Bengali Poem
Poems about falling in love
Short poems about falling in love
Poems about falling in love with him
Classic love poems
Love poetry
তুমি আসবে বলেই
মনোরঞ্জন দাস
হয়তো আসবে বলেই
আমি চেয়ে আছি পথের পানে।
কখন দেখব তোমার ঐ
রাঙা দুটি ঠোঁটের মাঝে মিষ্টি হাসি।
তোমার সেই সাগর নীল ,
চোখের অনবরত ঢেউ খেলানো।
শাড়ির সেই আঁচল খানা ,
বারেবারে পড়বে নীচে।
তুলবে তুমি আলতো ভাবে ,
পড়বে ঢাকা মুখ -খানি চুলে।
নদীর মতো চঞ্চল তুমি ,
সাগরের মতো গভীর।
কখনও তুমি সবুজে ভরা শস্যক্ষেত ,
আকাশের মতো নীল।
তোমার পায়ের আলতা যেন
আমার মনকে করে খানখান।
কখনো কপালের ওই লাল টিপ্ ,
যেন আমার জীবনের সাংকেতিক চিহ্ন।
তুমি আমার জীবনের বাসনা ,
কল্পনা এই দুরন্ত মনের মাঝখানে।
জানিনা কেন মনে হয় আমার নিজেকে ,
তুমি ছাড়া যেন চাঁদ -হীন আকাশ।
নীড় -হারা এক অসহায় পাখি ,
খুঁজে বেড়ায় নিজের সেই ছ্ট্টো বাসার খোঁজে।
আমার জীবনে নানা স্বপ্ন জাগে
হয়তো তুমি আসবে বলেই।
মনোরঞ্জন দাস
Thanks for watching this poem. Please share, comment, and follow me.
Khub vlo hoyeche 👍 good
ReplyDeleteHabi laglo
ReplyDeleteDarun hoyeche, khub valo
ReplyDelete