শিব রাত্রি
মনোরঞ্জন দাস
আজ সকাল বেলাটা যেন অন্যরকম ,
নীলা অতি ব্যস্ত তাই চলেছে বক বক একরকম।
বাড়ির চারিপাশে আকন্দ ফুলের মালায় সাজানো ,
পাড়ার সকল কুমারী মেয়েদের রূপ তাই অনন্য।
সমস্ত বিবাহিত রমনীদের পরনে আলতা পাড়ের সাদা শাড়ি ,
যেন রূপের বাহার নিয়ে চলেছে যেন কাড়াকাড়ি।
পলাশ গঞ্জের শিব মন্দির অতি প্রাচীন ,
তবু যেন আজো বসন্তের রঙে রয়েছে রঙিন।
বহু শিল্প কারুকার্যের গহনায় ইতিহাসের ছোঁয়ায় ,
আরো বেশি মনোরম করে তুলেছে প্রকৃতির ভাষায়।
নীলার অপেক্ষার আজ শেষদিন ,
তাই তার মনে আজ আনন্দ সীমাহীন।
মায়ের অনুমতি মিলেছে বাবা শিবের উপোস করার ,
তাই শুধু নানান পরিকল্পনা করেই চলেছে বারবার।
সকলে মিলে সখীদের সাথে নিয়ে গিয়েছিল বনে ,
প্রত্যেকের একই অবস্থা নগ্ন পায়ে পথে চলেছে প্ৰতিজনে।
নিজের প্রতি নেই কোনো হিসাব -নিকাশ ,
আজ যে হবে তাদের শিবরাত্রির প্রথম বিকাশ।
এতদিন মায়ের আঁচল ধরে যেতো সে মন্দিরে ,
আজ স্বয়ং শিবের আরাধনায় আকন্দ ফুলের মালা হাতে রইবে দ্বারে।
কতো আকাশ কুসুম কল্পনার জাল তার মনের অন্তরে ,
প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে তার পরে।
বনের গভীরে গিয়ে আনমনে বসে রয়েছে আকন্দের তলায় ,
কোনো কথা নেই আজ তার নিজ গলায়।
কেবলই শিবের রূপ ভাসছে তার চারিপাশে ,
কখনো আকাশে তো কখনো সখীদের পরশে।
কে বা তুলবে ফুল আকন্দের শাখা হতে ,
নিজেদেরকে কে খেয়াল রাখবে আজ এই পূর্বরাগ হতে।
বনেই যেন তারা শিবকে বসিয়েছে নিজ বরের আসনে ,
এ যেন রাসলীলা শুরু হয়েছে সেই বৃন্দাবনে।
শিব যেন এখানে লীলার সেরা বংশীধারী শ্যামরায় ,
সখীগণ এসেছে বৃন্দাবনে সাথে তাদেরই রাই।
অবশেষে ভেঙেছে তাদের কল্পনার ঢেউ ,
প্রত্যেকেই অসুস্থ ,সুস্থ নেই কেউ।
আজ নানা রঙে রাঙিয়ে নিয়েছে নিজেই নিজেকে ,
সখীদের মাঝখানে নীলা যেন অপরূপা আজকে।
ভালোবাসার মানুষের নিকট যেন এই প্রথম আলাপ ,
তাই তার মনে নেই কোনো নতুন বিলাপ।
মায়ের সাথে গিয়ে দেখে এসেছে শিবরাত্রির দিনের নানা কান্ডকারখানা ,
তাই সে আজ সবকিছুই করবে এক এক করে নেই কিছু তার অজানা।
মিতা ,কাবেরী ,রানী ,পূজা সকলেই হাজির নীলার আঙিনায় ,
সকলের সাজ আজ অপরূপ , সেজেছে শিবের ঈশারায়।
গ্রামের পরিবেশ আজ অতি মনোরম ,
প্রত্যেকের মন কোমল দূর্বার মতো নরম।
নেই কোনো ভেদাভেদ ধনী-গরিবের বেড়াজালে ,
সকলেই যেন আজ আবদ্ধ একই মায়াজালে।
সকলেই যেন তাদের মন-বাঞ্ছনা পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে ,
কোনো কঠিন বাধায় পারবেনা দিতে তাদের মনকে মাড়িয়ে।
নীলা আজ স্বাধীনতায় পরিপূর্ণ ,
আজ সে যেন কিশোরী থেকে নারীতে হয়েছে পূর্ণ।
পরনে আলতাপাড়ের সাদা শাড়ি ,
দুই হাতেতে পরেছে আজ লাল রঙের কাঁচের শাড়ি।
ভালোবাসার ঝর্ণার জলে ভিজেছে নীলাঞ্জনার কোমল মন ,
সেই মনেরই অন্তরে বাস করছে পার্বতীর আপনজন।
মন্দিরের ভেতর -বাইরে অগণিত রূপসীদের দীর্ঘ লাইন ,
যেন মানব জঙ্গলে সুসজ্জিত ওক ,ফার , সুন্দরী ,গরান , পাইন।
গোলাপ ,টগর ,জুঁই ,চামেলি ,চন্দ্রমল্লিকার কত বাহার ,
নীলার সাথে রয়েছে বহু বান্ধবী আজকে তার।
অবশেষে মন্দিরের ভেতরে শিবের গলায় আকন্দের হার ,
সারাদিনের ক্লান্তি হল দূর ,যখন হাত দুটি স্পর্শ করল শিবলিঙ্গে তার।
মনের অন্তরে জমে ছিল যত অভিমান ,দুঃখ ,বেদনা ,
আজ তা নিবেদন করল শিবের নিকট অভিমানী নীলাঞ্জনা।
যেন বহু তপস্যার ফল পেয়েছে সে আজ এই শুভদিনে ,
সখীদের সাথে ফিরবে নিজ প্রাঙ্গণে।
সকলেই আজ যেন শকুন্তলা তপবনের ,
অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল মনের মহারাজা দুষ্মন্তের।
সকলের মনের বাসনা আজ যেন হয়েছে পূরণ ,
নীলা আজ তাই পেয়েছে যে শিবের শ্রীচরণ।
যেভাবে শিমুল ও পলাশ প্রকৃতিকে রাঙিয়েছে এই ফাল্গুনে,
মনের সকল আশা পূর্ণ হবে পুড়ে মনেরই আগুনে।
সত্যম শিবম সুন্দরম,
স্ত্রীর নিকট এই হল পরম ধরম।
------------*******------------
Please comment share and follow me. Thanks for supporting me.
https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
Good
ReplyDeleteভালো লাগলো
ReplyDeletekhub sundor
ReplyDeletenice
ReplyDelete