19.11.21

West Bengal Bengali Poem, Blog, Blogger, Monoranjantalks.com



ও আমার সোনার বাংলা 
মনোরঞ্জন দাস 

ও আমার সোনার বাংলা ,
থেকো তুমি শস্য  শ্যামলা। 
তোমার উপর মোদের ভরসা ,
করো না মোদের কভু নিরাশা। 
চাষি বাসি মানুষ মোরা ,
চাষ ছাড়া যে জীবন খরা। 
সারা বাংলা জুড়ে মা গো ,
তোমার আশীষ ঢেলে দাও মা ওগো। 
কেউ ধানের ক্ষেতে সবুজকে নিয়ে খেলা করে,
কেউবা জলের মাঝে মাছেদের পালন করে। 
মাছের মতো জলই আমাদের আঁতুর ঘর,
জলেই কাটে মোদের জীবন ভর। 


ও আমার সোনার বাংলা ,

তোমার আঙিনাতে গড়ে ওঠে জীবনের পাঠশালা। 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি ,
শিশুদের মনের মতো গড়ে উঠুক পাঠ্যভুমি। 
 শিশুদের মুক্তমনের শিক্ষাঘর এই বাংলা ,
সকলেরই বিদ্যালয় হউক এই মধুর বাংলা। 
প্রতিটি মনে গড়ে উঠুক একটি শান্তিনিকেতন ,
প্রত্যেকেই করুক তার সঠিক যতন। 



ও আমার সোনার বাংলা ,
চুরুলিয়াতে পালিত হয় কবি নজরুলের ইসলামের সাংষ্কৃতিক মেলা। 
শিশুমনের অন্তরে থাকুক তাঁর প্রতি ভালোবাসা ,
শিশুমনে জন্ম হউক নতুন কোনো চিন্তার বাসা।
ভবিষতের পৃথিবীকে নিয়ে ভাবুক তারা চিরন্তন ,
বাংলাকে গড়ার জন্য নিজেকে করুক সমর্পণ।  



ও আমার সোনার বাংলা ,
এই মাটিতে সৃষ্টি হয়েছে বিদ্যাসাগরের বর্ণমালা। 
ভগবতী দেবীর মহান সন্তান তিনি ,
জন্ম নিয়েছিলেন বীর সিংহ গ্রামে যিনি। 
তাঁর দয়াতেই বাংলার ভূমি ,
পরিণত হয়েছে স্বর্ণভূমি। 
শিশুদের জন্য শিক্ষার প্রদীপ জ্বলুক বাংলার ঘরে ঘরে ,
প্রথম ভাগ,দ্বিতীয় ভাগ পড়ুক না তারা একটু করে। 
মাটির ঘরে পড়ছে যেমন চাঁদের আলো ,
মা গো তুমি সন্তানের জন্য শিক্ষার প্রদীপ জ্বালো। 
ঘর পরিণত হউক মন্দিরে তোমার ,
প্রতি ঘরে জন্ম হউক রত্ন এই বাংলার। 




 ও আমার সোনার বাংলা ,
খুলে দাও তুমি জ্ঞানের জানালা। 
তোমার কোলে জন্ম মাগো  স্বামী বিবেকানন্দের ,
জ্ঞানের আলো ছড়িয়ে দিল ,সে কী আনন্দের। 
কু -সংস্কার কে করল বিদায় ,
জ্ঞানের আলোকে ছড়ালো হেথায়। 
আমেরিকার শিকাগো গিয়ে ,
ভারত মায়ের নাম দেয় ছড়িয়ে। 
স্বামীজি দেখিয়ে ছিলেন নতুন আলো ,
গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। 


ও আমার সোনার বাংলা ,
তোমার অবদান যাবে না ভোলা। 
মায়ের আশীষ মাথায় মোদের ,
থাকে না চিরদিন মা হৃদয়ে মোদের। 
সারদা মায়ের  কোমল হৃদয়ে,
রামকৃষ্ণ আছেন লুকিয়ে। 
নারীদের সম্মান সবার উপরে ,
বাংলায় থাকুক ঘরে ঘরে। 
বাংলা মায়ের কোলের পরে ,
ঘুমিয়ে নিও প্রাণ ভরে। 
ও আমার সোনার বাংলা ,
তুমি থেকো মা চিরদিন শস্য শ্যামলা। 


-----******------  

Thanks for supporting me . Please comment, share and follow me.
  




4 comments: