বুদ্ধ পূর্ণিমা
মনোরঞ্জন দাস
আজ সকালে রাখী বউদির বোন এল বাড়িতে ,
তাদের ওই নতুন চারচাকা গাড়িতে।
গাড়িটি অপরূপ সুন্দর দেখতে ,
সে নিজেই পারদর্শী চারচাকা চালাতে।
আজ দিনটি বড়ই পবিত্র ,আজ যে বুদ্ধ পূর্ণিমা ,
পূজার বাজার করতে দিয়েছে আমাকে মা।
পূর্ণিমাকে দেখে ভুলেই গেছি কি যে আনতে হবে ,
মনে মনে ভাবছি শুধুই সে কি আমার সাথে যাবে ?
চোখেতে চশমা কালো ,ঠোঁট দুটি তার রাঙালো ,
অপরূপা রূপসীকে আমার দেখতে লাগে ভালো।
সেই দেখেছিলাম শান্তিনিকেতনের পৌষমেলাতে ,
শীতকালের সন্ধ্যাবেলাতে।
বউদির পাশেই দাঁড়িয়ে ছিল অনন্য সাজে ,
আমি গিয়েছিলাম সেখানে কোনো এক বিশেষ কাজে।
দেখে চোখ আমার সরে না আর ,
এমনি তার রূপের বাহার।
ঠিক যেন দেবীর প্রতিমা শিল্পীর হাতের তৈরী করা ,
কিংবা স্বর্গের কোনো অপ্সরা।
অপেক্ষায় রয়েছে কোনো বিশেষ আপনজনের ,
হয়ত আসবে এখনি ,পূর্ণ হবে বাসনা নিজ মনের।
সেদিনের সেই সন্ধ্যাবেলার কথা ভুলব কি করে ,
আজো বেঁচে আছি তাকেই আঁকড়ে ধরে।
জানিনা আমার প্রেমের প্রথম গোলাপ ,
স্মৃতি হয়েই রইবে ,না শুরু হবে আজ নতুন আলাপ।
ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছ মোর মনে ,
পুড়ে পুড়ে মরছি প্রতিটি ক্ষনে।
জীবনের মানে পাই না খুঁজে ,
জানিনা আজ সে বুজবে কি নিজে।
এদিকে মায়ের পূজার বাজারের জিনিসের ফর্দ হারিয়েছি নিমিষে ,
মায়ের আলালের দুলাল এখন কি যে নিয়ে আসে।
চোখের সামনে ভাসছে শুধু পূর্ণিমার অপরূপ দৃশ্য ,
বাকি যেন সবকিছুই হয়েছে অদৃশ্য।
হাতে রয়েছে কেবল তারই নাম লেখা ,
কখন যে লিখেছি হয়নি তা নিজেরই দেখা।
চারিদিকে শুধুই পূর্ণিমার আলোয় আলোকিত্ মোর মন ,
মনে হচ্ছে সে যেন সবচেয়ে আপনজন।
আজ মোর মনের অবস্থা অতি দুর্বল ,
একমাত্র পূর্ণিমায় মোর চির সম্বল।
দিনের পর দিন শুধুই খুঁজেছি ,
মরুভূমির বালুকায় নিজেকে হারিয়েছি।
আজ তাই সামনে পেয়েছি যখন ,
কিছুতেই হারাতে চায়না তখন।
তোমার উপস্থিতি আমার অস্তিত্ব হয়েছে আজকে ,
অতীতকে সাক্ষী রেখে জড়িয়ে ধরেছি বর্তমানকে।
আজকের এই শুভদিনে একমাত্র ঈশ্বর পাঠিয়েছে তোমাকে ,
আজ আমি মায়ের হাতে তুলে দেব তার হবু বৌমাকে।
মনের কল্পনা পাবে আজ নতুন জীবন ,
মিলিত হতে চলেছে দুটি আশায় ভরা মন।
নদীর কূল খুঁজে পাবে আজ আমার পূর্ণিমা ,
সামনেই তার আকাশ নীলিমা।
বহু চেষ্টার পরে সে যাবে আমার সাথে বেড়াতে ,
দুজনেই হাঁটব পাশে পাশে হাত দিয়ে হাতে।
তার ঠোঁটের কোণের মিষ্টি হাসির আলো ,
মনের মধ্যে নতুন আশার আলো জাগল।
সকলের অনুমতি নিয়ে নতুন পথে পাড়ি দিলাম ,
আজ আমি এক নতুন দায়িত্ব হাতে নিলাম।
কল্পনা আজ দরজায় কড়া নাড়তে করল শুরু ,
মনটা যেন করছে দুরু দুরু।
ভাবতেই পারছিনা তার মনের সিদ্ধান্ত ,
নেবে কি আজ সত্যি নতুন দিগন্ত।
সে কি এই শুভদিনে তার মনের কথা বলবে ,
না কি আমার পথেই চলবে।
বৌদির কাছে শুনেছি তার গোপন মনের বহু কথা ,
আজ নিজ কানে শুনব মধুর প্রেমের কথা।
ওই তো এসেছে নীল শাড়ি পরে ,
মনে হচ্ছে নীলপরী নেমেছে ঘরে।
শরতের আকাশের শোভা যেন দিচ্ছে আগাম বার্তা ,
নিয়ে এসেছে যেন বুকভরা অসংখ্য প্রেমের বার্তা।
চুলের বেনীতে রজনীগন্ধ্যার মালা ,
হাতে রয়েছে সোনার দুইখান বালা।
পেয়েছি আমি অমূল্য রতন ,
করতে হবে তাই সর্বদায় যতন।
জীবনের নতুন অধ্যায়ে করছি পদার্পণ ,
মনের ভালোবাসার ডালি তাই করলাম অর্পণ।
বুদ্ধ পূর্ণিমার এই শুভদিনে ,
মাকে দেব তার উপহার দুটি চরণে।
আমার পূর্ণিমা গ্রহণ করল আজ আমার প্রস্তাব ,
ফুলের মতো পবিত্র তার স্বভাব।
দুজনের মনের মিলন হল আজ শুভক্ষণে ,
সারা জীবন থাকব আঁকড়ে ধরে দুজনে।
Please comment, share, and follow me.
Monoranjantalks.com
Monoranjantalks.blogspot.com
Habbi
ReplyDeleteheavy
ReplyDelete