আবার আসিব ফিরে
মনোরঞ্জন দাস
আবার আসিব ফিরে ,
নীল ওই যমুনার তীরে।
শ্রী রাধিকার সাথে করব প্রেম প্রেম খেলা ,
কিছু কথা বলা ,কিছুটা না বলা।
আবার আসিব ফিরে ,
তোমার ভগ্ন পর্ন কুটিরের দ্বারে।
আপন করে নিও তুমি আমারে ,
তোমার ওই স্বর্ণ কমল হৃদ -মাঝারে।
আবার আসিব ফিরে ,
মথুরার ওই আলোক বিহীন বন্ধ কারাগারে।
দেবকীর গর্ভে জন্ম নেব বারেবারে ,
কংসের অহংকারকে চূর্ণ করিব তারি নিজ রাজ্ - দরবারে।
আবার আসিব ফিরে ,
মা যশোদার ওই ভালোবাসার সংসারে।
দুষ্টুমির মায়াজালে রাখব বেঁধে মা যে তোমারে ,
আমার এই কোমল হৃদয়ের তীরে।
আবার আসিব ফিরে ,
সেই কদমতলায় যমুনার ধারে।
করিব প্রেমের লীলা -খেলা ,
বৃন্দাবনে হবে আবার সেই আনন্দ -মেলা।
আবার আসিব ফিরে ,
সকলে ডাকবে আমায় কানাই ,কানাই বলে রে।
গোষ্ঠে যাব সকলে মিলে ,
গাহিব গান মনের আনন্দে ,নৃত্য করিব বাহু তুলে।
আবার আসিব ফিরে ,
বৃন্দাবনের প্রতিটি মায়ের ঘরে ঘরে।
খাব ননী ও মাখন চুরি করে সকলে ,
কভু মিষ্টি সকালে তো কভু ক্লান্ত বৈকালে।
আবার আসিব ফিরে ,
গোপীগণের কোমল হৃদয়ের অন্তরে।
বাসবে ভালো আমায় তারা ,
আমি যে সকলের নয়নতারা।
আবার আসিব ফিরে ,
রাধার অভিমানকে ঘিরে।
তার যত থাকবে প্রেমের বিলাপ ,
সব মিটে যাবে যখন হবে মোদের আলাপ।
আবার আসিব ফিরে ,
বাংলার দ্বারে দ্বারে।
মুছে যাবে সকল দুঃখ - যন্ত্রণা ,
সকলের মনে প্রাণে আসবে অসীম শান্তনা।
আবার আসিব ফিরে ,
ভাগীরথীর তীরে।
নদিয়ায় জন্ম নেব শচীমাতার গর্ভে ,
মন আমার ভরে উঠবে সেই গর্বে।
আবার আসিব ফিরে ,
নবদ্বীপের নদীর ধারে।
হরিনাম বিলাব সকলের তরে ,
রইব না গো মা তোমার ঘরে।
আবার আসিব ফিরে ,
নৃত্যানন্দকে সঙ্গে করে।
খোল করতালের অপূর্ব সুরে ,
কৃষ্ণ নাম ভজন কৰিব জীবনভরে।
আবার আসিব ফিরে ,
লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াকে জীবন সঙ্গী করে।
কলিযুগের লীলা খেলায় ,
জীবন কাটাব ভক্তের সেবায়।
আবার আসিব ফিরে ,
কলিযুগের সকল পাপ ধুয়ে যাবে হরিনামে ,
মায়াপুর ও নবদ্বীপের পবিত্র ধামে।
আবার আসিব ফিরে ,
অগ্রদ্বীপের সেই গোপীনাথের মন্দিরে।
পিতৃ সেবায় হবে পরম ধৰ্ম ,
প্রতি সন্তানের নিকট এ হল মহান কর্ম।
আবার আসিব ফিরে ,
পুরীর ওই সাগর কিনারে।
জগন্নাথ হয়ে জন্ম লব ,
বলরাম ও শুভদ্রার সঙ্গে রব।
আবার আসিব ফিরে ,
পুরীর ওই রথে চড়ে সকলে মিলে ,আনন্দ করে ,
মাসি -পিসির বাড়িতে গিয়ে ,
মাখন খাব মন - প্রাণ দিয়ে।
আবার আসিব ফিরে ,
রব আমি সেথায় ,পুরীর ওই রথের মেলাকে ঘিরে।
ভক্তগণের মধুর সেবায় ,
চিরদিন রব মহাপ্রভু জগন্নাথ রূপে যেথায়।
আবার আসিব ফিরে ,
প্রতিটি মায়ের কোল আলো করে ,
করিব আমি নবরূপে অন্য্ কোনো লীলা ,
মানব জীবনে শুরু হবে আবার কোনো মিলন মেলা।
Please comment, share, and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html

Enjoyed it
ReplyDelete