রথযাত্রা
মনোরঞ্জন দাস
বাংলার বাঙালিদের নিকট পবিত্র যাত্রা ,
আষাঢ়ের বাদল দিনের জগন্নাথদেবের রথযাত্রা।
পুরীর সাগরের পাড়ে শুরু হয়ে যায় তোলপাড় ,
দেওয়া হয় না কোন কিছুতেই ছাড়।
পুরীর পাণ্ডাদের নিঃশ্বাস ফেলার নেই সময় ,
এই তো এসেছে মানব জীবনের সু -সময়।
মহাপ্রভুর ভক্তদের শুরু হয়ে যায় আনাগোনা ,
তাঁর প্রতি ভালোবাসার চায়না কোনো বাহানা।
দাদা বলরাম ও বোন শুভদ্রাকে সঙ্গে করে ,
মহাপ্রভু স্বয়ং এলেন পৃথিবীর পরে।
অপরূপ রূপ তাঁর কল্পনার অতীত ,
তাঁকে মানব জীবন ব্যতীত।
ভালোবাসার মূল মেরুদন্ড একমাত্র তিনি ,
দ্বাপর যুগের সর্ব শ্রেষ্ঠ অবতার যিনি।
মানব মিছিলে ভরপুর পুরীর সমুদ্রতট ,
যেন কোনো চিত্র শিল্পীর চিত্রপট।
রথের দিনের পুরীর অপরূপ শোভা মনকে করে শান্ত ,
মানব জীবনের টানাপোড়েনে বর্তমানে প্রত্যেকেই অতি ক্লান্ত।
পুরীর মন্দিরে রাজা দেন নিজহাতে ঝাড়ু ,
নারকেল দিয়ে মায়েরা বানান প্রভুর জন্য নারকেল নাড়ু।
অজস্র দাবদাহের মধ্যেও পাণ্ডারা হার মানেন না ,
কি অপূর্ব স্বাদ মহাপ্রভুর সেবায় তা যে কেউ জানেন না।
দিদিমার মুখে শুনেছিলাম রথের দিনের গল্প ,
এখন মনে হয় তা ছিল খুবই সামান্য ,অতি অল্প।
পিসিমার বাড়ি ,মাসিমার বাড়ি ঘোরেন তিনি আনন্দে ,
পেটপুরে প্রসাদ খান ,থাকেন নিত্য আনন্দে।
ধনী থেকে গরীব সকলেই থাকে মগ্ন ,
সকলের নিকট তিনি হলেন অমূল্য নীল রত্ন।
মানব সমুদ্রের ঢেউ এদিক থেকে ওদিকে যায় ,
কারো সঙ্গে বাবা-মা ,কারো সঙ্গে ছোট্ট ভাই।
কেউ ডাকে প্রাণ ভরে মন্দিরে গিয়ে ,
কেউ ডাকে বাড়িতে বসে পবিত্র মন দিয়ে।
পুরীর জন সমুদ্রে হারিয়ে যায় মানব -দুঃখের কাহিনী ,
জনগনের সুরক্ষায় নিযুত রয়েছে ওড়িষ্যা তথা ভারতের সেনা -বাহিনী।
একই সাথে চলতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে একই মেলা ,
তার মধ্যে অন্যতম রানিগঞ্জের রাজবাড়ীর রথের মেলা।
বহু লোকের সমাগম হয় এই রথের মেলাতে ,
সকাল থেকে শুরু হয়ে যায় ,ভিড় হয় সন্ধ্যাবেলাতে।
মনের আশা পূর্ণ হবে মহাপ্রভুর আশীর্বাদে ,
মেলা দেখা সফল হবে মেলা কমিটির সুবাদে।
মেলা মানেই বহু লোকের সমাগম ,
জাত -পাতের ধার ধারে না ,মেলা মানেই সঙ্গম।
বিভিন্ন রকমের খাবারের দোকান ,ভিড়েতে ঠেসাঠেসি ,
কেউ খায় কম করে , কেউ বা ঢের বেশি।
শিশুদের ক্রন্দন কানে আসে যেমন ,
বড়োরাও দর কষাকষি শুরু করেছে তেমন।
চুড়ি ,ফিতে ,মনোহারির দোকানে দেখা না কিছু ,
নারীদের ভিড় লেগে রয়েছে তারি পিছু পিছু।
বেলুন আর বাঁশির শব্দে কান যে ঝালা পালা ,
ওদিকে মদনের কাঁধে চেপে মেলা দেখছে তার ছোটো শালা।
বউয়ের হাত ধরে হেঁটে চলেছে ওপাড়ার রামুকাকা ,
গরুগাড়ির উপরে বসে গাড়োয়ান খাচ্ছে কাঁঠাল পাকা।
দেবাশীষের অতি প্রিয় গরম গরম জিলিপি ,
রথের নিকটে গিয়ে ভক্তি ভরে প্রণাম করছে যে লিপি।
দিপালীর বাবার সেই এক কাপ চা আর দুটো সিঙ্গাড়া ,
রথের কারণে আজ তোলপাড় গ্রাম -বাংলার সকল পাড়া।
বাচ্চা থেকে বুড়ো কেউ কম যায় না ,
মেলাতে যাওয়ার খোঁজে নানান বাহানা।
সমরের দাদুর স্বভাব গেলো না বদলানো ,
দিদিমাকে নিয়ে সেই নাগর দোলনায় চড়ানো।
গরমের অত্যাচারের পরে এই মহা মিলনের মেলা ,
বর্ষার বৃষ্টির জলেও তাই মেলা যায় সকলে দুইবেলা।
রানিগঞ্জের এই মেলা বিখ্যাত কালোহীরার মতো ,
এখানকার কয়লা পূর্বে ইংল্যান্ডে রপ্তানি হতো।
মাটির পুতুল ,বাঁশের ঝুড়ি ,ধামা ,কুলো ,
সবকিছু ভরে যায় উড়ে পায়ের ধূলো।
কেউ হাতে নিয়ে ঘুগনির গরম প্লেট ,
মালতীর হাতে তার নতুন বই -স্লেট।
কেউ কিনেছে ঘর সাজানোর নানান রকমারি জিনিস ,
রাজুর মা তাকে বলেছে একটি লক্ষ্মী প্রতিমা আনিস।
পাড়ার ছেলেরা ওই বুঝি কেউ কেউ ফিরে এল ,
তাড়াহুড়োতে মুনমুনের মাটির কলসিটা ভেঙে গেল।
রাত্রি যত বাড়ে মেলা জমে ওঠে ,
গোপাল ফেরেনি বাড়ি ,তার মা চিন্তায় অস্থির হয়ে ওঠে।
আলোর ঝর্ণায় চারিদিক ঝলমল ,
রথের উপরে বসে আছে চঞ্চল ও শ্যামল।
ফুচকার দোকানেও লম্বা লাইন ,
ট্রাফিক সিগন্যাল ভেঙে কতো দিয়েছে ফাইন।
দুঃখের জীবনে সুখের স্থায়িত্ব অতি অল্প ,
বাংলার রথের মেলার নেই কোনো বিকল্প।
........................................
Please comment, share, and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
nice
ReplyDelete