23.8.22

CWSN The world best project

 CWSN
Monoranjan Das





       আজ পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে গেছে  CWSN এর মূল কর্মকাণ্ড। পূর্বে সকলেই 
 এদেরকে অবহেলিত ,অসুস্থ ,অপরিণত বলে আখ্যা দিয়ে নিজেকে ধন্য বলে মনে করত। 
এদেরকে নিয়ে নানান ব্যঙ্গ করত ,হাসাহাসি ,কটু মন্তব্য করে খুশি হত। পৃথিবীর সেই শুরু থেকে মানব সমাজে এদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। সকলেই ভাবে সাধারণ ভাবে সুস্থ সবল মানুষই কেবল এই সমাজের যোগ্য। যারা সমস্ত কাজ যেকোনো সময়ে সহজেই করতে পারে। কোনো বাধা তাদের পথে পাহাড় হয়ে দাঁড়াতে পারে না। 

              কিন্তু বিভিন্ন কারণে জন্মগত ভাবে যে সব শিশুরা শারীরিক বা মানসিকভাবে নিপীড়িত ,তাদেরকে এই সমাজে কেউ ঠাঁই দিতে চায় না। তাই এরা চিরদিন একটা গণ্ডীর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। বলা বাহুল্য যে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত বলে মনে করি ,মানুষ বলে সমাজের শ্রেষ্ঠ জীব বলে প্রমাণ করে থাকি ,প্রকৃত পক্ষে কিন্তু সম্পূর্ণটাই ভুলে ভর্তি।  ভারতের ইতিহাসে বহুবার এই ধরণের ঘটনার পুনরাবৃত্ত ঘটেছে।  

              কখনো জাতপাতের দোহায় দিয়ে ,কখনো ধনী - গরিবের বেড়াজালে আবদ্ধ করে তো আবার কখনো ছোঁয়াচে রোগের বাহানায় তাদের পরিবারকেই সমাজ থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে।  ফলে এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবার অপমানিত হয়ে চলেছে। সকলেই ঈশ্বরের এই সৃষ্টিকে সমাজের পাপ বা পূর্ব জন্মের পাপ বা কোন বিশেষ অন্যায় পরিগণিত করে থাকে। 

            কিন্তু আশ্চর্যের কথা এই রোগ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্ম পৃথিবীর বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যেই হয়েছে।  এমন নয় যে শুধু গরিব বা নিচু জাতের মানুষের পরিবারেই ঘটেছে। ধনী পরিবারে এমন কি রাজ্ পরিবারেও এর প্রভাব দেখা গেছে ,ফলে এই সমস্যা যে বিশেষ কোনো এক শ্রেণির তা কিন্তু নয় তাই সকলকেই এটা মেনে নিতে হবে যে এই সব শিশুদের সমাজে সকলের মধ্যে থাকার অধিকার আছে। সকলের মতো স-সম্মানে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। 

             কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে একটি শিশু জন্ম নেয় সম্পূর্ণ নিজস্ব প্রতিভা নিয়ে। কেউ তার প্রতিভাকে যদি শুরুতেই পদপৃষ্ঠ করতে চায় ,তাহলে  সে ভুল করবে। কারণ তা প্রমাণিত হতে বহু সময় লাগে। তাই বলে কোনো শিশুকেই জীবনের শুরুতেই থামিয়ে দেওয়া যাবে না। তাকে মুক্ত আঙিনায় প্রজাপতির মতো স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে। কবিগুরু চেয়েছেন তাঁর জীবনের যেসব স্বপ্নগুলো পূরণ হয়নি বা পূরণ হতে পায়নি ,তা ভবিষৎ প্রজন্মের হাত দিয়ে পূরণ করতে। 

              পৃথিবীর প্রতিটি কোনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভাব কিন্তু অতীতেও ছিল না আজও নেই। কিন্তু সকলেই বেশির ভাগই একটু আড়চোখেই দেখতেই ভালোবাসে। স্বীকার করতেই চায়না যে তারা এই সুন্দর পৃথিবীর একটুকরো নির্মল হাসি।  তাদের কোমল মনের অন্তরে রয়েছে অগণিত হীরার খনি। যেখানে জমে আছে রাশিরাশি অজানা শক্তির ভান্ডার ,যা পৃথিবীর রূপকেই পাল্টে দিতে পারে। 

               যেভাবে রত্নাকর দস্যু বাল্মীকির হাত দিয়েই রচিত হয়েছিল এক অকল্পনীয় মহাকাব্য।তাঁর প্রতিভার প্রমাণ দিয়েছিল রামায়ণ। যেখানে রামের মতো এক অপূর্ব চরিত্র রচিত হয়েছিল ,যিনি পিতার আদেশে অতি সহজেই ত্যাগ করেছিলেন অযোধ্যার রাজসিংহাসন ও মাতৃস্নেহ। যা আমাদের সকলের নিকট এক অভিনব উদাহরণ। 

                কর্ণের মতো বীরের উদাহরণ আমরা মহাভারতে পেয়েছি।          
আমরা প্রতিনিয়ত দেখে থাকি দুর্বলের উপর সবলের প্রহার চলতেই থাকে , কিন্তু যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন রক্ষার দায়িত্ব তিনিই নিয়েছেন। তাই তাঁর চিন্তা ভাবনাকে আমরা কখনোই অস্বীকার করতে পারিনা। ঈশ্বরের সৃষ্টিকে আমাদের উচিৎ প্রতি মুহুর্তে মেনে নেওয়া। তিনি যখন তাঁর ইচ্ছে প্রকাশ করেছেন যে তাঁর সৃষ্টিকে পৃথিবীতে পাঠাবেন , তখন তাঁর ইচ্ছেকে মাথা পেতে মেনে নেওয়ায় আমাদের একমাত্র উচিৎ। 

                এই সমাজ কর্ণের মতো বীরকেও ভরে দিয়েছিল অপমানের অন্ধকারে চিরদিনের মতো। একমাত্র দুর্যধনেই ছিল তার আশ্রয়দাতা ও অন্নদাতা।  ক জন এই সমাজের মানুষ কর্ণের মতো মহান বীরকে মনে রেখেছে বা সম্মান দিয়েছে ? মনে  হয় এক  জন ও নয়। তাহলে বুঝতেই পারছি সমাজ নিজেই কিন্তু CWSN এর অন্তর্ভুক্ত।  তাহলে কী আমরা এই সমাজের বাইরে চলে যাব না কি সমাজ আমাদেরকে পরিত্যাগ করবে। অতএব উপায় একটাই আমাদেরকে সকলকে নিয়েই চলতে হবে ,তবেই সমাজ এগিয়ে যাবে ,দেশ উন্নতি লাভ করবে। 


                                                                                                                           ক্রমশ  
Please comment, share and follow me. Thanks for supporting me. Monoranjantalks blog spot ,com



https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html

1 comment: