বিয়ে বাড়ি
মনোরঞ্জন দাস
বহু তপস্যার পর বীরেন বাবুর বিয়ে ,
আমাদের সকলকে নিমন্ত্রণ দিতে এসেছিল নিমন্ত্রণ পত্র নিয়ে।
বলি কেমন আছেন বীরেন বাবু,
এই চলে যাচ্ছে তাপস বাবু।
বলুন তারপর নতুন খবর ,
আজকের নতুন খবর ,সত্যি দারুন খবর।
যদিও আপনারা জানেন যে আমার বিয়ে ,
তাই ভাবলাম নিমন্ত্রণ দেব নিজে গিয়ে।
তা সমস্ত কাজ-কর্ম ঠিক ঠাক হচ্ছে ,
বাজার -হাট এসব কে করছে।
চিন্তার বিষয় সেসব নিয়ে নেই ,
বাবা নিজে দায়িত্ব দিয়েছে সকলকেই।
আমাদের আত্মীয় -স্বজন সকলে খুবই আনন্দিত ,
সেই জন্য কোনোভাবেই কিছুই রবে না ব্যতীত।
বহু বাধা -বিপত্তি কাটিয়ে চূড়ান্ত হয়েছে বিয়ের সিদ্ধান্ত ,
তাই বাবা ও মামারা সকলেই তীক্ষ্ণ নজরে দেখবেন আদি থেকে অন্ত।
আপনাদের সকলেরই নিকট আমার বিনীত নিবেদন,
যতই কাজ থাকুক ,সেদিন যে অতি শুভক্ষণ।
তা দেনা - পাওনা কি নিলেন আপনারা ,
খুব ভালো প্রশ্ন করেছেন আপনারা।
চেয়েছি নির্মল মনের মেয়ে ,
যে থাকবে মমতার নয়ন দিয়ে।
কথার মধ্যে থাকবে কোমলতার ভাব ,
অতি জঘন্য যে না হয় ,তার স্বভাব।
সকলকে সহজেই মেনে নেবে ,
যতই কষ্ট হোক তার সাথে মানিয়ে নেবে।
মানুষের প্রতি তার অধীর আগ্রহ ,
সে হবে মোদের ঘরের মূল্যবান বিগ্রহ।
জীবনের শুরু থেকে থাকবেনা কোনো অহংকার ,
জীবনের শেষ পর্যায়ে হারাবে না তার ব্যবহার।
রাজার বাড়ির মেয়ে হোক না কেন ,
মনুষ্যত অবশ্যই থাকে যেন।
শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের আপন করে নেবে ,
এই অবলাকান্ত অসফল ব্যক্তিটিকে মন উজাড় করে দেবে।
এই আমাদের সকলের পণ ছিল কনে পক্ষের নিকট ,
হবু শ্বশুর মশাই বাবাকে ধন্যবাদ জানালেন চটপট।
বললেন তিনি বহু ভয় ছিল মোদের মনে ,
আমার কালো মেয়েকে মেনে নেবে কোন জনে।
আপনাদের কথা শুনে হলাম আমি ধন্য ,
আমি যতই ধনী হই না কেন ,তবু অতি নগন্য।
আমার মেয়ে বলে বলছি না বেশি কিছু ,
আপনাদের বাড়ি আসছে লক্ষ্মী পিছুপিছু।
আপনাদের ঘরে শান্তির হোক বন্যা ,
আমার মেয়ে হল সত্যি অনন্যা।
বীরেন বাবু কি বলে ধন্যবাদ আপনাকে দেব,
পৃথিবী শ্রেষ্ঠ আপনি সকলে জানিয়ে রব।
আপনার বিয়েতে অবশ্যই যাব ,
কব্জি ডুবিয়ে খাব আর মন- প্রাণ ভরে আশীর্বাদ দেব।
এই রকম বিয়ে বাড়ির নিমন্ত্রণ যেন বারেবারে পাই ,
আপনাদের মতো পরিবার সকলেই চাই।
আমরা সকলে অতি আনন্দিত ,
কখনোই হবেন না আপনারা নিন্দিত।
রূপটাই জীবনের সবকিছু নয় ,
গুনেই হল জীবনের সর্বময়।
সকলে বিয়ে বাড়ি যায় পরিচয় করতে ,
কিছু আহামরি পদের নমুনা পরীক্ষা করতে ,
নিমন্ত্রণ কর্তাদের কর্মকান্ড পরিদর্শন করতে ,
অবশেষে কিছু না কিছু দোষ -ত্রুটি বিশ্লেষণ করতে।
ঈশ্বর মঙ্গলময় ,সকলেরই মঙ্গল করে,
আপনার হবু স্ত্রীর মতো মেয়ে যেন প্রতি পরিবারে জন্ম গ্রহণ করে.
------------------*******----------------
Thanks for supporting me. Please comment share and follow me.
Monoranjantalks.blogspot.com
খুব ভালো
ReplyDeletenice
ReplyDeletetoo good
ReplyDeleteevergreen
ReplyDelete