ও মাঝি রে
মনোরঞ্জন দাস
ও তুই নদীর বুকে
বহু চালালি জীবন নৌকা মাঝিরে।
তবু কেন পেলিনা খুঁজে ,
ঠিকানা মনের পাড়ে মাঝিরে।
তুই কতজন কে করলি পার ,
এই জীবনে মাঝিরে।
তবু কেন রইলি পড়ে ,
তুই নদীর চরে মাঝিরে।
সংসার নদীর এই মায়াতে ,
আটকে থাকলি মাঝিরে।
জীবন তো শুধুই মায়ার খেলা ,
বুঝলি না তুই মাঝিরে।
জোয়ারের সময় উথলে ওঠে ,
তোর মনেরই সাগরে।
ভাঁটার সময় শুকিয়ে মরে ,
তোর মনের বাগানের ফুলগুলিরে।
রাজার ভান্ডার খালি হয়ে যায় ,
ভাদ্র মাসের আগমনে।
তুই তো এক অসহায় মাঝি ,
কাঁদিস না এখন আনমনে।
সূর্যের প্রখর রোদে জ্বলতে থাকিস ,
একটি কথাও না বলে.
চাঁদের মিষ্টি আলোয় গানটি ধরিস ,
তোর বীণাতেই সুর তুলে।
Thanks for watching this poem, Please comment, share and follow me.
The pictures used in the blog are clicked by - https://www.instagram.com/ranajit4638/
No comments:
Post a Comment