কালবৈশাখী
মনোরঞ্জন দাস
গঙ্গা নদীর মাঝখানে ছিল ,
ভোলা মাঝির ভাঙা -চোরা নৌকা খানি।
কখন সে পৌঁছে গিয়েছিল ,
মাঝ নদীতে কী জানি।
চিন্তায় মগ্ন ছিল ময়না ও রাজার ,
কী করে জোগাড় করব ,তাদের খাবার।
দীন -দরিদ্রের ঘরে জন্ম আমার ,
কিভাবে চালাব এই সংসার।
ময়না বড়ই সহ্য করে ,
নিত্য দিনের অভাবের টানাটানি।
ছেলেটার জন্য ফ্যান -ভাত করে,
তাতেই তো আমাদের এত ফুটানি।
ছেলের নাম রাজা, রেখেছিল ময়না ,
মানুষের মতো মানুষ করব কিভাবে,
গরিবের এই সংসারে যে তা মানায় না।
এটাই তো তার মা সব সময়েই ভাবে।
ছেলে আমাদের দুধ -ভাত খেয়ে বড়ো হবে -
এই ভাবতে -ভাবতে শুয়েছিল নৌকার উপরে।
নৌকাটি বাঁধা ছিল ,গঙ্গার ঘাটের ধারে ,
কালবৈশাখীর ঝড়ে নিয়ে গেল ,নদীর মাঝখানেরে।
ভেঙে গেল মাঝির ঘুম অসময়ে ,
কিভাবে এলো মাঝ নদীতে এই সময়ে.
যদি বা ছিল নৌকাটি চলন স্বরূপ ,
ঝড়ের দাপটে হলো এ কি রূপ।
ভোলার স্বপ্ন কবে পূরণ হবে ,
হে কালবৈশাখী , তোমার আশীর্বাদের সুবাদে।
তাদের সন্তান যেদিন সত্যি মানুষ হবে ,
সংসার ভরে উঠবে সুখ-শান্তির সম্পদে।
Thanks for watching this poem. Please comment, share and follow me.
Khub bhalo laglo
ReplyDeleteAwesome....❤️
ReplyDeleteexellent
ReplyDelete