যুদ্ধ চাই গো যুদ্ধ
মনোরঞ্জন দাস
রাতের অন্ধকারে ঘুমোচ্ছিলাম বেশ আরামে ,
দেখছিলাম নতুন পৃথিবীর স্বপ্ন ,রয়েছি নিজ গ্রামে।
ফুটেছে কতো রঙিন ফুল এখানে -ওখানে ,
কিনবে কতো ফুল আজ ,সাজবে কতজনে।
সকল কান্তি হয়েছে দূর মনে আনন্দ ভরপুর ,
ওই ওপাড়ার মল্লিকার পায়ের বেজেছে সেই চেনা নূপুর।
কবে সে শুনিয়েছিল মোরে রবীন্দ্রসঙ্গীতের সুরে ,
তার মায়ের তোলা গানের মনকাড়া শীতের দুপুরে।
আজো মনে পড়ে তার ওই টোল পড়া গালের মিষ্টি হাসি ,
যেন কোনো ঝর্ণায় ঝরে পড়ছে মুক্ত রাশিরাশি।
বহুদিন কেটে গেছে এই মনোরম স্মৃতিগুলো নিয়ে ,
আজ আমি বিদেশে এসেছি ভালো ডাক্তার হব প্রশিক্ষণ নিয়ে।
মায়ের আশিষ মাথার পরে নিয়ে এসেছি জন্মভূমির সেবা করব গিয়ে।
এভাবেই স্বপ্নে মগ্ন ছিলাম গতরাতে শুয়ে নরম বিছানায় ,
হঠাৎ ঘুম ভেঙে গেল মোর এক অচেনা গলায়।
চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গেছে ,
শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
বাতাসে ছড়িয়েছে দুর্গন্ধ বিষাক্ত কোনো গ্যাসে ,
আর বোমার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে মুহুর্মুহ বাতাসে।
যেন এক কর্কশ গলায় ডেকে চলেছে বারেবারে,
যুদ্ধ নেবে গো যুদ্ধ তোমরা ,
তাই নিয়ে এসেছি আমি এই যে যুদ্ধের পসরা।
যুদ্ধ নেবে গো যুদ্ধ ,
ঘরে ঘরে যুদ্ধ ,
গ্রামে গ্রামে যুদ্ধ ,
শহরে শহরে যুদ্ধ ,
দেশে দেশে যুদ্ধ ,
মহাদেশে মহাদেশে যুদ্ধ ,
অন্যায়ের সাথে ন্যায়ের যুদ্ধ ,
ধনীর সাথে গরিবের যুদ্ধ ,
নীতির সাথে দুর্নীতির যুদ্ধ ,
যুদ্ধ নেবে গো যুদ্ধ।
ইউক্রেনের মাটিতে এসেছিলাম ডাক্তার হয়ে ,
মাতৃভূমির সেবা করব দৃঢ় বিশ্বাস লয়ে।
সারিয়ে তুলব সমাজের কু -সংস্কারে মানুষকে ,
পবিত্র করে তুলব সকল বিশ্ববাসীকে।
কিন্তু হঠাৎ এই বেঁধে যাওয়া যুদ্ধের কারণে ,
ভেঙে গেল মোর সমস্ত বিশ্বাস দিবাস্বপ্নে।
কেন জানি না আজ প্রয়োজন হয়ে উঠেছে ,
বিষ্ণুর একাদশ অবতারের পাছে।
এক মুহুর্তেই যেন মিলিয়ে যাবে শত ক্ষতের দাগ,
তাহলে সকলেই ভুলে যাবে নিজ মনের রাগ-অনুরাগ।
আবার আসুক ফিরে স্বামী বিবেকানন্দ ,
ফিরে পাবে বিশ্ববাসী নিজেদের সকল আনন্দ।
কিংবা মাদার টেরিজা মর্তে ফিরুক কোমল মন নিয়ে ,
সেবা করুক অগণিত আহতদের তার নিষ্পাপ হাত দিয়ে।
মোরা আজ ভুলে গেছি প্রভু যীশুর জন্ম কাহিনী ,
কতো শাস্তি দিয়েছিল তাকে অবুঝ সেনা -বাহিনী।
তবু মোরা আজো ছুটে চলেছি অজানা সুখের আশায় ,
সত্যি কী মোরা তা কোনো জীবনে খুঁজে পায়।
মোরা ভুলে গেছি স্বামী বিবেকানন্দের বাণী ,
ভুলে গেছি শ্রী শ্রী রামকৃষ্ণের অমূল্য বাণী।
শতশত মাতৃকোল করছে খালি অজানা বন্দুকের গুলি,
নিহত হয়ে চলেছে অসহায় নিরীহ মানুষগুলি।
কী অপরাধ করেছে নিরীহ শিশুগুলি ,
তাদের এই অকারণে মৃত্যু ভুলব কী করে বলি।
আবার সেই কর্কশ গলার স্বর শুনতে পাচ্ছি।
যুদ্ধ চাই যুদ্ধ ,যুদ্ধ চাই যুদ্ধ , শুনতে পাচ্ছি।
আকাশ আজ কালো রঙে বদলে গেছে ,
সবুজ শস্যক্ষেত আজ রক্তবর্ণ রূপ ধারণ করেছে।
অনাহারে মরছে সবাই নিজেদেরই রান্নাঘরেতে ,
প্রাণবায়ু অবিরত বেরিয়ে যাচ্ছে মিশাইলের বর্ষনেতে।
যুদ্ধ চাই যুদ্ধ ,যুদ্ধ চাই যুদ্ধ ,
এই ধরণীর বুকেতে ,
শোনা যাচ্ছে কাতর স্বর অনাথ শিশুদের ,
এই নব যুদ্ধের ভূমিতে।
-----------*********------------
Thanks for supporting me. Please share, comment, and follow me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
খুব ভালো
ReplyDeletekhub shundor
ReplyDelete