হবে না.

হ্যাঁ ,বললাম তো ,আমায় জ্বালাস না.

ও মা ,আমার বয়স তো মোটেই পাঁচ বছর। 

তা হলেই বা ,গরিবের আবার জীবন !

তাহলে আমি স্কুলে যাব না ,মা। 

না।  আমাদের স্কুলে যেতে নেই। 




ও পাড়ার ছেলে -মেয়েরা যে স্কুলে যায়। 

ওরাও তো আমার মতো ,তার বেলা !

ছাড় না তোকে আর স্কুলে যেতে হবে না 

না মা এমন কর না ,দোহায় তোমাকে ,

মিনা,রূপসী,দেবিকা সকলে তো যায় ,

কেউ তো বাধা দেয় না তাদের ,

স্কুলে গিয়ে কি হবে বলত ?

স্কুলে কত নতুন বন্ধু পাব। 


স্কুলে মিড্ -ডে -মিলে খাবার খাব। 

প্রতি বছর পোশাক পাব। 

বিনা পয়সায় বই পড়তে পারব। 

জুতো ও পাব পরতে মাগো। 

আর বাধা দিও না ওগো !


আমার জীবনে অন্তত শিক্ষার আলো আসুক মাগো। 

তুই যে চাঁদের কণা ,তুই যে আমার সোনা। 

চালিয়ে যাব তোর পড়াশোনা ,

এটাই আমার চিন্তা-ভাবনা। 

------------------------------**********--------------------------------

Please comment, share and follow me. Thanks for watching please support me. 







5 comments: