The thoughts of a little girl.
the thoughts of a little girl.
child education plan
thoughts about parents
lovely parents
about my parents
খুকুমনির বায়না
মনোরঞ্জন দাস
রাত পেরিয়ে ভোর যে হল ,
তাই খুকুমনির ঘুম ভাঙল।
কতো কাজ আছে আজ সারাদিন ,
যে মনে হচ্ছে আজ সে পরাধীন।
সারারাত ধরে করছে কতো চিন্তা-ভাবনা ,
আজ যে বহু লোকের আনাগোনা।
কিনতে বহু জিনিস বাজারেতে গিয়ে ,
আগামীকাল যে ওর মেয়ের বিয়ে।
মা বলে খেয়ে নাও ,বাবা বলে খাও ,
সে আমার তো সময় নেই ,তোমরা এখন যাও।
আজ যে আমার মেয়ের বিয়ে ,
বুঝতে চাও না কেন মন দিয়ে।
বাবা তুমি বলো তোমার মেয়ের বিয়েতে কতো কাজ থাকবে ,
তখন কি আর তোমার মেজাজ ঠিক থাকবে।
মা বলছে বারেবারে খাবার টা খেয়ে নে ,
আজ যে আমার অনেক কাজ ,মেয়ের বিয়ে সামনে।
ও বাবা তোমাকে কিন্তু আমার মেয়ের বিয়ের দায়িত্ব নিতে হবে ,
এই রকম সুযোগ বলো তুমি কবে কোথায় পাবে।
তুমি এখন বাজারে গিয়ে মায়ের সাথে বেনারসী কিনবে ,
মেজো মামা এখন মিষ্টি আনতে যাবে।
রতন কাকা যাবে মাছের বাজারে ,
দেশী কাতলা মাছ যে চাইরে।
মনি কাকা গেল সব্জি কিনতে বর্ধমান সদরে ,
ওমা বলতে ভুলে গেছি মিহিদানা-সীতাভোগ ,কেউ ফোন করে বল রে।
ওই দিকে গিয়ে আবার দেখি পুরোহিত কাকু এল বুঝি ,
প্যান্ডেলের বাঁশগুলো ঠিক করে রাখেনি সন্তু মাঝি।
আলোর ঝর্ণা যেন ছড়িয়ে পড়ে ,
পুরো পাড়াময় ,তাই বাঁশের খুঁটিগুলো যেন না নড়ে।
পাড়ার ওই মোড়ের মাথায় আলোর সদর প্রবেশ দ্বার যেন অপূর্ব হয় ,
খাবারের প্যান্ডেলের অন্দর মহল যেন সুমধুর আলোয় ভরপুর রয়।
বরের বসার সিংহাসন যেন রজনীগন্ধা ফুল দিয়ে সু-সজ্জিত থাকে,
আর কনের বসার স্থানটি যেন রজনীগন্ধার রূপে-সুগন্ধে পরিপূর্ণ রাখে।
রাঁধুনী কাকুকে বলেছি রান্নায় যেন ত্রুটি না থাকে ,
রাজস্থানের দামী সব মশলার সঠিক ব্যবহার করে থাকে।
কলকাতার রসগোল্লা আনবে বড়ো পিসেমশাই ,
বিহারের রস-মালাই আনবে রবীন নাগ মশাই।
আমেরিকার নাচের দল এই বুঝি এল,
গানের জন্য মুম্বাইয়ের গায়ক-গায়িকার নাম প্রথম তালিকায় ছিল।
কনে সাজাবে বলিউডের শ্রেষ্ঠ মৌ মুখার্জী ,
আরো অনেক কিছু আছে আমার মেয়ের আর্জি।
আর কি আছে খুকুমনির বায়না ,
তার তালিকার যে শেষ আর হয়না।
আগামীকাল হবে খুকুমনির মেয়ের বিয়ে ,
অবশ্যই দেখবেন সকলে সামনে দাঁড়িয়ে।
আপনাদের আশীর্বাদে তার মেয়ের জীবন যেন হয় সুখের ,
তার মেয়ের বিয়ে বিশাল ধুমধামে হবে শুভলগ্নে বৈশাখের।
--------*******---------
Thanks for supporting me. Please comment share and follow me.
Monoranjantalks .com
Monoranjantalks.blogspkot.com
exelent
ReplyDeleteVery nice 👌
ReplyDeleteNice poem......
ReplyDeleteHeavy
ReplyDelete