10.7.23

Bengali Poem Grisher Dupure

 





গ্রীষ্মের দুপুরে
মনোরঞ্জন দাস  


আম বাগানের তলায় ,
বসে আছে দু -জনায়। 
একজন চাষির ছেলে ,
অন্য জন জেলে। 
দুজনেই বসে বহুক্ষণ আনমনে ,
দুজন দুজনকেই বহুদিন ধরে চেনে। 
আজ তারা ঠিক করেছে ,
চুপচাপ বসে বহু সময় ব্যয় হয়েছে। 
এবার দেব সাগর পাড়ি।,
করতে হবে মোদের তাড়াতাড়ি।    
কলার ভেলায় চড়ব মোরা ,
আয় ,ছুটে আয় সকলে দেখবি তোরা। 
সামাজিক বন্ধন ছিঁড়ে ফেলে ,
ছুটব মোরা সবকিছু ভুলে। 
অনেক তো হল সম্পর্কের বাঁধন ,
এবার আর রুখতে পারবেনা কোনো বন্ধন। 
এতদিন ছিল পায়েতে বেড়ি ,
দিলাম আজ অজানা সাগরে পাড়ি। 
তাতে আর কি বা এসে যায় ,
পৃথিবী মানুষকে বহু কিছু শেখায়। 
অজানাকে জানার জন্য মোরা ,
হতে চাইছি বিশ্বসেরা। 
রতন আমার নাম ,
জানাই সকলকে প্রণাম। 
সাথী আমার ভীষণ সাহসী,
মুখেতে থাকে মধুর হাসি। 
গ্রাম - বাংলা ভুলে গিয়ে ,
মায়ের আশীর্বাদ কপালে নিয়ে,
যাব মোরা অচিনপুরে ,
দূর থেকে বহুদূরে। 



করব মোরা অজানাকে জয়। 

পৃথিবীবাসী দেখবে নতুন সূর্যোদয়। 

যেখানে থাকবে নির্মল আকাশ ,

সকলেই পাবে বিশুদ্ধ বাতাস। 

কচি কচি দূর্বার পরে ,

পা রাখবে ভবিষ্যৎ প্রজন্ম বারেবারে। 

পড়বে তারা পবিত্র  শিক্ষালয়ে ,  

থাকবে না তারা কু -সংস্কারের বলয়ে। 

সয়েছি মোরা বহু অত্যাচার ,

করেনি কেউ তার সঠিক বিচার। 

জাত - পাতের বেড়া -জালে ,

শিক্ষা হারিয়ে যায় কালো জলে। 

উঁচু - নিচুর কর্মকাণ্ডে সমাজ ,

সুস্থ নয় মোটেই আজ। 

ক্ষুদার জ্বালায় মরেছি প্রতিদিন ,

মোরা নই প্রকৃত স্বাধীন। 

গ্রীষ্মের প্রখর রৌদ্রে তেতে পুড়ে ,

দিলাম কুসংস্কারের খোলসকে দূরে ছুঁড়ে। 

যেভাবে বর্ষায় বৃষ্টির জলে 

,নোংরা - আবর্জনা ধরণীর যায় চলে.

সেভাবেই নতুন পৃথীবীর বিশুদ্ধ পরিবেশে ,

শিশুরা আঁকড়ে ধরবে সকলকে ভালোবেসে। 

কাঁদবেনা কোনো শিশু অন্নের অভাবে ,

মানুষ হবে সকলে তপোবনের  স্বভাবে। 

হিংসা - মারামারির জ্বলন্ত আগুনে ,

পুড়বেনা নিরীহ জীবন কোনোখানে। 

চাষির ছেলে কিংবা গরিবের সন্তান ,

সকলেই পাবে অন্ন , বস্ত্র ও বাসস্থান। 

নতুন পৃথিবীর নব সূর্যোদয়ের সাথে সাথে ,

সকলেই এগিয়ে চলবো মোরা হাত রেখে হাথে। 


---------------********---------------

Please comment and follow me.


https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html


https://monoranjantalks.blogspot.com/2023/05/bengali-poem-kancha-aam-by-monoranjan.html




1 comment: