শ্যামের বাঁশি
মনোরঞ্জন দাস
কে যে আমায় ডাকলো এই অসময়ে ,
যেতে হবে যে জল আনতে যমুনায়।
এ বাঁশি বাজলে মন যে বড় উতলা হয়ে যায় ,
কি করব খুঁজে যে না পায়।
জল আনতে যাব খালি কলস কোথা খুঁজে পায় ?
সখীদেরই কিভাবে পাঠাব খবর হায় !
ললিতা ,বিশাখা তোরা এখন কে আছিস ,কোথায় ?
উদ্ধার কর এসে রাধা যে অসহায়।
জুটিলা -কুটিলা আবার বসে সামনের দরজায় ,
আমি যে বসে আছি তোদেরই আশায়।
শ্যামের বাঁশি যে বারেবারে ডাকছে আমায়।
অবশেষে জল ফেলেই জল আনতে যাই ,
ভেবেই পাচ্ছি না যে কোনো উপায়।
ঠিক এমন সময় ললিতার গলার শব্দ দরজায় ,
এই রাই যাবিনা রে জল আনতে নীল যমুনায়।
কদমেরই তলায় বাঁশি হাতে বসে আছে কানাই ,
তার যে আর সবুর সয়নারে ভাই।
চল না এবার যাব দুজনায় ,
ওই কদম তলায়।
আমি যে দিবা-রাত্রি বাঁশির সুর শুনতে পাই ,
বিশাখা এসে রাই কে বলে চল ডেকেছে কানাই।
তার বাঁশি যে অবিরত মিলনেরই গান গায় ,
চল মোরা একসাথে যাব যমুনায়।
ললিতা,বিশাখা চল আমরা যাব সেথায় ,
মোর মনের গোবিন্দ রয়েছে যেথায়।
বৃন্দাবন আজ উঠবে মেতে ,
শ্যামের বাঁশির ধ্বনিতে।
অবশেষে মিলিত হল ব্যাকুল দুটি মন ,
রাই -গোবিন্দের মিলনে সু-সজ্জিত হল বৃন্দাবন
-------------------------------*********----------------------------------
Thanks for supporting me, please comment, share and follow me.
Excellent
ReplyDeleteদারুন
ReplyDeleteঅসাধারণ
ReplyDeletenice
ReplyDelete