31.10.21

THE FLASHBACK Poem on Bengali







 মনে পড়ে 
মনোরঞ্জন দাস 


আজ হঠাৎ করে মনে পড়ে গেল ,

আবার সেই ছবি তার ভেসে এল। 

    জানি না কেন সে এমন ভাবে চলে গিয়েছিল ,

আমাকে মনে হয় ভুল ভেবে ছিল। 

সেদিনের কথা ভাবলে মনে বড় কষ্ট হয় ,

খুব কম নাহলেও বছর ছয়। 

আকাশে চাঁদ ছিল ,

মৃদুমন্দ বাতাস বইছিল। 

ঠিক সন্ধ্যার কিছুটা পরে ,

ও এসেছিল আমার ভাঙা ঘরে। 







নীল রঙের শাড়ি ,

ডান হাতে ঘড়ি ,

কানে সোনার ঝুমকো দুল ,

মাথায় ডান পাশে গোঁজা লাল গোলাপফুল। 

ভারি সুন্দর একটি নীল টিপ্ তার কপালে ,

নীল রঙের ছোট্ট একটি হাত ব্যাগ ছিল তার বাম বগলে। 

দেখতে অপরূপা আমার দেবারতি ,

কি তার মুখমন্ডলের জ্যোতি। 

আমাকে এসেই বলল ,চলো যাবে না ,

আমি তো দেখেই অবাক , হে মোর কল্পনা। 

হে আলাদিনের প্রদীপ কি উপহার দিলে ,

চারিদিক ভরিয়ে দিয়েছ নীলে আর নীলে। 





আজ আর রাতে চোখে ঘুম আসবে না ,

মনের চঞ্চলতা শান্ত হবে না। 

আজ মাটির ঘরে আকাশের চাঁদ নেমে এসেছে ,

আসন পেতে ঘরে বসেছে। 

কল্পনাই করতে পারছি না আমি,

আমার কাছে আজ এসেছ তুমি।

তোমার অপরূপ রূপে মুগ্ধ হয়েছি  ,

এভাবেই চিরদিন তোমার হয়ে থাকতে চেয়েছি। 



তারপর দুজন -দুজনার প্রতি এক পলকে বন্দী হয়েছি ,

নিজেই নিজের মনের সাথে কতো দ্বন্দ্বে জড়িয়েছি। 

কিছুটা সময় কাটিয়ে ছিলাম দুজনে একসাথে ,

দুজনের নয়ন নয়নে মিলিয়ে ,হাত রেখে হাতে। 

রাত নটা বাজে ,বললাম অনেক দেরি হয়েছে ,

এবার তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। 

দেবারতির কোনো সময়ের হেলদোল নেই ,

তাকিয়ে আছে আমার দিকে এক ভাবেই।

অবশেষে অনুমতি পেলাম তাকে ,

তার বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে।

যদি তোমার বাবা-মা জানতে পারেন ,

দুজনের সম্পর্কের কথা স্বীকার না করেন। 

তাতে আমার কিছু  যাই -আসে না,

তুমি গিয়ে বলবে তাদের আমায় ভালোবাসো  কি না। 

ওর মা আমাকে বললেন  তুমি কি কর ?

আপাতত বেকার আমি ,মাসিমনি ,

তাহলে তুমি আমাদের মেয়েকে রাখবে কি করে ?

দেখি কিছু একটা জুটিয়ে নেব। 





ওর বাবা বললেন তুমি কি সত্যি দেবারতিকে ভালোবাসো। 

আমি বললাম হ্যাঁ , ভালোবাসি। 

দেবারতি তা শুনেই খুব খুশি হয়েছিল ,

তাকে দেখে ,তার বাবা-মা রাজী হয়েছিলেন।

কিন্তু আশীর্বাদের দিন আমি উপস্থিত হতে পারি নি ,

তাই হয়তো আমাকে সে মেনে নিতে পারে নি। 

বিধির লিখন কে খন্ডাবে ?

হে বিধাতা আমার দেবারতি কে কেন কেড়ে নেবে?

আমি যে সেদিন কাজে প্রথম দিন যোগ দিয়ে ছিলাম ,

কিন্তু আমার ভালোবাসার মানুষকে সেদিনই হারিয়ে ছিলাম। 

জানিনা তার ভুল ভাঙবে কিনা ,

আবার নীলে নীলে নীলাময় আমার জীবনে আসবে কিনা!

-----------***********------------

Thanks for supporting me. Please comment, share and follow me.








THE FLASHBACK

 

1 comment: