ঝালমুড়ি
মনোরঞ্জন দাস
ঝালমুড়ি, ঝালমুড়ি, কী দারুণ ঝালমুড়ি ,
বাচ্চা থেকে বুড়ো সকলে করে হুড়োহুড়ি।
তাই তো মোরা ছুটে যায় ,বাবলুদার দোকানে ,
দাদার স্পেশাল ঝালমুড়ি খায় ,উল্লাসিত মনে।
ঝালমুড়ি ঝালমুড়ি করছো কেন ভাই ,
এই ঝালমুড়ি তো বাঁচার ইন্ধন যোগায়।
কে খাবে ? কে খাবে ? এখানে এসো সবাই ,
আমার ঝালমুড়ি খুবই সুন্দর ও সুস্বাদু যে ভাই।
দাদার ঝালমুড়ির গন্ধে ,দোকান করে মোহ মোহ ,
ঠিক এই কারণেই দোকানে ভিড় জমে প্রত্যহ।
দাদার ভালোবাসা ও মুখের মিষ্টি হাসির জন্য ,
ঝালমুড়ি ও তৈরি হয় ,একেবারে অনন্য।
মোড়ের মাথায় বাবলুদার দোকান ,
যদি একবার আপনি তার ঝালমুড়ি খান.
ভুলে যাবেন সারাদিনের ঝামেলা ,
তাই চলেই আসুন আজ সন্ধ্যা বেলা।
মহারাজা কিংবা প্রজা ,
ঝালমুড়ি যদি খায় টাটকা -তাজা।
নিজের হাতের মুড়ি ভাজা ,
সাথে লঙ্কা কাঁচা ,একটু আদা বাঁটা ।
কাঁচা ছোলা, সেদ্ধ মটর,একটু নারকেল কাটা.
জিরা -ধনে গুঁড়ো করে ,
মিশিয়ে দেবে মুড়ির সাথে।
উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে তাতে।
মোদের জীবনটাও অনেকটা ঝালমুড়ির মতো ,
কখনো কাঁচা লংকার ঝাঁজে ভরা ,
কখনো মিষ্টি কিসমিসের মতো.
কখনো আবার সেই মনোহরা।
- মনোরঞ্জন দাস
-----------------------------------------******************---------------------------
Thanks for watching this poem. Please comment, share and follow me.
Monoranjantalks.blogspkot.com
Khub sundar
ReplyDeleteVery nice 👍
ReplyDelete