ধন্যবাদ
মনোরঞ্জন দাস
অবশেষে তোমাকে ধন্যবাদ দিলাম ,
তুমিই একমাত্র শিখিয়েছ জীবনের মূল্য।
হয় তো জীবনের এই মুহুর্তে যদি
আমি না দেখতাম আমার জীবন নদী।
আজ আমি এমন এক স্থানে এসেছি ,
জীবনের চরম মুহুর্তের ছবিগুলি দেখছি।
যেদিন গুলি পার করেছি সহজ ভাবেই ,
কিন্তু আজ তার সঠিক মূল্য খুঁজছি তাই।
জন্ম থেকে কষ্ট সয়ে আসছি বারেবারে ,
যেভাবে আসামি সাজা পাই রাজার দরবারে।
মুখ বুঝে সইতে থাকে রাজার বিচার -
অসহায় হয়ে পড়ে ,পাই না সে পথ আলোর দিশার।
ঠিক এমন ভাবেই এসে পড়েছি আজ ,
জীবনের মূল্য বোঝাটাই আমার কাজ।
ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে করছ খেলা ,
পরে বুঝলাম হে ঈশ্বর এসব তোমারি লীলা।
---------*******------------
Thanks for watching this poem. Please comment, share and follow me.
Khub valo laglo
ReplyDeleteDarun likhacho