29.6.22

Bengali poem Buddha Purnima

    





বুদ্ধ পূর্ণিমা 
 মনোরঞ্জন দাস 


আজ সকালে রাখী বউদির বোন এল বাড়িতে ,

তাদের ওই নতুন চারচাকা গাড়িতে। 

গাড়িটি অপরূপ সুন্দর দেখতে ,

সে নিজেই পারদর্শী চারচাকা চালাতে। 


আজ দিনটি বড়ই পবিত্র ,আজ যে বুদ্ধ পূর্ণিমা ,

পূজার বাজার করতে দিয়েছে আমাকে মা। 

পূর্ণিমাকে দেখে ভুলেই গেছি কি যে  আনতে হবে ,

মনে মনে ভাবছি শুধুই সে কি আমার সাথে যাবে ?


চোখেতে চশমা কালো ,ঠোঁট দুটি তার রাঙালো ,

অপরূপা রূপসীকে আমার দেখতে লাগে ভালো। 

সেই দেখেছিলাম শান্তিনিকেতনের পৌষমেলাতে ,

শীতকালের  সন্ধ্যাবেলাতে। 


বউদির পাশেই দাঁড়িয়ে ছিল  অনন্য সাজে ,

আমি গিয়েছিলাম সেখানে কোনো এক বিশেষ কাজে। 

দেখে চোখ আমার সরে না আর ,

এমনি তার রূপের বাহার। 


ঠিক যেন দেবীর প্রতিমা শিল্পীর হাতের তৈরী করা   ,

কিংবা স্বর্গের কোনো অপ্সরা। 

অপেক্ষায় রয়েছে কোনো বিশেষ আপনজনের ,

হয়ত আসবে এখনি ,পূর্ণ হবে বাসনা  নিজ মনের। 


সেদিনের সেই সন্ধ্যাবেলার কথা ভুলব কি করে ,

আজো বেঁচে আছি তাকেই আঁকড়ে ধরে। 

জানিনা আমার প্রেমের প্রথম গোলাপ ,

স্মৃতি হয়েই রইবে ,না শুরু হবে আজ নতুন আলাপ। 


ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছ মোর মনে ,

পুড়ে পুড়ে মরছি প্রতিটি ক্ষনে। 

জীবনের মানে পাই না খুঁজে ,

জানিনা আজ সে বুজবে কি নিজে। 


এদিকে মায়ের পূজার বাজারের জিনিসের ফর্দ হারিয়েছি নিমিষে ,

মায়ের আলালের দুলাল এখন কি যে নিয়ে আসে। 

চোখের সামনে ভাসছে শুধু পূর্ণিমার অপরূপ দৃশ্য ,

বাকি যেন সবকিছুই হয়েছে অদৃশ্য।  


হাতে রয়েছে কেবল তারই নাম  লেখা ,

   কখন যে লিখেছি  হয়নি তা নিজেরই দেখা। 

 চারিদিকে শুধুই পূর্ণিমার আলোয় আলোকিত্  মোর মন ,

মনে হচ্ছে সে যেন  সবচেয়ে   আপনজন। 


আজ মোর  মনের অবস্থা অতি দুর্বল ,

একমাত্র পূর্ণিমায় মোর  চির সম্বল। 

দিনের পর দিন  শুধুই খুঁজেছি ,

মরুভূমির বালুকায় নিজেকে হারিয়েছি। 


আজ তাই সামনে পেয়েছি যখন ,

কিছুতেই হারাতে চায়না তখন। 

তোমার উপস্থিতি আমার অস্তিত্ব হয়েছে আজকে ,

 অতীতকে  সাক্ষী রেখে জড়িয়ে ধরেছি বর্তমানকে। 


আজকের এই শুভদিনে একমাত্র ঈশ্বর পাঠিয়েছে তোমাকে ,

আজ আমি মায়ের হাতে তুলে দেব তার হবু বৌমাকে। 

মনের কল্পনা পাবে আজ নতুন জীবন ,

মিলিত হতে চলেছে দুটি আশায় ভরা মন। 


নদীর কূল খুঁজে পাবে আজ আমার পূর্ণিমা ,

সামনেই তার আকাশ নীলিমা। 

বহু চেষ্টার পরে সে যাবে আমার সাথে বেড়াতে ,

দুজনেই হাঁটব পাশে পাশে হাত দিয়ে হাতে। 


তার ঠোঁটের কোণের মিষ্টি হাসির আলো ,

মনের মধ্যে নতুন আশার আলো জাগল।

সকলের অনুমতি নিয়ে নতুন পথে পাড়ি দিলাম ,

আজ আমি এক নতুন দায়িত্ব হাতে নিলাম। 


কল্পনা আজ দরজায় কড়া নাড়তে করল শুরু ,

মনটা যেন করছে দুরু দুরু। 

ভাবতেই পারছিনা তার মনের সিদ্ধান্ত ,

নেবে কি আজ সত্যি নতুন দিগন্ত। 


সে কি এই শুভদিনে তার মনের কথা বলবে ,

না কি আমার পথেই চলবে। 

বৌদির কাছে শুনেছি তার গোপন মনের বহু কথা ,

আজ নিজ কানে শুনব মধুর প্রেমের কথা। 


ওই তো এসেছে নীল শাড়ি পরে ,

মনে হচ্ছে নীলপরী নেমেছে ঘরে। 

শরতের আকাশের শোভা যেন দিচ্ছে আগাম বার্তা ,

নিয়ে এসেছে যেন বুকভরা অসংখ্য প্রেমের বার্তা। 


চুলের বেনীতে রজনীগন্ধ্যার মালা ,

হাতে রয়েছে সোনার দুইখান বালা। 

পেয়েছি আমি অমূল্য রতন ,

করতে হবে তাই সর্বদায় যতন। 


জীবনের নতুন অধ্যায়ে করছি পদার্পণ ,

মনের ভালোবাসার ডালি তাই করলাম অর্পণ। 

বুদ্ধ পূর্ণিমার এই শুভদিনে ,

মাকে দেব তার উপহার দুটি চরণে। 


আমার পূর্ণিমা গ্রহণ  করল আজ আমার প্রস্তাব ,

ফুলের মতো পবিত্র তার স্বভাব। 

দুজনের মনের মিলন হল আজ শুভক্ষণে ,

সারা জীবন থাকব আঁকড়ে ধরে দুজনে।



Please comment, share, and follow me.  

Monoranjantalks.com

Monoranjantalks.blogspot.com



  

  

    

2 comments: