19.10.21

Flute of Shyam শ্যামের বাঁশি - মনোরঞ্জন দাস

     



 শ্যামের বাঁশি  

মনোরঞ্জন দাস 

কে যে আমায় ডাকলো এই অসময়ে ,

      যেতে হবে যে জল আনতে যমুনায়। 

এ বাঁশি বাজলে মন যে বড় উতলা হয়ে যায় ,

কি করব খুঁজে যে না পায়। 

জল আনতে যাব খালি কলস কোথা  খুঁজে পায় ?

সখীদেরই কিভাবে পাঠাব খবর হায় !

ললিতা ,বিশাখা তোরা এখন কে আছিস ,কোথায় ?

উদ্ধার কর এসে রাধা যে অসহায়। 




জুটিলা -কুটিলা আবার বসে সামনের দরজায় ,

আমি যে বসে আছি তোদেরই আশায়। 

শ্যামের বাঁশি যে বারেবারে ডাকছে আমায়। 

অবশেষে জল ফেলেই জল আনতে যাই ,

ভেবেই পাচ্ছি না যে কোনো উপায়।   

ঠিক এমন সময় ললিতার গলার শব্দ দরজায় ,

এই রাই যাবিনা রে জল আনতে নীল যমুনায়। 

কদমেরই তলায় বাঁশি  হাতে বসে আছে কানাই ,

তার যে আর সবুর সয়নারে  ভাই। 

চল না এবার যাব দুজনায় ,

ওই কদম তলায়। 



আমি যে দিবা-রাত্রি বাঁশির সুর শুনতে পাই ,

বিশাখা এসে রাই কে বলে চল ডেকেছে কানাই। 

তার বাঁশি যে অবিরত মিলনেরই  গান গায় ,

চল  মোরা  একসাথে যাব যমুনায়।  

ললিতা,বিশাখা চল আমরা যাব সেথায় ,

মোর মনের গোবিন্দ রয়েছে যেথায়। 


বৃন্দাবন আজ উঠবে মেতে ,

শ্যামের বাঁশির ধ্বনিতে। 

অবশেষে মিলিত হল ব্যাকুল দুটি মন ,

রাই -গোবিন্দের মিলনে সু-সজ্জিত হল বৃন্দাবন 

-------------------------------*********----------------------------------

Thanks for supporting me, please comment, share and follow me. 





4 comments: